মজাদার চিলি চিকেন রেসিপি ‌।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো রেসিপি পোস্ট। আমার খুবই প্রিয় একটি রেসিপি । আমি তৈরি করেছি আজকে আমি চিলি চিকেন রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20230726-WA0002.jpg

আমি রান্না করতে অনেক পছন্দ করি। আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করেছি মজাদার চিলি চিকেন রেসিপি। সেদিন ফ্রাইড রাইস খেতে খুব ইচ্ছে করছিল সেজন্য ফ্রাইড রাইস বানিয়েছিল আমার আম্মু। তো সাথে যদি চিলি চিকেন না হয় তাহলে খেতে যেন ভালো লাগেনা। সেজন্য আমি ভাবলাম ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন তৈরি করা যাক। তাই আমি এই চিলি চিকেন রেসিপিটা তৈরি করে।ছি ফ্রাইড রাইস আর সালাদের সাথে চিলি চিকেন রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। চিলি চিকেন রান্না করার সময় অনেকগুলো সবজি ব্যবহার করে ক্যাপসিকাম সেগুলো আমার কাছে ছিল না সেজন্যে এমনি তৈরি করেছি তাও খেতে বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।

উপকরণ


চিকেন
ডিম
পেয়াজ
রসুন
আদা
লেবু
ময়দা
লবন
মরিচ
হলুদ
চিনি
সস

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

চিলি চিকেন রান্না করার জন্য আমি ছোট ছোট টুকরো করা অনেকগুলো মাংস নিলাম। তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম।

IMG-20230725-WA0067.jpg

IMG-20230725-WA0098.jpg

ধাপ:-২

এরপর আদা, রসুন মরিচের গুড়ো সবকিছু দিয়ে দিলাম।

IMG-20230725-WA0068.jpg

IMG-20230725-WA0069.jpg

IMG-20230725-WA0070.jpg

ধাপ:-৩

সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে তারপর মাংসের সাথে সব মশলাগুলো একবার ভালো করে মেখে নিলাম।

IMG-20230725-WA0097.jpg

IMG-20230725-WA0096.jpg

ধাপ:-৪

একটা ডিম দিয়ে দিলাম মাংসের মধ্যে ডিম দিয়ে আবারো মাংসগুলো ভালো করে মেখে নিলাম।

IMG-20230725-WA0095.jpg

IMG-20230725-WA0071.jpg

ধাপ:-৫

এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আটা আটা দিয়ে আবারো ভালো করে মেখে নিয়েছি। মেখে কিছুক্ষণ রেখে দিলাম।

IMG-20230725-WA0094.jpg

IMG-20230725-WA0072.jpg

ধাপ:-৬

কিছুক্ষণ রাখার পর আমি একটা কড়াইতে তেল গরম করতে দিলাম। তারপর একটা একটা করে সবগুলো মাংসের টুকরো তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম।

IMG-20230725-WA0073.jpg

IMG-20230725-WA0074.jpg

IMG-20230725-WA0092.jpg

ধাপ:-৭

মাংসগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে সবগুলো মাংস ভেজে রাখলাম।

IMG-20230725-WA0091.jpg

IMG-20230725-WA0090.jpg

ধাপ:-৮

একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিলাম তারপর আমি গোট করে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম রসুন বাটা দিলাম। সামান্য পরিমাণে লবণ দিলাম।

IMG-20230725-WA0089.jpg

IMG-20230725-WA0076.jpg

IMG-20230725-WA0087.jpg

ধাপ:-৯

আমি মরিচের গুড়ো টমেটো সস দিয়ে দিলাম।

IMG-20230725-WA0086.jpg

IMG-20230725-WA0084.jpg

ধাপ:-১০

মাংস ম্যারিনেট করার পরে যে কিছু অংশ বেঁচে ছিল সেগুলো আমি এই পেঁয়াজ মসলার মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে নিলাম।

IMG-20230725-WA0081.jpg

IMG-20230725-WA0080.jpg

শেষ ধাপ:-

আর এভাবে রান্না করে নিয়েছি মজাদার চিলি চিকেন রেসিপি। খেতে কিন্তু অনেক বেশি মজাদার ছিল। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।
IMG-20230726-WA0001.jpg

IMG-20230726-WA0003.jpg

IMG-20230726-WA0002.jpg

IMG-20230726-WA0005.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনফেনী


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মজাদার চিলি চিকেন রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখেই জিভে জল চলে এসেছে। আপনি অনেকগুলো উপাদান দিয়ে রেসিপি তৈরি করেছেন এই কারণে খেতে সব থেকে বেশি সুস্বাদু লাগবে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন বাহ দারুন একটি খাবারের আইটেম প্রস্তুত করেছেন তো।
ফ্রাইড রাইস চিলি চিকেন দুটি আমার খুব ফেভারিট তবে একসাথে কখনো এরকম ভাবে খাওয়া হয়নি।
আপনার প্রস্তুত প্রণালী এবং বর্ণনা পড়ে খুব লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হবে।

 3 years ago 

ঠিক তাই আপু ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন না হলে ঠিক যেন খাওয়াটা জমে না। আপনি বাসায় থাকা উপকরণ ব্যবহার করে বেশ মজাদার চিলি চিকেন রেসিপিটি তৈরি করেছেন । দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হয়েছিল। মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপনি খুব সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। ফ্রাইড রাইস খাবারের সাথে চিলি চিকেন রেসিপি করেছেন তাহলে তো দারুন একটি মজাদার খাবার আজকে আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যিই অনেক সুন্দর ছিল ভালো লাগলো।

ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন আমারও খুব পছন্দের আপু। তবে আমি আসলে চিলি চিকেন এতটা ড্রাই করে খাই না। আমার কাছে একটু হালকা ঝোল ঝোল থাকলে ভালো লাগে খেতে। তাছাড়াও চিলি চিকেন তৈরি করতে আরো কিছু উপকরণ লাগে যেগুলো আপনি দেননি। যদিও এক একজনের খাবারের অভ্যাস এক এক রকম। যাই হোক চিলি চিকেন এর নতুন একটা ভেরিয়েশন দেখলাম।

 3 years ago 

চিলি চিকেন রেসিপি দারুন হয়েছে আপু। খুবই মজার একটি রেসিপি শেয়ার করেছেন। চিকেনের এই মজার আইটেমটি আমার কাছে অনেক ভালো লেগেছে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

নতুন একটি রেসিপি শিখে নিলাম। রেসিপিটি দেখে মনে হচ্ছে আসলেই বেশি মজার হয়েছিল। দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুব মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি।আপনার চিলি চিকেন এর রেসিপি দেখে লোভনীয় লাগছে। তবে নিজে তৈরি করে চিলি চিকেন এখনো খাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

চিলি চিকেন রেসিপি দেখে বেশ ভালো লাগলো আপু।আমার ভীষণ পছন্দ চিলি চিকেন।আপনি রেসিপির ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39