ডাই: ডাল পাতার সাথে একটি হলুদ রঙের ফুলের গাছ।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240709_095731~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার ,১৯ নভেম্বর ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। তবে কালকে থেকে হালকা ঠান্ডা লেগেছে। এখন শীত গরমের আবহাওয়া কম বেশি সবাই অসুস্থ হচ্ছে। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে একটি করে ডাই পোস্ট শেয়ার করার চেষ্টা করি। তবে এই সপ্তাহে বাবু অসুস্থ থাকার কারণে ঠিকভাবে পোস্ট করতে পারেনি। তাই আজকে ডালসহ ফুলের একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ধরনের পোস্টগুলো তৈরি করতে অনেক সময় লাগে। কিন্তু তৈরি করার পর দেখতে ভীষণ ভালো লাগে। এই ফুল পাতার ডালগুলো তৈরি করতে আমার অনেক সময় লেগেছিল। তার ওপর আমার বাবু অসুস্থ তাই একটু বেশি সময় লেগেছিল। যাইহোক আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তৈরি করার পর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। এমনকি আমি যখন ফুল গুলো টেবিলের ওপর রেখে দিলাম তখন ঘরে সৌন্দর্য টা মনে হলো আরও বেড়ে গেল। কিভাবে আমি সম্পূর্ণ ডাল সহ হলুদ রঙের ফুলের ডাই পোস্ট তৈরি করলাম সেটা এখন শেয়ার করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
কাঁইচি
গাম
কলম

IMG_20240709_083137~2.jpg

ধাপ-১

IMG_20240709_083547~2.jpg

IMG_20241119_104239-COLLAGE.jpg

IMG_20241119_104257-COLLAGE.jpg

IMG_20240709_084241~2.jpg

প্রথমে আমি হলুদ রঙের কাগজ থেকে চার কোণা সমান আকৃতির পাঁচটি ছোট ছোট কাগজ কেটে নিলাম। এরপর একটি কাগজ কোনাকুনি ভাঁজ দিলাম তারপর একইভাবে আরেকটি ভাঁজ দিলাম। এরপর যেই ধরনের ফুল তৈরি করব তার একটি পাপড়ি একে নিলাম। এরপর কেটে নিলাম। এভাবে আমি পাঁচটি ফুল তৈরি করলাম।

ধাপ-২

IMG_20240709_084346~2.jpg

IMG_20240709_084514~2.jpg

IMG_20240709_084716~2.jpg

ফুলগুলোর মাঝখানটা একটু নিচু এবং মনে হয় যেন ফুল সুন্দরভাবে ফুটে আছে তাই আমি একটি পাপড়ি অর্ধেক কেটে নিলাম। এরপর পাশের পাপড়ি দিয়ে অর্ধেক কাটা পাপড়ির সাথে গাম দিয়ে লাগিয়ে দিলাম। এভাবে আমি পাঁচটি ফুল তৈরি করলাম।

ধাপ-৩

IMG_20240709_085045~2.jpg

IMG_20240709_091320~2.jpg

এরপর সবুজ রঙের কাগজ আমি এক কোনা থেকে চিকন করে জড়িয়ে নিলাম। একইভাবে আমি লম্বা বড় একটি কাগজ জড়িয়ে নিলাম এবং ছোট ছোট চারটি কাগজ জড়িয়ে নিলাম। এগুলো দিয়ে আমি ডাল তৈরি করব।

ধাপ-৪

IMG_20240709_093814~2.jpg

এরপর বড় ডালটি অর্থাৎ বড় টি হচ্ছে গাছ। গাছের সাথে আমি চারটি ডাল লাগিয়ে দিলাম গাম দিয়ে।

ধাপ-৫

IMG_20240709_093902~2.jpg

IMG_20240709_094103~2.jpg

IMG_20240709_094439~2.jpg

এরপর আমি সবুজ রঙের কাগজ দিয়ে কিছু ছোট ও বড় সাইজের পাতা কেটে নিলাম। তারপর গান দিয়ে পাতাগুলো ডাল ও গাছের সাথে লাগিয়ে দিলাম।

ধাপ-৬

IMG_20240709_094818~2.jpg

IMG_20240709_095416~2.jpg

IMG_20240709_095055~2.jpg

এরপর ফুল গুলোর মাঝখানে কালো রং দিয়ে একটু ছোট করে ফুল এঁকে নিলাম। তারপর ডালের ঠিক মাথায় লাগিয়ে দিলাম।

