জেনারেল রাইটিংঃ বাতাবি লেবুর ফুলের সৌন্দর্য

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240223084213.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার,২৬ ফেব্রুয়ারি ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিছুদিন আগে আমি মায়ের বাড়িতে ছিলাম। সেখান থেকে আসার পরে আমি লক্ষ্য করলাম আমাদের বাড়ির কাছে প্রচুর পরিমাণ বাতাবি লেবুর ফুল এসেছে। বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগলো। আর যখনই দেখতে পেলাম তখনই চিন্তা করলাম এটা নিয়ে আপনি আপনাদের মাঝে পোস্ট শেয়ার করব।

IMG_20240227_002133.jpg

অন্যান্য বছরে তুলনায় এ বছর ফুলের সংখ্যা অনেক বেশি রয়েছে। ফুলের সাথে সাথে সুগন্ধের পরিমাণটা অনেক বেশি। এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যেন মনে হচ্ছে সুগন্ধে পুরো বাড়ি ভরে গিয়েছে। আপনারা যারা লেবুর ফুলের সুগন্ধ দেখেছেন তারা জানেন এটা কত বেশি সুগন্ধি একটা ফুল।

IMG20240223092137.jpg

IMG20240223092045.jpg

যদিও ফুলের আকৃতি অনেক ছোট হয় তারপরও এটা দেখতে খুবই সুন্দর লাগছিল আমার কাছে। সব থেকে বেশি ভালো লাগে সকালের দিকে তখন দেখে বাড়ির উঠানে প্রচুর পরিমাণে ফুল পড়ে রয়েছে। যে পরিমাণ ফুল পড়ে থাকে যদি প্রত্যেকটা ফুল থেকে ফল হতো তাহলে গাছের ডাল ভেঙে পড়ে যেত ভুলে আমার কাছে মনে হয়। যেহেতু ফল গুলো রাখলে তো অনেক বড় হয় তাই গাছের ডাল ভেঙে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়।

IMG20240223094506.jpg

পড়ে থাকা ফুল দিয়ে আমি খুবই সুন্দর একটা জিনিস তৈরি করেছি সেটা পরবর্তী কোন একটা সময়ে আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করব। বাতাবি লেবুর ফুলের তৈরি সেই জিনিসটা আশা করি আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না। পরবর্তী সময় আপনাদের মাঝে নতুন কোনো একটা পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি একজন গৃহিণী। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। যখনই সময় পাই এজন্য আপনাদের মাঝে আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে শেয়ার করে থাকি। এছাড়াও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে এবং প্রাকৃতিক সৌন্দর্যের নানা ধরনের চিত্র অঙ্কন করতে আমার কাছে খুবই ভালো লাগে।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

এই সময় বিভিন্ন ফল গাছের ফুল ফুটে থাকে যেগুলো দেখতে এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। বাতাবি লেবুর ফুল দেখতে খুবই সুন্দর যেটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আপনার অনুভূতি খুব সুন্দর ভাবে শেয়ার করলেন খুবই ভালো লাগলো ।অনেক সুন্দর করে ফুলের ফটোগ্রাফি করেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমাদের চারপাশের পরিবেশে এমন কিছু সুন্দর জিনিস আছে তা আমরা তেমন খেয়াল করিনা। আপনার শেয়ার করা বাতবি লেবু ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর দেখাচ্ছে আপু। আজকের ব্লগ পড়ে বেশ ভাল লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি আপু আমাদের চারপাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস যেগুলো আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো।

 2 years ago 

বাতাবি লেবুর ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর এই ফুলের সুবাস অনেক সুন্দর। গাছের মধ্যে অনেক বাতাবি লেবুর ফুল ধরেছে। আশাকরি অনেক ফল ধরবে। আপনার লেখা পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া আমাদের বাড়ি তে বিকেল বেলায় বাতাবি লেবুর সুবাসে পুরো বাড়ি ভরে যায়। বিকেলের পরিবেশটা যেন অন্যরকম লাগে।

 2 years ago 

আসলেই বাতাবি লেবুর ঘ্রাণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমাদের বাসার পাশে এরকম একটা বাতাবি লেবুর গাছ রয়েছে, এই সময়টাতে সকালবেলা বাতাবি লেবুর গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতে অনেক বেশি ভালো লাগে। আসলেই যতটা ফুল পড়ে গিয়েছে ততটা যদি ফুল পড়ে না যেত আর প্রত্যেকটা ফুলে যদি ফল আসতো তাহলে গাছের ডাল ভেঙে যেত। ধন্যবাদ আপনাকে বাতাবি লেবুর ফুলের সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সকাল এবং বিকেল এই দুই সময় সুবাস একটু বেশি ছড়ায়। এত ফুল এসেছে কিন্তু এতগুলো বাতাবি লেবু ধরবে না।

