রেসিপি:ডিম ভর্তা
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার ,১৭ সেপ্টেম্বর ২০২৪
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ এবং সাধারণ একটি রেসিপি শেয়ার করব। আমার মনে হয় ডিম ভর্তা রেসিপি টা সবাই খেয়েছেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে ডিম ভর্তা। গরম ভাত বা ঠান্ডা ভাত এমনকি রুটির সাথে খেতেও বেশ মজা লাগে। তবে ডিম ভর্তা সাথে যদি একটু খিড়া বা টমেটোর সালাদ হয় তাহলে তো আরো বেশি মজা লাগে খেতে। আমি আজকে খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে ডিম ভর্তা রেসিপি তৈরি করেছি। মাঝে মাঝে যখন কিছু খেতে ভালো লাগে না তখন আমি এভাবে ডিম ভর্তা করে খাই। আপনাদের কাছে কেমন লাগে ডিম ভর্তা খেতে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। কিভাবে আমি খুব সহজেই রেসিপি টা তৈরি করলাম সেটা এখন শুরু করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | ডিম |
| ২ | কাঁচা মরিচ কুচি |
| ৩ | পেঁয়াজ কুচি |
| ৪ | লবণ |
| ৫ | তেল |
ধাপ-১
প্রথমে আমি তিনটা কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে নিলাম। তারপর একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল নিয়ে নিলাম।
ধাপ-২
এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম।
ধাপ-৩
তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা দুইটি ডিম ভেঙে দিলাম।
ধাপ-৪
এরপর মশলা পাতির সাথে ডিম দুটো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম।
ধাপ-৫
এরপর গরম গরম ভাতের সাথে ডিম ভর্তা রেসিপি টা মজা করে খেয়ে নিলাম। আমার কাছে তো ভীষণ ভালো লাগে ডিম ভর্তা। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন শুভকামনা রইল।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
ডিম ভর্তা করার অনেক সুন্দর একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি লক্ষ্য করে দেখেছি এইভাবে যদি একটু বেশি পেঁয়াজ এবং মরিচ দিয়ে ডিম ভর্তা করা যায় তাহলে সেটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। মুখের স্বাদের ভিন্নতা আনার জন্য এমন রেসিপি তৈরি করে খাওয়া উচিত।
একটু ঝাল ঝাল করে ডিম ভর্তা করলে খেতে একটু বেশি ভালো লাগে।
ডিম আমরা যেভাবেই খায় না কেন অনেক ভালো লাগে। আর এভাবে ভর্তা করলে তো কথায় নেই। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি ঠিক বলেছেন আপু ডিম যে কোন ভাবে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আর বাচ্চারা তো ডিম ভীষণ পছন্দ করে।
আরে আপু আপনি দেখছি আমার পছন্দের একটি খাবারের রেসিপি করলেন। ডিম ভর্তা আমার অনেক প্রিয়। আমিও মাঝে মাঝে ডিম ভর্তা করে গরম ভাত দিয়ে খাই। আজ আপনার ডিম ভর্তার ধাপগুলো অনেক সুন্দর করে তুলে পরিবেশন করেছেন।
আমার কাছে ভীষণ ভালো লাগে আপু ডিম ভর্তা রেসিপি ধন্যবাদ।
আরে আপু আপনি দেখছি আমার পছন্দের একটি খাবারের রেসিপি করলেন। ডিম ভর্তা আমার অনেক প্রিয়। আমিও মাঝে মাঝে ডিম ভর্তা করে গরম ভাত দিয়ে খাই। আজ আপনার ডিম ভর্তার ধাপগুলো অনেক সুন্দর করে তুলে পরিবেশন করেছেন।
পরিবেশন টা খুব একটা ভালো করে করতে পারিনি ভর্তা করতে করতে আমার খুব খেতে ইচ্ছে করছিল হি হি হি।
আপনি আজকে আমাদের মাঝে আমার প্রিয় ডিম ভর্তা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আসলে এই রেসিপি প্রায় কয়েকদিন পর পরে আমি খেয়ে থাকি। আসলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে ডিম ভর্তা রেসিপি। আপনি বেশ চমৎকারভাবে ইউনিট পদ্ধতিতে ডিম ভর্তা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমার যখন অন্য কোন তরকারি খেতে ইচ্ছে করে না তখন এভাবে ডিম ভর্তা করে ফেলে খুব সহজেই।
ডিম আলু দিয়ে ভর্তা করে খাওয়া হয়েছে। তবে এরকম শুধু ডিম ভর্তা কখনো খাওয়া হয়নি। বেশ ভালো লাগলো আপনার পুরো রেসিপিটা দেখে। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। বেশ লোভনীয় লাগছে রেসিপিটা দেখে। মজার রেসিপি টা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
একদিন এভাবে খেয়ে দেখবেন আপু ভীষণ ভালো লাগবে ধন্যবাদ।
রুটির সাথে কখনো খাওয়া হয়নি তবে সকালে বা রাতে খেয়েছি ভাতের সাথে অনেক।ভীষণ সুস্বাদু এই ডুম ভর্তা টি।ডিম ভর্তা আমার অনেক পছন্দের একটি খাবার।আপনি চমৎকার সুন্দর করে ডিম ভর্তা করেছেন এবং ভর্তা পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আপু একটু বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ ও তেল দিয়ে ভর্তা করবেন তাহলে রুটির সাথে বেশ ভালো লাগবে খেতে।
ডিম ভর্তা আমার খুবই প্রিয়। প্রায় প্রতিদিন খাওয়া হয়। তবে আমি শুকনা মরিচ ভেজে এরপর ভর্তা করি। খেতে বেশি ভালো লাগে। আপনি কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভর্তা করেছেন দেখে ভালো লাগলো আপু। অনেক লোভনীয় লাগছে দেখতে।
শুকনো মরিচ একটু তেল দিয়ে ভেজে ভর্তা করে খেতে আরো বেশি মজা লাগে আপু।
ডিম খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আজকে আপনি ডিম ভর্তা রেসিপি করেছেন। তবে এ ধরনের ডিম পাতার মধ্যে শসা বা টমেটো দিলে খেতে আরো বেশি মজা লাগে। আর ডিম ভর্তা দিয়ে গরম ভাত এবং ঠান্ডা ভাত ও রুটি খেতেও বেশ মজা লাগে। মজার ডিম ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।
ঠিক বলেছেন আপু শসা বা টমেটোর সালাদ এর সাথে দিয়ে খেতে হবে ভীষণ ভালো লাগে।