ডাই: ক্লে দিয়ে কিউট পান্ডা তৈরি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার ,২০ সেপ্টেম্বর ২০২৪
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই আপনাদের পরিবারের সাথে বেশ ভালো ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্লে দিয়ে সুন্দর কিউট একটি পান্ডার ডাই পোস্ট।ক্লে ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।ক্লে দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করলে দেখতেও ভীষণ ভালো লাগে। কিভাবে আমি সম্পূর্ণ পান্ডার ডাই পোস্ট তৈরি করলাম সেটা এখন শুরু করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | ক্লে |
| ২ | কাঠি |
| ৩ | পুঁতি |
ধাপ-১
প্রথমে আমি হালকা গোলাপি রঙের ক্লে নিলাম। তারপর ক্লে হাতের সাহায্যে সুন্দর গোল একটি বল তৈরি করে নিলাম।
ধাপ-২
এরপর একই রকম ক্লে দিয়ে আরো একটি বল তৈরি করলাম তবে এবারের বলটি একটু বড় করে তৈরি করলাম। তারপর ছোট বলটির সাথে বড় বলটি লাগিয়ে দিলাম।
ধাপ-৩
এরপর হালকা গোলাপি রঙের ক্লে ব্যবহার করে পান্ডার দুটি হাত ও দুটি পা তৈরি করে নিলাম। তারপর পান্ডার বডির সাথে লাগিয়ে দিলাম।
ধাপ-৪
এরপর আমি একই রকম ক্লে ব্যবহার করে নাক ও দুটি কান তৈরি করে নিলাম কাঠির সাহায্যে। তারপর পান্ডার নাক ও কান দুটি লাগিয়ে দিলাম।
ধাপ-৫
এরপর আমি ছোট ছোট তিনটি কালো পুঁতি নিয়ে নিলাম। একটি পুঁতি পান্ডার নাকের উপর এবং দুইটি পুঁতি দিয়ে চোখ তৈরি করে নিলাম।
ধাপ-৬
তারপর পান্ডা রেখে কিছু ফটোগ্রাফি তুলে শেষ করলাম আমার আজকের পোস্ট। আপনাদের কাছে আমার আজকের পোস্ট কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
ক্লে দিয়ে কিউট পান্ডা তৈরি অসাধারণ হয়েছে দেখে মুক্ত হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্টটি তৈরি করেছেন।
মুক্ত হলেন মানে বুঝলাম না ভাইয়া। আমার ধারণা আপনি মুগ্ধ লিখতে চেয়েছিলেন ঠিক করে নিবেন। ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর পান্ডা তৈরি হয়েছে। বেশ ভালো লাগলো দেখে এমন একটা পান্না তৈরি করা। আমি প্রায় দিন লক্ষ্য করে দেখছি অনেকেই খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে ক্লে দিয়ে। ঠিক তেমনি অসাধারণ ছিল আজকের এই পান্ডা তৈরি টা।
এখানে সবাই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আপু ধন্যবাদ।
ক্লে দিয়ে চমৎকার সুন্দর পান্ডা বানিয়েছেন আপু।ভীষণ সুন্দর হয়েছে আপনার বানানো পান্ডা টি।ক্লে দিয়ে যে কোন কিছু বানালেই অনেক সুন্দর লাগে দেখতে।আপনি চমৎকার সুন্দর করে পান্ডা বানিয়েছেন এবং পান্ডা বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পান্ডাটি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আপনি একদম ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপু।
আপু আপনি ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করতে অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো। আজকে আপনি ক্লে দিয়ে কিউট পান্ডা তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। তবে আরেকটু ফিনিশিং হলে আরো ভালো লাগতো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
ক্লে গুলো এত সফট যে হাত দিয়ে নাড়াচাড়া করতে আমার ভীষণ ভালো লাগে। আর তার থেকেও বেশি ভালো লাগে ক্লে গুলো কারন এর রং গুলো অনেক সুন্দর। পরের বার থেকে আরও সুন্দরভাবে ফিনিশিং করার চেষ্টা করব ভাইয়া ধন্যবাদ।
ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ক্লে দিয়ে কিউট পান্ডা তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। ক্লে দিয়ে কিউট পান্ডা দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো চমৎকার ডাই পোস্ট শেয়ার করার জন্য।
এত সুন্দর ভাবে আপনার মতামত জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া।
আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। আপু আপনি দেখছি ক্লে দিয়ে খুবই সুন্দর একটি পান্ডা তৈরি করেছেন। এটি দেখতে কিন্তু খুবই কিউট লাগছে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
পান্ডা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে তাই এটি তৈরি করার চেষ্টা করেছি ধন্যবাদ ভাইয়া।
পান্ডার পুরো শেপ টা যদি সাদা এবং কালা ক্লে দিয়ে করতেন আরও ভালো লাগত আরও ফুটে উঠত। যাইহোক চমৎকার করেছেন এটা। তবে ফিনিসিং টা আরও ভালো হলে আরও ভালো লাগত। ক্লে দিয়ে পান্ডা টে সুন্দর তৈরি করেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
ভাইয়া সব সময় তো কালো এবং সাদা রং ব্যবহার করে পান্ডা তৈরি করা হয়। তাই আমি একটু ভিন্ন ধরনের রং ব্যবহার করার চেষ্টা করেছি ধন্যবাদ।
বর্তমান সময়ে ক্লে দিয়ে অনেকে অনেক ধরনের জিনিস বানায়। আজকে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর একটি পান্ডা বানিয়েছেন। আপনার বানানো পান্ডাটি অসাধারণ হয়েছে। মনে হচ্ছে আপনার বানানো ছোট পান্ডাটি ঘুমাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ক্লে দিয়ে পান্ডা বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পিছনে সাদা রঙের ক্লে রেখে শুইয়ে দিয়েছিলাম পান্ডা কে। তাই মনে হচ্ছে ঘুমিয়ে আছে।
আপু আপনার তৈরি করা পান্ডা খুবই সুন্দর হয়েছে। পান্ডাটি দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি আকর্ষণীয়ভাবে তৈরি করেছেন। অসাধারণ একটি পান্ডা তৈরি করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
ক্লে দিয়ে অনেক সুন্দর করে পান্ডা তৈরি করেছেন আপু। যেটা দিতে সত্যিই খুবই কিউট লাগছে। অসংখ্য ধন্যবাদ ক্লে দিয়ে সুন্দর একটি পান্ডা তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।