জেনারেল রাইটিংঃ কোন এক সন্ধ্যায় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230423183353.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আবারো নতুন আরো একটা পোস্ট দিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ থেকে অনেক দিন আগের কথা কোন এক সন্ধ্যায় আপনাদের ভাইয়ের সাথে ঘুরতে বের হয়েছিলাম। সম্ভবত দিনটা ঈদের দিন ছিল। সকলেই ঈদের দিনের বিকেলে ঘুরতে বের হয়েছিল তাই আমারও ইচ্ছা হচ্ছিল একটু ঘুরতে। যখনই আমি আপনাদের ভাইয়াকে ঘুরতে যাবার কথা বললাম তখনই সে আমাকে নিয়ে চলে গেল ঘুরতে। আমাদের এলাকাতে খুবই সুন্দর একটা জায়গা রয়েছে সেখানে বেশিরভাগ মানুষ ঘুরতে যায়। আমরাও সেই জায়গাটিতে ঘুরতে গিয়েছিলাম। জায়গাটা যদিও তেমন কোনো জায়গা নয় তারপরও সেখানে খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায়।

IMG20230423183323.jpg

IMG20230423183008.jpg

দিনটি গরমের দিন ছিল তাই আমরা সন্ধ্যার পরেও কিছু সময় সেখানে বসে ছিলাম। আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে খুবই সুন্দর একটা পুকুর রয়েছে আমরা সেই পুকুরের পাড়েই বসে ছিলাম। গরমের দিন হবার কারণে পুকুরের পানির উপর দিয়েছে বাতাস আসছিল সেটা অনেক ঠান্ডা লাগছিল তাই সেখানে বসে থাকার সময় অন্য রকমের একটা ভালো লাগা কাজ করছিল। যদিও রাস্তা দিয়ে অনেকে হাঁটাহাঁটি করছিল কিন্তু আমরা হাটাহাটি করছিলাম না কারণ বসে থাকতেই সব থেকে বেশি ভালো লাগছিল। বসে বসে আমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম আর গল্প করছিলাম।

IMG20230423183342.jpg

IMG20230423183409.jpg

একটু জায়গাতে বসেই আমাদের বিকেল থেকে সন্ধ্যা হয়ে গিয়েছিল। বিকেল থেকে সন্ধ্যা হয়ে যাওয়ার বিভিন্ন পর্যায়ে আমি অনেকগুলো ফটোগ্রাফি ধারণ করেছিলাম সেগুলো আপনাদের মাঝে আমি পোস্ট আকারে শেয়ার করেছি। ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে কিন্তু হয়তোবা এ বছর আর ঘোরাঘুরি করা হবে না তেমন একটা। কারন আমাদের বাড়িতে নতুন একটা সদস্য এসেছে আর সে বড় না হওয়া পর্যন্ত আর ঘুরতে যাওয়া হবে না। এতদিন আমরা দুজন ঘুরে বেড়াতাম এখন থেকে আমাদের সাথে ঘোরার জন্য আরো একজন সদস্য যুক্ত হয়ে গেল। পরবর্তী দিনে যখন আমরা ঘুরতে বের হব ইনশাআল্লাহ তিনজন একসাথে ঘুরতে যাব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ঘোরাঘোরি নিয়ে সুন্দর একটি পোস্ট দিয়েছেন আপু। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ। পড়ন্ত বিকেল বা সন্ধ্যায় পুকুড়পাড়ে বসে সময় কাটাতে বেশ লাগে।পোস্ট পড়ে বুঝতে পারছি বেশ উপভোগ করেছেন সময়টা। আপনাদের নতুন সদস্যের জন্য শুভ কামনা।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আমরা অনেক সুন্দর সময় উপভোগ করেছিলাম।

 3 years ago 

আপনি কোন এক সন্ধ্যায় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বেশ সুন্দর একটি উপভোগ করেছেন সময়টি এবং জায়গাটি ভীষণ পরিচিত মনে হচ্ছে। মন খারাপ থাকলে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন ভালো হয়ে যায়, পাশাপাশি আপনি ঘোরাঘুরি ও সুন্দর ফটোগ্রাফি করেছেন ভীষণ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অবশ্যই ভাইয়া এই জায়গাটি আপনার ও পরিচিত একটা জায়গা।

 3 years ago 

আপনাদের দুজনের কাটানো মুহূর্ত গুলো শেয়ার করেছেন। খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছিলেন। এরকম জায়গায় সময় কাটানোর অনুভূতিটাই অন্যরকম। ফটোগ্রাফী গুলো ভালো ছিল। নতুন সদস্যের জন্য শুভকামনা রইলো। আপনাদের তিনজনের ঘুরাঘুরির মুহূর্ত দেখার অপেক্ষায় থাকবো।

 3 years ago 

দুজনে এভাবে সময় কাটাতে পারলে আসলেই অনেক ভালো লাগে।

 3 years ago 

এমন প্রকৃতির মাঝে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে বিকেলের সময়টাতে এমন জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া সম্ভব। আপনি দারুন সময় পার করেছেন দেখছি। আপনার অনুভূতি পরিবেশ ভালো লাগলো ।আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক কোথায় এমন সুন্দর পরিবেশে বিকেলের দিকে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়।

 3 years ago 

গোধূলি সন্ধ্যায় নিরিবিলি প্রকৃতির পরিবেশে বেশ চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছেন আপু। সন্ধ্যার মুহূর্তে প্রকৃতির মাঝে বেশ সুন্দর মুহূর্ত পার করেছেন। মাঝে মাঝে এমন প্রকৃতি পরিবেশে সময় কাটতে পারলে খুবই ভালো লাগে। মাঝে মাঝে প্রকৃতির পরিবেশে সময় কাটানো উচিত। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

এটা আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া মাঝে মাঝে সন্ধ্যায় সময় কাটাতে পারলে খুবই ভালো লাগে।

 3 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি ভাইয়ার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন হয়তোবা সেদিন ঈদের দিন ছিল। ঈদের দিনে সকলেই ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসে আপনারা বিকেলবেলা বের হয়েছিলেন এবং সেখানে গিয়ে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছিলেন বোঝাই যাচ্ছে। পুকুর পাড়ে বসে প্রকৃতি উপভোগ করেছেন সেই সাথে দারুন কিছু ফটোগ্রাফিও তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঈদের দিন থাকার কারণে এখানে সময় অতিবাহিত করতে আমার খুবই ভালো লাগছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38