 2 years ago 

আপু বাতাবি লেবুর ফুলের ঘ্রান আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। বাতাবি লেবু ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগছে। অনেক সুন্দর একটি প্রশ্ন আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার কাছে ভীষণ ভালো লাগে বাতাবি লেবুর সুবাস ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাদের বাড়িতে অনেকগুলো বাতাবি লেবু গাছ রয়েছে দেখছি। আর বাতাবি লেবুর ফুলের সৌন্দর্য দেখে তো আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি। বুঝতে পারতেছি বাতাবি লেবুর সুগন্ধ টা পুরো বাড়িতে ছড়িয়ে গিয়েছে আপনাদের। তবে যাইহোক ফুলগুলো ছোট হলে কি হয়েছে, দেখতে অনেক অসাধারণ লাগছিল। প্রত্যেকটা গাছের মধ্যে এত পরিমাণে ফুল এসেছে দেখে, নিশ্চয়ই অনেক বেশি খুশি হয়েছিলেন। আপনি এই সুন্দর ফুল গুলোর কয়েকটা ফটোগ্রাফিও করেছেন অনেক সুন্দর করে। এগুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

অনেকগুলো গাছ না আপু একটি গাছ কিন্তু অনেক বড়।

 2 years ago 

বাতাবি লেবুর সৌন্দর্যটা বেশি ভালো লাগে কারণ পুরোটাই সাদা অংশ যেটা দূর থেকে আকর্ষণ করে। আকারে ছোট হলেও আমার কাছে বেশ ভালো লাগে যাইহোক সুন্দর ভাবে ফুলের দৃশ্যটা তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া বাতাবি লেবুর ফুলগুলো পাঁচ পাপড়ির হয়ে থাকে তবে মাঝখানে ছোট ছোট হলুদ অংশের জন্য দেখতে একটু বেশি ভালো লাগে।

 2 years ago 

লেবুর ফুলের চমৎকার ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। ফাল্গুন মাসে বাদাম লেবুর সহ বিভিন্ন ফুলের দেখা মেলে। আর এরপরে বিভিন্ন প্রকার ফলের দেখা মিলবে। ঠিক আমাদের বাড়িতেও এমন অনেক ফুল ফুটেছে।

 2 years ago 

ফাল্গুন মাসে তো ফুলের মাস। এই সময় গাছের পাতা ঝরে নতুন পাতা গজায় সাথে বিভিন্ন ধরনের ফুলের দেখা মেলে।

 2 years ago 

বাড়ির মধ্যে যদি এতগুলো বাতাবি লেবুর গাছ থাকে, তাহলে বাতাবি লেবু গাছের মধ্যে ফুল ফুটলে ঘ্রান তো বাড়িতে অবশ্যই ছড়াবে। সুগন্ধ টা যখন পুরো বাড়ির মধ্যে ছড়িয়ে যায়, তখন বিষয়টা অনেক বেশি ভালো লাগে। এই ফুল গুলো দেখতে অনেক সুন্দর। কারণ এই ফুলগুলো সাদা কালারের আর ছোট ছোট হওয়ায় আরো বেশি ভালো লাগছিল দেখতে। নিচেও অনেক গুলো ফুল পড়ে রয়েছে। দেখে বুঝতে পারতেছি ফুলগুলো ঝরে ঝরে পড়েছিল। আপনি হাতের মধ্যে রেখে অনেক সুন্দর করে অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করেছেন, যেগুলো অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

এতগুলো না ভাইয়া একটি গাছ কিন্তু অনেক বড়। যাইহোক সত্যি এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর এবং এর সুবাস অনেক বেশি।

 2 years ago 

বাতাবি লেবুর ফুলেরও যে এত সুন্দর সুগন্ধ হয়, এই ব্যাপারটা তো আগে খেয়াল করিনি আপু। যাইহোক, এর পর যদি কখনো বাতাবি লেবুর ফুল সামনাসামনি দেখার সুযোগ হয় তাহলে অবশ্যই এই ব্যাপারটা খেয়াল করে দেখব। এই পড়ে থাকা বাতাবি লেবুর ফুলগুলো দিয়ে আপনি কি জিনিস তৈরি করেছেন, সেটা জানার আগ্রহ থেকে গেল আপু। আশা করি, খুব তাড়াতাড়ি শেয়ার করবেন সেই জিনিসটা, সেই অপেক্ষায় রইলাম।

 2 years ago 

অবশ্যই দ্রুত আপনাদের সঙ্গে শেয়ার করব ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

বেশিদিন আবার অপেক্ষা করাবেন না আপু। আমরা কিন্তু সত্যি সত্যিই অপেক্ষায় রয়েছি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64526.78
ETH 1867.32
USDT 1.00
SBD 0.38