ধাপ-৭

IMG_20240709_095724~2.jpg

IMG_20240709_095731~3.jpg

IMG_20240709_095720~2.jpg

IMG_20240709_095731~2.jpg

আর এভাবে সম্পূর্ণ করলাম আমার আজকের পোস্ট। আপনাদের কাছে আমার আজকের পোস্ট কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আমার আজকের তৈরি ডাই পোস্ট। আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে ডাল পাতার সাথে একটি হলুদ রঙের ফুলের গাছ তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময় প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার মত আমার কাছে রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে এবং দেখতে ভীষণ ভালো লাগে।

 2 years ago 

পুরোটাই কাগজ দিয়ে বানিয়েছেন দেখে বেশ ভালো লাগছে। এমন বেশ কিছু রংবেরঙের স্টিক বানিয়ে একটা ফুলদানির মধ্যে রাখলে আর দোকান থেকে আর্টিফিশিয়াল ফুল কিনতে হবে না। আপনার হাতের গুণ আছে আপু। খুব ভালো লেগেছে।

 2 years ago 

আপনার বুদ্ধিটা কিন্তু দারুণ আপু। এভাবে ফুল তৈরি করলে আপনাদের সাথে শেয়ার করা হবে আবার নিজের ঘর সাজানো হবে।

 2 years ago 

Screenshot_20241119-160517.png

Screenshot_20241119-160153.png

Screenshot_20241119-155921.png

 2 years ago 

রঙিন ফুল দিয়ে আপনি খুব সুন্দর একটি ডাল পালা ওয়ালা ফুল বানিয়েছেন।দেখেই মনে হচেছ আপনি বেশ সময় নিয়ে ধাপে ধাপে কাজটি করেছেন। আপনার সৃজনশীলতায় আমি বেশী মুগ্ধ আপু। ধন্যবাদ আপু এমন সুন্দর একটি রঙিন ফুল তৈরি করার জন্য।

 2 years ago 

সত্যি আপু ডান পাতা সহ এই ফুলটি সম্পন্ন করতে আমার অনেক সময় লেগে গিয়েছিল।

 2 years ago 

বাবুর সুস্থতা কামনা করছি।আপনি চমৎকার সুন্দর করে হলুদ ফুলের গাছ বানিয়েছেন আপু।হলুদ কালার ফুল খুব সুন্দর ফুটে উঠেছে। দেখতে আকর্ষণীয় লাগছে। ধাপে ধাপে আর্ট পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামতটি জানানোর জন্য।

 2 years ago 

হলুদ ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আর আপনি এত সুন্দর করে ফুল এবং ডালপালা তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়েছি। আপনার এই পোস্ট চমৎকার হয়েছে আপু। অনেক ভালো লাগলো দেখে।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে যেন খুশি হলাম ধন্যবাদ আপু।

 2 years ago 

হলুদ ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আসলে এই ধরনের কাজ করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তো সম্পূর্ণ পোস্ট করতে অনেক সময় লেগে গিয়েছিল। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি খুব সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপু। ফুল এবং পাতা সবগুলোই ভালো লাগছে দেখতে। হলুদ রঙের ফুলগুলো খুব চমৎকার ভাবে ফুটে রয়েছে। দারুন ছিল আপনার আজকের ডাই প্রজেক্টটা। এগুলো তৈরি করা বেশ ধৈর্যের ব্যাপার। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু সবুজ পাতার মধ্যে হলুদ রংয়ের ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগে তাই এই কালার গুলোই আমি পছন্দ করেছি।

 2 years ago 

বাহ খুব সুন্দর করে কাগজ কেটে ফুল গাছ তৈরি করেছেন আপু। বিশেষ করে কাগজের ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগছে। ডাল পাতার সাথে হলুদ রঙের ফুলের গাছ বেশ অসাধারণ হয়েছে। তৈরি প্রক্রিয়া খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

প্রতিটি ধাপ আপনারা যেন সুন্দরভাবে বুঝতে পারেন সেটাই চেষ্টা করেছি ভাইয়া।

 2 years ago 

হদুল রঙের হওয়ার কারণে ফুলগুলা দেখতে বেশ চমৎকার লাগছে। আপনি কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন। আপনার হাতের কাজের প্রশংসা করতেই হয়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছেও তৈরি করার পর ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগছিল সবুজ পাতার মধ্যে হলুদ ফুল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64579.16
ETH 1870.82
USDT 1.00
SBD 0.38