রেসিপিঃ বিকেলের নাস্তার মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240215_191018~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার,২ মার্চ ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম ।প্রতিদিনই আমরা বিকেলে কোনো না কোনো নাস্তা বানাই। তবে প্রতিদিন একই নাস্তা খেতে ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি প্রতিদিন বিকেলবেলা অথবা সকালে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। তাই এরকমই আজকে একটি রেসিপি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করব। আজকে আমি তৈরি করেছি বিভিন্ন ধরনের সবজি দিয়ে ডিম পরোটা। রেসিপিটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগলো। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আমি রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটা এখন শুরু করছি। আশা করব আপনাদের কাছেও বেশ ভালো লাগবে রেসিপি টা।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
ডিম
আলু
ধনিয়া পাতা
টমেটো
গাজর
কাঁচা মরিচ
পেঁয়াজ
লবণ
চিনি
১০আটা

ধাপ-১

IMG_20240215_181758~2.jpg

প্রথমে আমি একটি আলু লম্বা লম্বা করে কেটে কড়াইয়ের মধ্যে কিছুটা পানি দিয়ে আলু গুলো সিদ্ধ করে নিয়েছি।

ধাপ-২

IMG_20240302_194846-COLLAGE.jpg

সিদ্ধ করা আলু হালকা ঠান্ডা করে আলু গুলো ছিলে তারপর ম্যাশ করে নিয়েছি। এখানে আলু গুলোর মধ্যে যেন কোন বড় টুকরো না থাকে সেটা খেয়াল রাখতে হবে।

ধাপ-৩

IMG_20240215_182153~2.jpg

এরপর আলু গুলোর মধ্যে আমি দুই টি পাকা টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি।

ধাপ-৪

IMG_20240215_182231~2.jpg

এরপর একটি গাজর কেটে দিয়েছি। এখানে গাজরটি খুবই ছোট ছোট করে কেটে দিতে হবে। কেননা গাজর যদি বড় করে কেটে দিয়ে তাহলে সিদ্ধ হতে অনেক দেরি হবে।

ধাপ-৫

IMG_20240215_182312~2.jpg

এরপর আমি কিছু ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিয়েছি। এখানে আমি একটু বেশি ধনিয়া পাতা ব্যবহার করেছি। কেননা ধনিয়া পাতার গন্ধটা বেশ সুন্দর। ধনিয়া পাতা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়।

ধাপ-৬

IMG_20240215_182322~2.jpg

এরপরে আমি দুইটি পেঁয়াজ ও স্বাদমতো কাঁচা মরিচ কেটে দিলাম। এখানে আমি সব উপকরণ গুলোই ছোট ছোট করে কেটে দিয়েছি। যেন এটা খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়।

ধাপ-৭

IMG_20240215_182420~2.jpg

তারপর এর মধ্যে একটি ডিম দিয়েছে। আপনারা চাইলে আরো একটি ডিম দিতে পারেন। সাথে আমি এখানে স্বাদমতো লবণ ও এক চা চামচ চিনি দিয়েছি। চিনি দেবার কারণে নাস্তা টা স্বাদ একটু বেড়ে যাবে।

ধাপ-৮

IMG_20240215_182527~2.jpg

তারপর এর মধ্যে আমি এক কাপ আটা দিয়েছি।

ধাপ-৯

IMG_20240302_195110-COLLAGE.jpg

IMG_20240302_195141-COLLAGE.jpg

এরপর সবগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে খুবই ভালোভাবে মেশাতে হবে যেন সবগুলো মিশে যায়। সব উপকরণ গুলো ভালোভাবে মিশে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ডো তৈরি করে নিলাম। এখানে আমি কি রকম ভাবে তৈরি করছি সেটা চামচের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।

ধাপ-১০

IMG_20240215_183315~2.jpg

এরপর চুলায় একটি কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।

ধাপ-১১

IMG_20240215_184427~2.jpg

IMG_20240215_183439~2.jpg

IMG_20240302_195336-COLLAGE.jpg

তারপর তেল কিছুটা গরম হয়ে গেলে দুই চামচ রেসিপি কড়াই মধ্যে দিয়ে ভালোভাবে গোল করে নিব চামচ এর উল্টো পিঠ দিয়ে। তারপর নাস্তা টা কিছুটা হয়ে গেলে উল্টিয়ে আবারো ভেজে নেব। আমি প্রতিটি ধাপ এখানে দেখেছি।

