বিকেল বেলা মাঠের রাস্তায় ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ7 months ago

IMG_20251215_162825.jpg

আসসালামুয়ালাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫

হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বিকেলবেলা ঘোরাঘুরি করার কিছু মুহূর্ত নিয়ে। অনেকদিন বিকেলবেলা তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় না। তাই ভাবলাম শীতের সময় বিকেল বেলা একটু ঘুরতে যাই। যেমন ভাবনা তেমন কাজ আমাদের পরিবারের সবাই টুকটাক মেয়েগুলো এবং তাদের ছেলেমেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম সুন্দর মাঠের মধ্যে পাকা রাস্তায় হাঁটার জন্য। আমার ছেলে তো হারতে গিয়ে ভীষণ খুশি সে একদম দৌড়ে দৌড়ে আগে চলে যাচ্ছিল। আমার ছেলে কোথাও ঘুরতে গেলে ভীষণ আনন্দ পায়। তাই আমি চেষ্টা করি মাঝে মাঝে ওকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতে। ওর আব্বু ওকে প্রায় প্রতিদিনই এদিক ওদিক ঘুরতে নিয়ে যায়। আমার তিনটা চাচা আর আমরা এবার ডিসেম্বরে ছুটিতে সবাই এক জায়গায় এসেছি। এবার আমরা সবাই মিলে বিকেলে মাঠের রাস্তার মধ্যে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে আমরা অনেক মজা করেছিলাম আর সেই মজার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে এখন তুলে ধরব। বিকেলে ঘোরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে আশা করছি আমার আজকের এই পোষ্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20251215_162659.jpg

IMG_20251215_162538.jpg

IMG_20251215_162359.jpg

আমরা বাড়ি থেকে বের হলাম আসরের নামাজ পড়ে। যেহেতু এখন শীতের সময় তাই শীতের বেলা অনেক ছোট হয়ে গেছে। আমরা সবাই মিলে প্রথমে ভেবেছিলাম রাস্তা দিয়ে হেঁটে মাছের রাস্তার মধ্যে যাব তারপর আবার ভাবলাম রাস্তা দিয়ে গেলে অনেক মানুষের সাথে দেখা হবে। আর গ্রামের মানুষ তো বুঝতে পারছেন কি রকম। এইজন্য আমরা আমাদের বাড়ির পিছন দিয়ে মাঠের মধ্যে দিয়ে মাঠের রাস্তায় উঠলাম। রাস্তায় উঠে আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। মাঠের মধ্যে রাস্তা হলেও রাস্তাটা একদম পিচ করা খুব সুন্দর রাস্তা। তাই এখানে সব সময় প্রচুর গাড়ি চলাচল করে। এজন্য আবু রায়হানকে নিয়ে একটু অসুবিধা হয়েছিল। একা একা বারবার এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে তো ওকে সামলানো রাস্তাঘাটে একটু কষ্টকর। তবে আমরা অনেকজন ছিলাম যার কারণে খুব একটা অসুবিধা হয়নি। আপনারা ছবিগুলো দেখেই বুঝতে পারবেন কি রকম জায়গা আর এই পরিবেশের মধ্যে আবু রায়হান কতটা ছটফট করছিল। ও খোলামেলা পরিবেশ ভীষণ পছন্দ করে বিশেষ করে প্রাকৃতিক বা কৃত্রিম যেকোনো পরিবেশই হোক যদি জায়গাটা বেশ বড় হয় আর ওর ভালোলাগা যদি আরো বেশি বেড়ে যায়। এজন্যই বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে বাইরে নিয়ে গেলে ওদের মধ্যে নতুন নতুন সৃজনশীলতা জন্ম নেয়। রাস্তা থেকে মাঠের মধ্যে নামাজ উঁচু-নিচু পাহাড়ের মত রাস্তা তো ওখান দিয়ে আবু রায়হান বারবার নামছে উঠে ওর ভীষণ আনন্দ হচ্ছিল।

IMG_20251215_162013.jpg

IMG_20251215_162011.jpg

IMG_20251215_162008.jpg

আমি সবসময় চেষ্টা করে আবু রায়হানকে সবসময় আনন্দ দেওয়ার জন্য তাই আমিও ওর পাশাপাশি ওর সাথে ওর আনন্দ বাড়ানোর জন্য খেলা শুরু করে দিলাম। তবে মাঠ থেকে আসতে আসতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল। বিকেল বলতে কি সন্ধ্যা, সূর্য প্রায় ডুবে যাবে এমন অবস্থা। এরকম একটি ছবি আপনাদের মাঝে তুলে ধরেছে আবু রায়হানের পিছনে সূর্য ডুবে যাচ্ছে দেখতে অনেকটা ভালো লাগে এই ধরনের ছবিগুলো। আপনাদের কাছে বিকেল বেলা এরকম সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘোরাঘুরি করতে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এই ধরনের পরিবেশের মাঝে ঘোরাঘুরি করতে। আজকে আপনাদের মাঝে আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37