প্রয়োজনীয় কিছু জিনিস কেনার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাচ্চার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনার মুহূর্ত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000050362.jpg

আজকে আমি আরেকটা নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে কিছুটা কিছু শেয়ার করার। আজকে আমি নতুন পোস্ট নিয়ে এলাম। আজকের পোস্টটার মধ্যে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাবুর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটার মুহূর্ত। আমাদের কমিউনিটিতে চেষ্টা করে সব সময় কি করি না করে সবকিছুই শেয়ার করার তার মধ্যে সেদিন গিয়েছিলাম বাবুর জন্য কিছু কেনাকাটা করতে। বাবু আমাদের জীবনে এসেছে বেশ অল্প সময় হয়েছে। তবে দেখতে দেখতে যেন সময় খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। আরুশ দুনিয়াতে আসার পর ছয় মাস সম্পূর্ণ হয়েছে। সেজন্য ভাবলাম তার জন্য কিছু কেনাকাটা করা যাক।

1000050366.jpg

1000050363.jpg

আসলে আরুশ দুনিয়াতে আসার পর তার জন্য সেরকম ভাবে কোন কেনাকাটা করা হয়নি। তাকে সবাই এত এত গিফট দিয়েছে যে তার গিফট দিয়ে এখনো পর্যন্ত চলে যাচ্ছে। ছয় মাস হয়ে যাওয়ার পর আরুশের জন্য ভাবলাম একটা পিটার কিনি। তার সাথে এসে বেশ কয়েকদিন ধরে দেখছি মুখের মধ্যে আঙ্গুল দিয়ে আঙুল খায়। সেজন্য ভাবলাম একটা প্যাসিফায়ার নিয়ে নেব। এজন্য সেদিন বিকেল বেলা বেরিয়েছিলাম। বেরিয়ে চলে গেল শুধু একটা বেবি শপে। প্রথমবারেই গেলাম বেবি শপে আর এত কিউট জিনিসপত্র দেখে তো আমি নিজেই পুরো অবাক। চার দিকে এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসপত্র দেখে আমার নিজেরই মন চাইছিল সব কিছুই বাড়িয়ে নিয়ে চলে যায়। তাহলে আর ছোট বাচ্চাদের দোষ দিয়ে কি লাভ তারা তো বাজার ঘাটে দোকান এ ধরনের দোকানে আসলে আর কান্নাকাটি করে বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনার জন্য।

1000050364.jpg

1000050365.jpg

দোকানগুলোতে এত সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিসপত্র হয়েছে দেখে খুবই ভালো লাগলো। ছোট বাচ্চাদের এতো সুন্দর আর কিউট কিউট জিনিস আছে সেটাও জানাই ছিল না। সে দোকানে অনেক আর্টিফিসিয়াল ফুল ছিল তাছাড়া বিভিন্ন ধরনের খেলনা পুতুল অনেক কিছুই ছিল। আর ছিল বিখ্যাত সেই ক্যাকটাস কথা বলা ক্যাকটাস। গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়া অনেক দেখেছি এই কথা বলা ক্যাকটা। এই ক্যাকটাসটা দেখে বেশ ভালো লেগেছিল। তাছাড়া অনেক অনেক জিনিসপত্র দেখেছি যেটা তখন গিয়ে কেনা সম্ভব হয়নি কারণ আরুশ এখনো অনেক ছোট। যাইহোক দোকানদারকে বললাম যে ভালো একটা ফিটার দেখাতে। দোকানদারকে অনেক রকমের পিটার করেছে তার মধ্য থেকে একটা নিয়ে নিলাম।

1000050367.jpg

1000050368.jpg

পিটার কেনা তো শেষ এরপরও দোকানদারকে বললাম যে কিছু ভালো মানের প্যাসিফায়ার দেখাতে। এরপর বেশ অনেক রকমের প্যাসিফায়ার দেখিয়েছে তার মধ্য থেকে আরুশের জন্য একটা সিলিকনের প্যাসিফায়ার নিলাম। এরপর আমাদের কেনাকাটা শেষ তার মধ্যে দোকানদার বেশ অনেক রকমের জিনিস বের করে করে দেখাচ্ছে যেন আমাদের এই সুন্দর সুন্দর জিনিস গুলো দেখে লোভ লেগে যায় আর কিছু যেন কিনে ফেলি। কিন্তু আমিও লোভ সামলে কিছু না কিনে যা প্রয়োজন ছিল সেগুলো কেনাকাটা শেষ করলাম। আরে ছিল আরুশের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা। আশা করি আমার আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন লেগেছে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন।

পোস্ট বিবরণ

শ্রেণীট্রাভেল
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 last year 

অনেক সুন্দর ভাবে প্রয়োজনীয় কেনাকাটার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এ প্রয়োজনীয় কেনাকাটার মুহূর্ত দেখে খুবই ভালো লাগলো। বাড়িতে মাঝেমধ্যে অনেক জিনিসের প্রয়োজন হয়ে যায়। বিশেষ করে বাচ্চারা থাকলে তো আরো বেশি।

 last year 

একদম ঠিক বলেছেন আপনি বাড়িতে ছোট বাচ্চা থাকলে মাঝে মধ্যে অনেক জিনিসপত্র কেনার প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

প্রথমে আরুশের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। ছেলের জন্য প্রয়োজনীয় অনেক কিছু কেনাকাটা করেছেন।প্যাসিফায়ার কিনে বেশি ভালোই করেছেন এতে বাচ্চার মুখে আর আঙ্গুল দেওয়া লাগবে না। তাছাড়া আপনি অনেকগুলো কেনাকাটা করেছেন । সব মিলিয়ে বেশ ভালো লাগলো আপনার পোস্ট। ধন্যবাদ আপু।

 last year 

আমার কেনাকাটা করার এই মুহূর্তগুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

বেবি শপের সবগুলো জিনিস আসলে কিউট। ছোটদের জিনিসগুলো ভালোই লাগে দেখতে। আপনি প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছেন। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ ছোট বাচ্চাদের জিনিসপত্র গুলো দেখতে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

প্রথমে আপু আপনার বাবু আরুশের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। দেখতে দেখতে আপনার বাবুর ছয় মাস হয়ে গেল। এবং তার জন্য কেনাকাটা করতে গেলেন। আসলে মার্কেটে গেলে অনেক কিছু আছে ছোট বাচ্চাদের যেগুলো পছন্দ হয়। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য এবং বাবুর জন্য শুভকামনা জানানোর জন্য।

 last year 

1000050460.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62523.92
ETH 1664.08
USDT 1.00
SBD 0.42