আমার তোলা কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে।
আজকে আমি বিভিন্ন রকমের ফুল দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। আজকেও আর একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হল রেনডম ফটোগ্রাফি। অনেকদিন খুব অসুস্থতার মধ্যে দিন কাটছে । আজকে ভাবলাম একটা পোস্ট করব কি পোস্ট করব সেটাই চিন্তা করছিলাম। তখন মনে পড়ল ফটোগ্রাফি পোস্ট করার কথা। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তা ছাড়া সবাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে যেগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি নিজেও মাঝেমধ্যে ফটোগ্রাফি করি এগুলা আপনাদের মাঝে প্রতি সপ্তাহে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
device : vivoy15s
লোকেশন
এই ফটোগ্রাফিটি হলো জবা ফুলের ফটোগ্রাফি। এটি হল সাদা রংয়ের জবা ফুল। এই সাদা জবা ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের সাথে প্রথমবারই শেয়ার করছি। এর আগে আমি সাদা জবা কখনো আগে দেখিনি ফটোগ্রাফির মধ্যে দেখেছি তবে বাস্তবে কখনোই দেখা হয়নি। সেদিন আমি বেরিয়েছিলাম তখন এই সাদা জবা আমার চোখে পড়ে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলেছি সত্যি সাদা জবা ফুলের সৌন্দর্য দেখার মত। অনেক ধরনের জবা ফুল রয়েছে বিভিন্ন রঙের সব ধরনের জবা ফুল দেখতে পেয়ে এত সুন্দর কি আর বলব। সাদা জবা ফুলটি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
device : vivoy15s
লোকেশন
এই ফটোগ্রাফিটি হলো নীল রঙের ফুলের ফটোগ্রাফি। নীল রঙের ফুল খুবই কম দেখা যায় আর নীল রঙের ফুল গুলো দেখতেও বেশ সুন্দর হয়। এই নীল রঙের ফুলের ফটোগ্রাফি আমি একটা পার্ক থেকে করেছিলাম। বেশ কিছুদিন আগে একটা পার্কে গিয়েছিলাম সেখানে খুবই সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল। তার মধ্যে একটা গাছের মধ্যেই সুন্দর সুন্দর নীল গাছ ফুলগুলো ছিল। ফুলগুলো অনেক ছোট এবং অনেকগুলো ফুল একসাথে গুচ্ছ হয়ে থাকে যেগুলো দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগে।
device : vivoy15s
লোকেশন
এটি হলো গোলাপি রঙের একটা ফুলের ফটোগ্রাফি। এই ফুলটির নাম আমার জানা নেই। এই ফটোগ্রাফি টা বেশ পুরনো একটা ফটোগ্রাফি। প্রায় অনেক আগেই এই ফুলের ফটোগ্রাফিটা করেছিলাম আমি। এই ফুল গুলো অনেক বড় বড় অনেকগুলো পাপড়ি দিয়ে ফুলগুলো তৈরি দেখতেও বেশ সুন্দর লাগে। গোলাপী রং এর সমন্বয় এই ফুলটি অসাধারণ। একটা সরকারি প্রতিষ্ঠানের সামনে কিছুটা জায়গা জুড়ে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছিল। এই ফুল গাছটিও সেখানে লাগানো হয়েছিল। বড় বড় এই ফুলগুলো সেখানে ফুটে রয়েছে দেখতে হবে সুন্দর লাগছিল।সেখান থেকেই এই ফুলের ফটোগ্রাফিটি করা।
device : vivoy15s
লোকেশন
এ ফটোগ্রাফি টা হল গাঁদা ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি টা রাতের বেলা করেছিলাম। আসলে ফটোগ্রাফি করতে যখন ভালো লাগে তখন দিন আর রাত কোন কিছুই লাগে না ফটোগ্রাফি করতে। যখন যেটা ভালো লাগে তখন সেটাই ফটোগ্রাফি করতে মন চায়। একদিন রাতের বেলা একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তখন এই ফুলগাছের ফটোগ্রাফিটা করেছি। এই গাধা ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। হলুদ রঙ এর ফুল আমার কাছে এমনিতেই বেশ ভালো লাগে। আশা করি আপনাদের কাছে গাঁদা ফুলের ফটোগ্রাফি টা ভালো লাগবে।
device : vivoy15s
লোকেশন
আর এই ফটোগ্রাফিটি হলো সর্বশেষ ফটোগ্রাফি। ফটোগ্রাফিটি হল লাল গোলাপের ফটোগ্রাফি।সবাই অনেক বেশি লাল গোলাপ পছন্দ করে। গোলাপ ফুল আমারও অনেক বেশি প্রিয়। গোলাপ ফুলের মধ্যে অনেক রঙের অনেক প্রজাতির গোলাপ ফুল রয়েছে। তবে লাল গোলাপ হচ্ছে সবার সেরা ভালবাসার প্রতীক হিসেবে লাল গোলাপ ব্যবহার করা হয়। তাছাড়া আমার অনেক বেশি পছন্দ। আমার কাছে গোলাপ ফুল গাছে থাকলে যতটা বেশি সুন্দর লাগে ছিড়ে হাতে নিলে ওই সৌন্দর্যটা লাগেনা। গাছের মধ্যে ফুল দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যদিও এই ফুল ছিড়ার অনুমতি ছিল না। তবে পাশ থেকে দাঁড়িয়ে দেখার এবং ফটোগ্রাফি করার কোন বাধা ছিল না। সেজন্য কিছু ফটোগ্রাফি করে নিলাম এই সুন্দর গোলাপ ফুলের।
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
আপু আপনি আজকে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। এ পর্যন্ত যত ফটোগ্রাফি দেখেছি তার মধ্যে আপনার ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই চমৎকার দেখাচ্ছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বাহ্ দারুণ দারুণ ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু।আপনার তোলা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার নীল রঙের ফটোগ্রাফি সুন্দর হয়েছে। নীল রঙের ফুল তেমন একটা দেখা যায় না। আপনার পোস্টে দেখে খুব ভালো লাগলো। লাল গোলাপের ফটোগ্রাফার চমৎকার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় সাদা জবা ফুলের ফটোগ্রাফি দেখে কিন্তু আমার বেশ বেশি ভালো লেগেছে। কারণ এই ফুলটা আমার অতিশয় প্রিয়। পাশাপাশি আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো বেশ চমৎকারভাবে ক্যামেরাবন্দি করেছেন আপনি। সব মিলে ছিল অসাধারণ একটি পোস্ট।
ফুল সৌন্দর্যের প্রতীক। ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে সাদা জবা ফুলের ফটোগ্রাফি এবং ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। আপনি আজ আমাদের মাঝে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি চমৎকার ফটোগ্রাফি করেন। সুন্দর বর্ননা দিয়ে শেয়ার করলেন।তাই আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল।গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।
আপু প্রথমে আপনার সুস্থতা কামনা করছি ।বিভিন্ন জায়গা থেকে আপনি চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার দেখতে ।ভীষণ ভালো লাগছে ।আর সাদা জবা দেখতে বেশ ভালই লাগে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
https://twitter.com/APatwary88409/status/1708846297409872124?t=6esZK2DsIxiYRNWzuHTLzQ&s=19
আপু আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে তো মুগ্ধ হলাম। আসলে আপু আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে বিশেষ করে জবা ফুলের ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে ।কারণ এমন রংয়ের জবা ফুল এই প্রথম আপনার পোষ্টের মাধ্যমে দেখলাম । তাই খুবই ভালো লাগলো। এছাড়াও গাধা ফুলটিও আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য। ভালো থাকবেন।