আর্ট পোস্ট: প্রথমবার পোস্টার রং দিয়ে চিত্র অঙ্কন করলাম

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20230831-WA0003.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩

হ্যালো, আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভাল আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এবার আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আমার প্রথম পোস্টার রং দিয়ে একটি জবা ফুলের চিত্র অংকন। এর আগে আমি কখনো পোস্টের রং ব্যবহার করে কিছু অঙ্কন করিনি। এটা আমার জীবনে প্রথম পোস্টার রঙের ব্যবহার। তাই কেমন হবে বুঝতে পারছি না। ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন শুরু করা যাক আমার প্রথম পোস্টার রং দিয়ে জবা ফুলের চিত্র অঙ্কন টা।

পোস্টার রং দিয়ে জবা ফুল তৈরির করার উপকরণ

ক্রমিক নম্বরনাম
কাগজ
কলম
পোস্টার রং
তুলি

ধাপ-১

IMG_20230831_155451.jpg

প্রথমে আমি সব উপকরণগুলো নিয়ে নিলাম।

ধাপ-২

IMG_20230831_155833.jpg

এরপরে আমি কলম দিয়ে সাদা কাগজের ওপর জবা ফুলটি আঁকতে শুরু করলাম।

ধাপ-৩

IMG_20230904_203926-COLLAGE.jpg

পর্যায়ক্রমে ফুলের সাথে একটি পাতা সহ সম্পূর্ণ ফুলটি আঁকা শেষ করলাম।

ধাপ-৪

IMG_20230831_160352.jpg

এরপর জবা ফুলের পাপড়ি গুলোতে লাল রং করতে শুরু করলাম। এখানে আমি পোস্টের রং তুলি ব্যবহার করেছি।

ধাপ-৫

IMG_20230904_204319-COLLAGE.jpg

আস্তে আস্তে আমি সব পাপড়ি গুলো লাল রং করে ফেললাম।

ধাপ-৬

IMG_20230904_204539-COLLAGE.jpg

এরপর আমি জবা ফুলের ডাটনি সহ পাতা সবুজ রং করে ফেললাম।

ধাপ-৭

IMG_20230904_204829-COLLAGE.jpg

এখন আমি জবা ফুল ও পাতার চারিদিকে কালো রঙ দিয়ে রাউন্ড করে দিলাম। এতে ফুল ও পাতাগুলো স্পষ্ট বোঝা যাবে। দেখতেও বেশ সুন্দর লাগবে।

ধাপ-৮

IMG_20230831_161932~2.jpg

এরপর আমি সাদা রংটা নিয়ে পাপড়ি গুলোর উপরে একটু দাগ দিয়ে দিই। এতে পাপড়ি গুলোর ভাঁজ দেওয়াটা বোঝা যাবে।

ধাপ-৯

IMG-20230831-WA0000.jpg

IMG-20230831-WA0003.jpg

এরই মধ্যে দিয়ে আমার সম্পূর্ণ জবা ফুলের আর্ট শেষ হয়ে গেল। এখন জবা ফুলটি দেখতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই শেষ। আগামী দিন নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। এতক্ষণ আমার পোস্ট দেখা ও পড়ার জন্য ধন্যবাদ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 3 years ago 

আসলে যে কোন কাজ একবার শুরু করলে তা যদি আস্তে আস্তে করা হয় তাহলে পরবর্তীতে আরো ভালো কিছু করা যায়। আপনি প্রথমবার পোস্টার রং দিয়ে আর্ট করেছেন দেখে খুব ভালো লাগলো। আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি প্রথমবার করেছেন। জবা ফুলটা অনেক বেশি সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনটা ও অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। আশা করছি পরবর্তীতে আরো সুন্দরভাবে আর্ট করতে পারবেন।

 3 years ago 

পোস্টার রং এর আগে আমি কখনো ব্যবহার করিনি আপু। তবে আর্ট টি আপনার কাছে ভালো লেগেছে শুনে বেশ ভালো লাগলো।

 3 years ago 

প্রথমবার পোস্টার রং দিয়ে চিত্র অঙ্কন করেছেন। দেখতে খুবই অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আশা করি পরবর্তী বারে আরো সুন্দরভাবে চিত্র অঙ্কন করতে পারব।

 3 years ago (edited)

জল রং দিয়ে আঁকা পেইন্টিং গুলো খুবই সুন্দর হয়ে থাকে‌। আজ আপনি খুব সুন্দর করে চমৎকার ভাবে জল রং দিয়ে একটি জবা ফুলের পেইন্টিং করেছেন। আপনার জবা ফুলের পেইন্টিং অসাধারণ হয়েছে। আপনার পেইন্টিং দেখতে খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত চমৎকার পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

জলরং কোনদিন ব্যবহার করা হয়নি ভাইয়া।

 3 years ago 

প্রথমবার আপনি পোস্টার রং দিয়ে চিত্র অংকন করেছেন অনেক সুন্দর হয়েছে। গুছিয়ে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করেছি যতটা ভালোভাবে সম্ভব আপনাদের মাঝে শেয়ার করতে।

 3 years ago 

আপনার আর্টি দেখে মনে হচ্ছে না যে আপনি প্রথমবার পোস্টার রং দিয়ে গেছেন মনে হচ্ছে আপনি বেশ আগে থেকেই পোস্টার রং দিয়ে অঙ্কন করেন আপনার প্রশংসা করতে হয় প্রথমবারেই এত সুন্দর অংকন করেছেন। অনেক সুন্দর ভাবে কয়েকটি ধাপের মাধ্যমে অংকন প্রক্রিয়া টি সম্পন্ন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

প্রথমবার অংকন করেছিলাম তাই নিজের কাছে কেমন কেমন লাগছিল।

 3 years ago 

প্রথমবার পোস্টার রং ব্যবহার করে ড্রয়িং করেছেন এজন্য আপনাকে অভিনন্দন, আশা করি আমরা আপনার কাছ থেকে এরকম চমৎকার চমৎকার আরো অনেক ড্রয়িং পাবো, জবা ফুলের এই ড্রয়িং টাও খুব চমৎকার হয়েছে।

 3 years ago 

দ্বিতীয়বারে যেন আমি আরো সুন্দর করতে পারি এমনটাই চেষ্টা করব।

 3 years ago 

আসলে আপু আমার বাংলা ব্লগে এসে আমরা সবাই নতুন নতুন অনেক কিছু শিখেছি । আপনিও যেহেতু নতুন আপনিও ধীরে ধীরে সবকিছু দিয়েই সবকিছু করতে শিখে যাবেন ।আজ পোস্টার রঙ দিয়ে প্রথম আর্ট করলেও আর্টটি কিন্তু বেশ ভালো হয়েছে । আমার কাছে বেশ ভালো লেগেছে । আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

জি আপু চেষ্টা করলে সবকিছুই করা সম্ভব আপু। উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রথমবার পোস্টের রং দিয়ে খুব সুন্দর একটি চিত্র অঙ্কন শেয়ার করেছেন। দেখতে চমৎকার লাগছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। পোস্টার রং দিয়ে খুব সুন্দর একটি জবা ফুলের মাঝে শেয়ার করেছেন দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চিত্রাংকনটি আপনার ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো আপু।

 3 years ago 

অসাধারণ একটি আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63963.73
ETH 1844.00
USDT 1.00
SBD 0.39