লাইফস্টাইলঃ পরিবারের নতুন সদস্যের আগমন

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20231220_181359.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা। কেমন আছেন সবাই। আশা করি ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে আজকে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের মাঝে একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। কিবরিয়ার পোস্ট পড়ার মাধ্যমে হয়তো বা আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের পরিবারের নতুন সদস্যের আগমন ঘটেছে। আর এই নতুন সদস্যকে নিয়ে এখন আবার ব্যস্ত সময় অতিবাহিত করতে হচ্ছে। একটা মেয়ের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার সন্তানকে ভালোভাবে বড় করে তোলা। যেহেতু এটা আমার প্রথম সন্তান তাই অনেক কিছুই আমার অজানা তারপরও চেষ্টা করছি যতটা ভালোভাবে সম্ভব তার খেয়াল রাখতে।

IMG_20231220_013532~2.jpg

IMG_20231220_181354.jpg

আজকে আমার সন্তানের বয়স মাত্র ছয় দিন। কিন্তু ছবি দেখে হয়তো বা মনে হচ্ছে না যে এর বয়স ৬ দিন। এখন বর্তমান সময়ে শীতকাল হবার কারণে একটু বেশি পরিমাণে খেয়াল রাখতে হচ্ছে। কেননা আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে শীত পড়ে আর এই শীতে ছোটদের অনেক ভালোভাবে খেয়াল রাখার প্রয়োজন হয়। এজন্য সবসময়ই চেষ্টা করে তাকে কম্বলের মধ্যে রেখে দিতে। সকালে যখন সূর্য ওঠে তখন তাকে নিয়ে বাইরে আসা হয় শুধুমাত্র।

IMG_20231222_195505.jpg

যেহেতু এটা আমাদের প্রথম সন্তান তাই সকলেই অনেক খুশি হয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি আমাদের ছেলে সন্তান হওয়ার কারণে আমার আব্বার থেকে বেশি খুশি হয়েছে কেননা আমার আব্বার কোনো ছেলে সন্তান ছিল না। আমরা শুধুমাত্র দুই বোন আমার কোন ভাই নেই। আব্বার ছেলে সন্তানের শখ ছিল কিন্তু সেটা পূরণ হয়নি আর যখনই আমার ছেলে হয়েছে তখন আব্বা যেন শীতে আত্মহারা হয়ে গিয়েছে। আর প্রথমবার আমাদের ছেলে সন্তান হওয়াতে আপনাদের ভাইয়া আরো বেশি খুশি হয়েছে। সে তো প্রত্যেকদিন স্কুল থেকে আসার পরে ছেলের সাথে দেখা না করে বাড়িতে যায় না।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

কিবরিয়া ভাইয়ার পোস্ট পড়ে আমরা সবাই সবটা জানতে পেরেছি আপু। আর এই খুশির খবর জেনে সত্যি অনেক ভালো লেগেছে আপু। বাবুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। বাবু যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে এই প্রার্থনা করি।

 3 years ago 

দোয়া করবেন আপু।

 3 years ago 

নতুন সদস্যের আগমনে আমাদের পরিবারের সদস্যরা যেন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে। এই শীতের মধ্যে তাকে ভালোভাবে যত্নে রাখতে হবে কেননা অল্প ঠান্ডা লাগলেই সমস্যা।

 3 years ago 

সব সময় চেষ্টা করি।

 3 years ago 

আপনার ছেলে সন্তান হওয়ার কারণে আপনার আব্বা অনেক খুশি হয়েছে জেনে ভালো লাগলো আপু। যাইহোক আপনার সন্তানে এই শীতের ভেতরে একটু দেখেশুনে রাখবেন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করে ভাইয়া। দোয়া করবেন আমার সন্তানের জন্য।

 3 years ago 

বেশ ভালো লাগলো নানা-নাতির সুন্দর দৃশ্য দেখতে পেরে। আসলে পরিবারে যখন নতুন সদস্য মহান সৃষ্টিকর্তা খুশি হয়ে প্রেরণ করে তখন সেই পরিবারে বরকত নিয়ে আসে। পাশাপাশি পরিবারের মানুষ অনেক খুশি হয়ে থাকে তার হাসিমাখা মুখ দেখে। দোয়া করি খালা তোমার ছেলের জন্য, যেন আল্লাহ তাকে সুস্থ সকল অবস্থায় দ্রুত বড় করে তুলে।

 3 years ago 

ইনশাআল্লাহ

 3 years ago 

সন্তান আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। আপনার ছেলে সন্তান হয়েছে জেনে খুবই খুশি হয়েছি। দোয়া করি আপনার সন্তান সুস্থ থাকুক আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আল্লাহ বাবুকে দীর্ঘায়ু দান করুক। মাশাল্লাহ বেশ মিষ্টি। যাইহোক শশুর বাড়ি কি কাছে? ভাইয়া প্রত্যেকদিন কিভাবে যায়? পরিবারের সকল সদস্যই অনেক খুশি হবে। আপনার বোনও নিশ্চয়ই অনেক খুশি হয়েছিলো।

 3 years ago 

আমাদের বাসা থেকে আমার শ্বশুর বাড়ি যেতে ৫ মিনিট সময় লাগে আপু।

 3 years ago 

নবজাতকের দীর্ঘায়ু কামনা করছি। আপনার বাবুটি অনেক সুন্দর হয়েছে।আসলে প্রথম বার মা হলে অনেক কিছু ই অজানা থাকে বাচ্চার সম্পর্কে। এর আগে কিবরিয়া ভাইয়ার পোস্টের মাধ্যমে প্রথম জানতে পারি আমার বাংলা ব্লগের দুজন ব্লগার মা,বাবা হয়েছেন।জেনে ভালো লেগেছিল। আজ আপনার পোস্টে বিস্তারিত জেনে আরো ভালো লাগলো।আপনার মাধ্যমে আপনার বাবার ছেলের আকাঙ্খা পূর্ণ হয়েছে। তাই তিনি এত্তো খুশি।নিজের ও বাবুর খেয়াল রাখবেন। ধন্যবাদ পোষ্ট টি শেয়ার করে বাবুর ফটোগ্রাফি করে আমাদের কে বাবুকে দেখার সুযোগ করে দেয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

বেশ কিছুদিন আগেই কিবরিয়া ভাইয়ের পোষ্টের মাধ্যমে জানতে পেরেছি আপনাদের নতুন সদস্যের আগমনের খবর।
সত্যি আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে আপনারা অনেক খুশিতে রয়েছেন।
শীতের সময় একটু সাবধানে রাখবেন ঠান্ডা জনিত সমস্যা বাচ্চাদেরকে খুব ভোগান্তিতে ফেলে দেয়।
যাহোক পুরো পোষ্টটি পড়ে কিন্তু আপনার ছেলের নাম জানতে পারলাম না।

 3 years ago 

আমার ছেলের নাম আবু রায়হান।

 3 years ago 

আমার ক্ষেত্রেও এই ঘটনাটি ঘটেছিল আপু আমারও ছেলে সন্তান হওয়াতে আমার বাবা-মা অনেক খুশি হয়েছিলেন কারণ তাদেরও ছেলে সন্তান নেই। বেশ ভালো মিল তো আপনার সাথে আমার। আপু বাচ্চাদের শীতকালে একটু এক্সট্রা যত্ন নিতে হয়। বাবুর দিকে খেয়াল রাখবেন। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো বাবুর জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38