আমার বাংলা ব্লগ পরিবার সদস্যদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত প্রথম পর্ব।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250210-WA0000.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ রবিবার , ৪ মে ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার খুবই আনন্দের অনুভূতি নিয়ে। আপনার আমার পোষ্টের টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমি আছি আপনাদের সাথে কেমন অনুভূতি শেয়ার করতে চলেছি। কিছুদিন আগে আমাদের এলাকাতে রকি ভাইয়া এবং তানিয়া আপু আর তাদের সাথে তাদের ছোট্ট কিউট সোনামনি নাশিয়া আমাদের এলাকাতে ঘুরতে এসেছিল। প্রথমে আমি খবরটি আপনাদের ভাইয়ার কাছ থেকে শুনে ভাবতে পারছিলাম না যে ওরা আসবে। এত দূর থেকে ওরা আমাদের সাথে দেখা করতে আসবে এটা জেনে আমার ভীষণ ভালো লেগেছিল। সত্যি বলতে আমি কখনো ভাবতে পারিনি যে সোনিয়া আপু এবং রকি ভাইয়ের সাথে এভাবে সামনে দেখা হবে। আসলে আমাদের এই বন্ধন টা কতটা দৃঢ় সেটা এই ছবিগুলো দেখলেই বোঝা যায়। আমরা সবাই কত দূর দুরান্তের মানুষ অথচ একসাথে কত সুন্দর ভাবে গল্প আড্ডা দিয়েছিলাম সেই দিন।

IMG-20250210-WA0001.jpg

IMG-20250210-WA0002.jpg

ভাইয়ারা এসে প্রথমে উঠেছিল কিবরিয়া মামা দেয় বাসায়। আমাদেরও সেখানে গিয়ে দেখা করার কথা ছিল তবে ওনারা আসতে আসতে বিকেল হয়ে গিয়েছিল। এদিকে আমার ছেলে আবু রায়হান ও একটু অসুস্থ ছিল। তাই আমরা ভেবেছিলাম আমরা সবাই মিলে একটা পার্কে ওনাদের সাথে দেখা করি। এতে সবাই এক জায়গায় অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে পারব। যেমন ভাবনা তেমন কাজ পরদিন সকালবেলা আমরা একটি পার্কে রকি ভাইয়া ও সোনিয়া আপুর সাথে দেখা করার জন্য চলে গেলাম। তবে আমাদের যাওয়ার আগেই কিবরিয়া ও রকি ভাইয়া এবং সোনিয়া আপু উপস্থিত হয়ে গিয়েছিল। পার্কে গিয়ে ওনাদের দেখে আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে সত্যি ওনাদের সাথে কথা বলতে পারছি এভাবে সামনাসামনি। আমি এতটা আবেগপ্রবণ হয়ে যায় যে ভালোভাবে কথাই বলতে পারছিলাম না। আমি বারবার আপনাদের ভাইয়াকে বলছিলাম সত্যি বাংলা ব্লগে কাজ করে আমরা কতদূর দুরান্তের মানুষের সাথে কথা বলি দেখা করি খোঁজখবর নেই। আজকে হয়তো বাংলা ব্লগে এভাবে কাজ না করলে ওনাদের সাথে এমন চেনা চেনা কথাবার্তা কখনোই সম্ভব হতো না। বাংলা ব্লগ কে জানাই আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ।

IMG-20250210-WA0003.jpg

IMG-20250210-WA0004.jpg

ওনাদের সাথে সামনাসামনি দেখা করার পর আমরা একটি সুন্দর জায়গা বেছে নিয়ে পার্কের মধ্যে। জায়গাটা ছিল চারিদিকে ফুলের গাছ এবং মাঝখানের সবুজ ঘাস। আর পার্কে সেদিন তেমন লোকজন ছিল না তাই আমাদেরও বেশি সুবিধা হয়েছিল। এরপর আমরা সবাই এক জায়গায় গোল হয়ে বসে গল্প করতে শুরু করে দিন। ও আচ্ছা আচ্ছা আপনাদের তো বলাই হলো না বাংলা ব্লগের পরিবারের কতজন সদস্য ছিলাম আমরা সেই দিন ওখানে। সেদিন ওখানে তো কিবরিয়া মামা ছিল এরপর রকি ভাইয়া ও সানিয়া আপু। তার সাথে ছিল আমাদের ছোট সোনা মনি নাশিয়া। নাশিয়ার সাথে আমি অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম সেই দিন আমার ভীষণ ভালো লেগেছিল। তাছাড়া ছিল সুমন ভাইয়া ও বিদ্যুৎ ভাইয়া। এরপর আসলো ইমন ভাইয়া। তাছাড়া আমি আর আপনাদের ভাইয়া ছিলাম আর আমাদের সাথে ছিল আমার ছেলে আবু রায়হান। ওখানে আমার বাংলা ব্লগের সদস্যরা মোট আটজন ছিলাম। এছাড়াও আমাদের আরো চারজন সদস্য ছিল একই গ্রামের কিন্তু ওনারা ব্যস্ততার কারণে আসতে পারেনি সেদিন। তারপরে কিছুক্ষণ পর তুহিন ভাইয়া চলে আসে। কিন্তু উনি বেশিক্ষণ থাকতে পারেনি।

IMG-20250210-WA0021.jpg

IMG-20250210-WA0013.jpg

পার্কের পরিবেশটা দারুন ছিল সবুজ প্রকৃতি আর এর মাঝে ছিল অনেক ধরনের ফুলের গাছ। তাছাড়া আমাদের পেছনে এবং আশপাশে ছিল পুকুর। সময়টা ছিল শীতকাল তাই মিষ্টি রোদ বেশ ভালোই লাগছিল এরকম পরিবেশে।এরপর আমরা সবাই একসাথে কিছু ছবি তুলি তারপর খাওয়া-দাওয়ার ব্যবস্থা করার জন্য ইমন ও সুমন ভাইয়া বাজারে চলে যাই। তাছাড়াও রকি ভাইয়া এবং সানিয়া আপু আমাদের জন্য অনেকগুলো গিফট এনেছিল। তবে এগুলো আমি আপনাদের সাথে অন্য পর্বে শেয়ার করব। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের মাঝে আবারও নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

আমার বাংলা ব্লগ পরিবার সদস্যদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত প্রথম পর্ব শেয়ার করেছেন।আপনার ব্লগ সদস্যদের সাথে কাটানো মুহূর্তগুলোর বর্ণনা পড়ে খুব ভালো লাগলো! এমন স্নেহ-মমতাপূর্ণ সম্পর্ক সত্যিই বিরল। আপনার লেখায় সদস্যদের প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা ফুটে উঠেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম!

 last year 

চেষ্টা করব ভাইয়া সামনের সপ্তাহে দ্রুত পরবর্তী পর্বে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

Screenshot_20250504-195027.png

Screenshot_20250504-194443.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62485.46
ETH 1783.96
USDT 1.00
SBD 0.39