ডাই: রঙিন কাগজ দিয়ে গাছের ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240708_115357_1~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার,১৬ জুলাই ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিন এর মত আজকেও আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতিদিন চেষ্টা করি নতুন কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আর এই কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর এবং নতুন নতুন জিনিস উপস্থাপন করেন। তাই আজকে আমি একটি ডাই পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করব। আজকে আমি একটি গাছের সাথে কিছু পাতা দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছি। এ ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয়েছিল আরো অনেকগুলো পাতা দিলে হয়তো বা দেখতে আরো বেশি ভালো লাগতো। কিন্তু তেমন একটা সময় ছিল না। আপনারা সবাই জানেন আমার ছোট বাচ্চা তার মধ্যে আমার মা খুবই অসুস্থ তাই বেশি পাতা তৈরি করতে পারেনি। তারপরেও চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কিভাবে আমি ওয়ালমেট টি তৈরি করলাম সেটা এখন শুরু করছি। আশা করছি আপনার প্রতিটি ধাপ সুন্দর ভাবে বুঝতে পারবেন।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
কলম
গাম
কাঁইচি
কালো রং ও তুলি

IMG_20240708_111148~2.jpg

ধাপ-১

প্রথমে আমি একটি সাদা রংয়ের কাগজ নিলাম তারপর কালো রঙের কাগজ লম্বা লম্বা করে চার টুকরা কেটে নিলাম। এরপর কেটে নেওয়া কাগজগুলো সাদা কাগজের চারপাশে গাম দিয়ে লাগিয়ে দিলাম।

IMG_20240708_111221~2.jpg

IMG_20240708_111542~2.jpg

IMG_20240708_111930~2.jpg

ধাপ-২

তারপর সাদা অংশটুকু উপরে কালো পোস্টার রং দিয়ে কিছু ঘাস ও একটি গাছ সহ অনেকগুলো ডাল এঁকে নিলাম। নিচের দিকে ডালের সাথে একটি দোলনা এঁকে দিলাম।

IMG_20240708_112100~2.jpg

IMG_20240708_112433~2.jpg

IMG_20240708_113547~2.jpg

ধাপ-৩

তারপর গোলাপি রঙের কাগজ কেটে নিলাম চার কোনা সমান আকৃতির ছোট্ট একটু কাগজ। এরপর কাগজটির মাঝখান দিয়ে একটি ভাঁজ দিয়ে দিলাম। তারপরে কেটে পাতা তৈরি করে নিলাম। এভাবে আমি অনেকগুলো পাতা তৈরি করলাম।

IMG_20240716_112325-COLLAGE.jpg

IMG_20240708_114257~2.jpg

ধাপ-৪

এরপর গাছের ডালের কিছু কিছু জায়গায় আমি গাম লাগিয়ে দিলাম। তারপর পাতাগুলো লাগিয়ে দিলাম। এরপর পাতাগুলো র উপর কিছু শিরা এঁকে নিলাম। এতে পাতাগুলো দেখতে আরো বেশি ভালো লাগবে।

IMG_20240708_114329~2.jpg

IMG_20240708_115058~2.jpg

IMG_20240708_115147~2.jpg

ধাপ-৫

IMG_20240708_115357_1~3.jpg

IMG_20240708_115357~3.jpg

IMG_20240708_115357_1~2.jpg

আর এভাবে সম্পূর্ণ হলো আমার আজকের আর্ট। আর্ট তৈরি করার পর দেখতে বেশ ভালোই লাগছিল। তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ ‌

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার একটি গাছের ওয়ালমেট তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি ভাইয়া ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট অসাধারণ হয়েছে। আপনার ওয়ালমেট তৈরির ধাপগুলো দেখে দেখে আমিও শেখার চেষ্টা করেছি আপু। এভাবে ওয়ালমেট তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে ভালো লাগবে। চমৎকার হয়েছে আপু আপনার পোস্ট। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আশা করছি আপনি ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে।বেশ সুন্দর ভাবে গুছিয়ে ওয়ালমেট টি উপস্থাপন করেছেন। যা দেখে বেশ মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামত জানানোর জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি গাছের ওয়ালমেট টি অসম্ভব সুন্দর হয়েছে আপু দেখতে। বিশেষ করে লাল পাতা দেওয়ায় দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কালোর ওপরে লাল পাতা গুলো বেশ মানিয়েছে ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি দেখতেছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর গাছের ওয়ালমেট তৈরি করেছেন। তবে আপনার বানানো ওয়ালমেট অসাধারণ হয়েছে। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে গাছের পাতাগুলো খুব সুন্দর করে তৈরি করেছেন। তবে আপনার এই ওয়ালমেট যেই দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। ধৈর্য ধরে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago (edited)

ভাইয়া উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আপনি দারুন একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার ওয়ালমেট তৈরি করা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে ওয়ালমেট টি খুবই ভালো লেগেছে।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়ের সময় করে আমার পোস্টে আপনার মতামত জানানোর জন্য।

 2 years ago 

বাহ্ রঙিন কাগজ দিয়ে দারুন একটি ওয়াল মেট তৈরি করেছেন।গাছকে থিম করে ওয়াল মেট পোস্টটি জাস্ট অসাধারণ লাগছে আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38