You are viewing a single comment's thread from:

RE: রেসিপিঃ সবজি খিচুড়ি || ছুটির দিনে গ্রামের ছেলেমেয়েদের চড়ুইভাতি সবজি খিচুড়ি দিয়ে

in আমার বাংলা ব্লগlast year

ছোটবেলায় গ্রামের বাচ্চাদের সঙ্গে চড়ুইভাতির আনন্দটাই ছিলো অন্যরকম। সবাই মিলে কাঠ কুটো জোগাড় করে, হাসি আনন্দে মিশে গরম গরম খিচুড়ি রান্নার সেই মুহূর্তগুলো এখনো মনে পড়ে। শীতের বিকেলে বাঁধাকপি, গাজর, আলু, টমেটো দিয়ে তৈরি সুস্বাদু সবজি খিচুড়ির স্বাদ যেন আরও বাড়িয়ে দেয়। আপনার শেয়ার করা পোস্ট দেখে সেই পুরোনো দিনের স্মৃতি আবার চোখের সামনে ভেসে উঠল। সুন্দর মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Sort:  
 last year 

সত্যি ই আপু ছোটবেলায় ফেলে আসা দিনগুলো কতটা মধুর ছিল।এখন সেই দিনগুলো খুবই মিস করি। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64064.84
ETH 1744.97
USDT 1.00
SBD 0.42