অর্ধ বৃত্তের মধ্যে ম্যান্ডেলা আর্ট।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার ,২৪ ডিসেম্বর ২০২৪
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুরা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে আমি একটি করে যেকোনো ধরনের আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আজকে আমি আপনাদের মাঝে এটি আর্ট শেয়ার করব। আজকে আমি তৈরি করেছি অর্ধবৃত্তের মধ্যে ম্যান্ডেলা আর্ট। ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই সব সময় নিজের সবটুকু দিয়ে চেষ্টা করি সুন্দর কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের এই ম্যান্ডেলা আর্ট করতে আমার অনেক সময় লেগেছিল। যাইহোক আমার আজকের এই আর্ট আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কিভাবে আমি সম্পূর্ণ আর্ট তৈরি করলাম সেটা এখন শেয়ার করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | আর্ট তৈরি করা খাতা। |
| ২ | স্কেল |
| ৩ | কাটা কম্পাস |
| ৪ | কলম |
| ৫ | পেন্সিল |
| ৬ | মার্কার পেন |
ধাপ-১
প্রথমে আমি আর্ট তৈরি করা খাতার উপর কাটা কম্পাস ও পেন্সিল দিয়ে অনেকগুলো অর্ধবৃত্ত এঁকে নিলাম বড় বড় করে ।
ধাপ-২
এরপর একদম ছোট্ট অর্ধ বৃত্তের মাঝখানে সাদা পাপড়ির একটি ছোট ফুল একে বাকি অংশটুকু মার্কার পেন দিয়ে কালো করে নিলাম। এরপর ঢেউ ঢেউ আকৃতি কিছু দাগ দিয়ে নিলাম। তার ওপরের বৃত্তের মধ্যে সাদা সাদা গোল গোল একে বাকি অংশটুকু মার্কার পেন দিয়ে কালো করে নিলাম।
ধাপ-৩
তার ওপরের বৃত্তের মধ্যে ছোট ছোট গোল করে মার্কার পেন দিয়ে ভরাট করে নিলাম এবং বাকি অংশটুকু সাদা রেখে দিলাম। বৃত্তের ওপরে যে চিকন অর্ধ বৃত্তের দাগ দিয়েছিলাম সেটা মার্কার পেন দিয়ে কালো করে নিলাম।
ধাপ-৪
তার ওপরে বড় বড় পাপড়ি একে ছোট ছোট পাতার ডিজাইন এঁকে দিলাম পাপড়ির মধ্যে এবং বাইরে।
ধাপ-৫
এরপর আবারও ছোট করে বৃত্ত এঁকে কালো রং ভরাট করে নিলাম। ভরাট করা গোল বৃত্তকে কেন্দ্র করে আবারো চারপাশে চিকন করে একটি বৃত্তি কিনলাম। এরপর মাঝখানে ছোট ছোট কালো ফোটা দিয়ে নিলাম।
ধাপ-৬
এরপর সুন্দর করে বড় বড় ঢেউ ঢেউ দাগ দিয়ে নিলাম। তারপর এর মধ্যে স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে নিলাম। দাগ টানার পর দেখতে ভীষণ ভালো লাগছিল।
ধাপ-৭
দাগ টানার ওপর দিকে ত্রিভুজ আকৃতির কয়েকটি পাপড়ি এঁকে নিলাম। তারপর পাপড়ির ভিতরে এবং বাহিরে আরো ডিজাইন করে নিলাম। বাইরের দিকে আরো দাগ দাগ দিয়ে আরও সুন্দর সুন্দর কিছু পাপড়ি এঁকে নিয়েছিলাম।
ধাপ-৮
সব মিলিয়ে অর্ধ বৃত্তের এই ম্যান্ডেলা আর্ট করতে আমার অনেক সময় লেগেছিল। সবশেষ আমি সিগনেচার করে সম্পন্ন করি আর্ট। আপনাদের কাছে আমার আজকের এই আর্ট কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
অর্ধ বৃত্তের মধ্যে দারুন ম্যান্ডেলার আর্ট করেছেন। এই ধরনের আর্ট আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। যেটা প্রতিনিয়ত আমাদের কমিউনিটিতে দেখতে পাই। যেটা আপনার অনেক বড় ক্রিয়েটিভিটি। সুন্দর উপস্থাপনের মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ
