রেসিপি: মিষ্টি কুমড়ার মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20231209_111922~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

কেমন আছেন আপনারা সবাই। আশা করছি ভালই আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভাল আছি। প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে অন্তত একটি রেসিপি পোস্ট শেয়ার করতে। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটা রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই রেসিপিটা গরম ভাত এবং রুটির সাথে খেতে সবথেকে বেশি ভালো লাগে। মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এজন্য আমাদের সকলের উচিত বেশি বেশি করে বৃষ্টি কুমড়োর রেসিপি তৈরি করে খাওয়া।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
মিষ্টি কুমড়া
পানি
কাঁচামরিচ
পেঁয়াজ
রসুন
লবণ
তেল
হলুদ গুঁড়া
জিরা

ধাপ-১

IMG_20231209_105258.jpg

রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি মিষ্টি কুমড়া গুলো খুবই সুন্দরভাবে কেটে নিয়েছি।

ধাপ-২

IMG_20231209_105623~2.jpg

এরপরে আমি এই রেসিপি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের উপকরণগুলো সংগ্রহ করে নিয়েছি। উপকরণগুলো যদি আগে থেকে সংগ্রহ করে নেওয়া যায় তাহলে রান্নার কাজটা অনেক সহজ হয়ে যায়।

ধাপ-৩

IMG_20231209_105805.jpg

এরপরে আমি রান্না করার জন্য সবগুলো উপকরণ একত্রিত করে নিলাম।

ধাপ-৪

IMG_20231209_110746.jpg

সবগুলো উপকরণ একত্রিত করা হয়ে যাবার পরে আমি সেগুলোকে কড়াই এর মধ্যে নাড়াচাড়া শুরু করলাম।

ধাপ-৫

IMG_20231209_110822.jpg

কিছুক্ষণ পরে মিষ্টি কুমড়ো গুলো এমন আকার ধারণ করে গিয়েছিল।

ধাপ-৬

IMG_20231209_111157.jpg

আরো কিছুক্ষণ কড়াই এর মধ্যে রাখার পরে সেগুলো অনেকটাই ভর্তার মত হয়ে গেল। ভর্তার মত হয়ে যাবার পরে আমি সেগুলোকে নামিয়ে রাখলাম।

ধাপ-৭

IMG_20231209_111358.jpg

IMG_20231209_111502.jpg

এই রান্নাটির সব থেকে সুস্বাদু করার গোপন রহস্য হচ্ছে রান্নার মাঝখানে পেঁয়াজ ভাজি দেওয়া। এজন্য আমি একটা শুকনো কড়াই এর মধ্যে আলাদাভাবে পেঁয়াজ ভাজি করে নিতে শুরু করে দিয়েছি।

ধাপ-৮

IMG_20231209_111709.jpg

পেঁয়াজ ভাজি করা শেষ হয়ে যাবার পরে আমি মিষ্টি কুমড়ো গুলো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ‌ কড়াই এর মধ্যে দেবার কিছুক্ষণ পরে রেসিপিটি তৈরি হয়ে গেল।

পরিবেশন

IMG_20231209_111922~2.jpg

মিষ্টি কুমড়ার এই মজাদার রেসিপিটা তৈরি হয়ে যাবার পরে আমি সেটাকে আলাদা একটা পাত্রের নামিয়ে রাখলাম।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

মিষ্টি কুমড়া সব সময়ই চিংড়ি মাছ নয়ত ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়।তবে আপনার মতো এভাবে রান্না করে কখনও খাওয়া হয়নি। আপনি নতুন একটি রেসিপি শেয়ার করলেন। আমার মনে হয় খেতে খুবই মজার হবে।ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

মিষ্টি কুমড়া আমার অনেক পছন্দের, সেটা হোক রান্না অথবা ভাজি। আপনার মিষ্টি কুমড়ার রেসিপি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে প্রিয় একটি রেসিপি শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আজকে আপনি অনেক সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছেন। মিষ্টি কুমড়ার মজাদার রেসিপি, এটি আমার ভীষণ ভালো লাগলো ও এটি তো অনেক সুস্বাদু। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনারা এই রেসিপি দেখে শিখতে পারলাম। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এভাবে মিষ্টি কুমড়া রান্না করে গরম গরম রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে।

 3 years ago 

মিষ্টি কুমড়া হলুদ সবজি আর এই হলুদ সবজির পুষ্টি গুণের তুলনা হয় না কোন।আপনি খুব সুন্দর করে মিষ্টি কুমড়ার ঘন্ট করে শেয়ার করেছেন আমাদের সাথে যা অনেক ভালো লাগছে।প্রস্তুন প্রণালী গুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ।সত্যি ভাত কিংবা রুটির সাথে দারুন খেতে হয় এই মিষ্টি কুমড়োর রেসিপিটি।

 3 years ago 

মিষ্টি কুমড়া খেতে যেমন সুস্বাদু তেমনি এর উপকারিতা অনেক।

 3 years ago 

মিষ্টি কুমড়ার এমন রেসিপি খেতে বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে বোঝা যাচ্ছে এটা অনেক সুস্বাদু হয়েছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছিল।

 3 years ago 

মিষ্টিকুমড়া আমার পছন্দের একটি সবজি। তবে এই রেসিপিটি আমার কাছে নতুন। দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাছেও মিষ্টি কুমড়ার যেকোনো ধরনের রেসিপি ভীষণ ভালো লাগে আপু।

 3 years ago 

মিষ্টি কুমড়া আমার খুব প্রিয় একটি সবজি। আর এটা যেভাবেই রান্না করা হোক না কেন খেতে আমার খুব ভালো লাগে। আপনার রেসিপির কালারটা খুব সুন্দর এসেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

মিষ্টি কুমড়ার এ ধরনের রেসিপি গুলো খেতে অসাধারণ সুস্বাদু লাগে। মিষ্টি কুমড়ার রেসিপি তৈরির প্রক্রিয়াটি এবং বর্ণনাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। মিষ্টি কুমড়ার এ ধরনের রেসিপি রুটি দিয়ে খেতে আমি অধিক পছন্দ করি। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপু আপনি মিষ্টি কুমড়ার মজাদার রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। মিষ্টি কুমড়া খেতে আমি খুব পছন্দ করি কিন্তু কখনো এভাবে খাওয়া হয়নি। আপনার উপস্থাপনা খুব লোভনীয় হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন আপু।

 3 years ago 

মিষ্টি কুমড়া যদিও খুব একটা খাই না। তবে মিষ্টি কুমড়ার ভর্তা খেতে বেশ ভালো লাগে। আপু আপনি মিষ্টি কুমড়া দিয়ে একটি রেসিপি তৈরি করেছেন এবং রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38