IMG_20240215_185026~2.jpg

IMG_20240215_191018~2.jpg

IMG_20240215_191014~2.jpg

IMG_20240215_191018~2.jpg

আমার তৈরি করা বিকেলের নাস্তার এই মজাদার রেসিপি টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন করে একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

/div>

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপু আপনি দেখছি আজকে বিকেলের নাস্তাটি খুব জমিয়ে খেয়েছেন। আপনার এই নাস্তা দেখে খেতে খুব লোভ হচ্ছে মনে হচ্ছে এভাবে বাসায় তৈরি করে খেতে হবে। যদিও স্বল্প খরচ তারপরেও মনে হচ্ছে রেসিপিটি খুবই মজাদার আবার দেখে খুব লোভ হচ্ছে। আর মাঝে মধ্যে এমন হালকা খাবার দিয়ে বিকেলের মুহূর্তে নাস্তা করলে বেশ ভালো লাগে। তবে দাওয়াত না দিয়ে এভাবে রেসিপি শেয়ার করলে লোম কি করে সামলাবো বলেন? রেসিপিটি দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রতিটি ধাপ তো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছে ভাইয়া বাড়িতে এভাবে আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে রেসিপিটা তৈরি করে দেখেন আমার থেকেও বেশি ভালো হবে আপনারটা।

 2 years ago 

বিকেলের নাস্তার মজাদার রেসিপি বাহ্ দারুন। এভাবে আমি বাসায় চাপটি পিঠা তৈরি করি খেতে ভীষণ মজা লাগে। আজকে আপনার কাছে থেকে একটু ভিন্ন রকম নাস্তার পোস্ট দেখতে পেলাম। অনেক ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রতিদিন একই নাস্তা খেতে ভালো লাগে না ভাইয়া তাই আজকে একটু অন্যরকম নাস্তা তৈরি করে শেয়ার করলাম।

 2 years ago 

ডিম পরটা ভীষণ চমৎকার একটি নাস্তা। আমার এরকম নাস্তার প্রতি দূর্বলতা অনেক।এক কাপ ঘট দুধের সাথে ডিম পরটা খেতে ভীষণ চমৎকার লাগে।আপনি এই রেসিপিটি সুন্দর করে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু এটা অনেকটাই ডিম পরোটার মত।

 2 years ago 

আলু টমেটো গাজর একসঙ্গে মিশিয়ে আপনি অনেক সুন্দর বিকেলের নাস্তা তৈরি করেছেন। জানি না খেতে কেমন হয়েছে ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

রেসিপিটা খেতে দারুণ হয়েছিল আপু তবে এর মধ্যে আরো বেশি সবজি ব্যবহার করলে আরো বেশি ভালো হতো।

 2 years ago 

আসলেই প্রতিদিন একই নাস্তা খেতে ছোট-বড় কারোরই ভালো লাগে না। মাঝে মাঝে খাবারে ভিন্নতা আনতে হয়। আর সেই কারণে আপনি সবজি দিয়ে পরোটা তৈরি করেছেন।বেশি করে ধনিয়া পাতা দেয়ায় এর স্বাদ ও বেশ ভালো হয়েছে বলে আমার মনে হচ্ছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু বেশি ধনিয়া পাতা দেওয়ার কারণে এর গন্ধ এবং স্বাদ টা অনেকটাই বেড়ে গেছে।

 2 years ago 

বিকেলবেলা তো একদিনও মজার নাস্তা ছাড়া চলে না । আমি তো প্রায় সময় বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে থাকি অথবা বাইরে থেকে কিনে আনি । তবে আপনার এই ধরনের রেসিপি কখনো তৈরি করা হয়নি জানিনা কেমন লাগবে খেতে। তবে দেখে মনে হচ্ছে ভালোই হয়েছিল ।

 2 years ago 

অনেক দারুন রেসিপিটি একদিন বাড়িতে এভাবে তৈরি করে দেখবেন আপু।

 2 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে বিকেলে আপনারা প্রতিদিনই কোন না কোন রেসিপি তৈরি করে থাকেন। আজ আপনি আমাদের মাঝে বিকেলের নাস্তা হিসেবে সবজি দিয়ে ডিম পরোটা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন, এ ধরনের রেসিপি আসলেই বিকেলের নাস্তা হিসেবে অনেক বেশি জনপ্রিয়। চমৎকারভাবে আমাদের মাঝে রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65774.98
ETH 1927.18
USDT 1.00
SBD 0.38