আমাদের এই কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর ম্যান্ডেল আর্ট করেন ঠিক বলেছেন ভাইয়া ধন্যবাদ।
এক চতুর্থাংশ ম্যান্ডেলা আর্ট বানিয়েছেন আপনি। আর তা খুবই সুন্দর দেখতে হয়েছে। অনেকটা ধৈর্য্য নিয় করেছেন বলেই আরও নিখুঁত হয়েছে কাজটা। ম্যান্ডেলা আর্টের কাজ এতোই সুক্ষ্ম হয় যে শেষ হওয়ার পর ছোট খাটো যদি কোন ভুল ভ্রান্তি হয়ে যায় তা বোঝা যায় না।
ঠিক বলেছেন আপু ছোটখাটো ভুলগুলো সহজে ধরা যায় না তবে এগুলো তৈরি করতে অনেক সময় লাগে।
আপু আপনার নকশাটি অসাধারণ হয়েছে।অর্ধ বৃত্তের মধ্যে ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। খুবই আকর্ষণীয় একটি আর্ট করেছেন আপনি। অনেক ভালো লাগলো দেখে।
আমার কাছে এই ধরনের আর্ট গুলো খুবই ভালো লাগে তাই তৈরি করার চেষ্টা করি।
অর্ধ বৃত্তের এই ম্যান্ডেলা আর্ট গুলো আমার ভীষণ ভালো লাগে। আপনি আজকে খুব সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপু। ম্যান্ডেলা আর্ট গুলো করা অনেক সময়ের ব্যাপার। আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে এটা তৈরি করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু খুবই সময় লাগে তার থেকেও বেশি ধৈর্য লাগে। ধন্যবাদ আপু।
অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ম্যান্ডেলা আর্ট সবসময়ই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিভিন্ন ধরনের ছোট ছোট ডিজাইন থাকার কারণে এই ধরনের আর্ট দেখতে সবথেকে বেশি ভালো লাগে।
আমি সব সময় চেষ্টা করি ছোট বড় সব ধরনের ডিজাইন দিয়ে ম্যান্ডেলা আর্ট করার জন্য।
চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। অর্ধ বৃত্তের মাঝে অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট ফুটিয়ে তুলেছেন, দেখে মুগ্ধ হয়ে গেলাম।এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাকে ধন্যবাদ ভাই আপনার মতামত জানানোর জন্য।
এই ধরনের ম্যান্ডেলাগুলো দেখতে ভীষণ সুন্দর হয়। তবে এই ম্যান্ডেলা অংকন করতে অনেক বেশি ধৈর্য এবং পরিশ্রম হয়। আপনি ধৈর্য ধরে কাজটি সম্পন্ন করেছেন। ফাইনাল লুকে ম্যান্ডেলার আর্ট ভীষণ সুন্দর হয়েছে আপু। প্রতিটি ধাপ নিখুঁতভাবে করেছেন দেখে ভালো লাগলো।
অনেক সময় লেগেছিল আপু আর্ট সম্পূর্ণ করতে ধন্যবাদ।
এ জাতীয় ম্যান্ডেলা আর্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। যেন মনের মাধুর্য মিশিয়ে তৈরি করা হয়। অসাধারণ হয়েছে আজকের এই মেন্ডেলা আর্ট তৈরি করা।
ঠিক বলেছেন ধন্যবাদ।
কম্পাস দিয়ে দারুন সুন্দর ম্যান্ডেলা আর্ট ডিজাইন করলেন। ছবিটি সম্পূর্ণ হওয়ার পর দেখতে দারুন সুন্দর হয়েছে। আপনি বেশ নতুনত্ব করে ভেবেছেন ছবিটার জন্য। অবশেষে একটি দারুণ সুন্দর ঝকঝকে ছবি আমাদের জন্য উপহার দিলেন।
সব সময় চেষ্টা করি ভাইয়া নতুন নতুন সুন্দর কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে।