মানুষের জীবনে লক্ষ্যের প্রয়োজন।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ঘটনা শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে লক্ষ্য নিয়ে কিছু কথা বলব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে ।

B612_20230228_103448_425.jpg

মানুষ জীবনে সফল হতে হলে মানুষের জীবনের লক্ষ্য থাকাটা খুবই দরকার। কারণ লক্ষ্য ছাড়া কোন কাজে সফল হওয়া সম্ভব না। কিছু কিছু মানুষ আছে তারা জীবনে সবকিছুই পায় আর কিছু মানুষ আছে তারা জীবনে অনেক কষ্ট করে কিন্তু কিছুই পায় না। যারা জীবনে সবকিছু পায় তারা তাদের লক্ষ্য স্থির করে এবং সেই লক্ষ অনুসারে কাজ করতে থাকে এবং একটা সময় গিয়ে তাদের এই লক্ষ্য পূরণ হয় এবং তাদের স্বপ্নগুলো পূরণ হয় । জীবনে তারা সবকিছুই পায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা জীবনে অনেক কষ্ট করে তাদেরই কষ্ট কখনো শেষ হওয়া না কারণ তারা লক্ষ্য অনুসারে কাজ করে না। তাদের লক্ষ্যের কোন ঠিক নেই তারা জীবনে কি করবে সেটা তো তারা ঠিক করে না। যার কারণে জীবন যেভাবে রয়েছে সেভাবে অতিবাহিত হতে থাকে। তারা যদি একটা লক্ষ্য রাখতো তারা সে লক্ষ্যের উদ্দেশ্যে কাজ করে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারতো এবং জীবনে কিছু করতে পারত।

জীবনের একটা সময় যদি লক্ষ্য স্থির না করা হয় তাহলে জীবনে কোন এক সময় গিয়ে কিছুই করা যায় না।সেজন্য ঠিক সময় জীবনের লক্ষ্য স্থির প্রয়োজন।যেমন আমাদের অনেকেরই মনের স্বপ্ন রয়েছে লক্ষ্য রয়েছে আমরা বড় হয়ে ডাক্তার,শিক্ষক, ব্যবসায়ী হব। এই লক্ষ্য রেখে শুধু বসে থাকলে হবে না এই লক্ষ অনুসারে কাজ করতে হবে। যদি কেউ ডাক্তার হতে চায় তাহলে সে ডাক্তারের লাইনে পড়ালেখা করতে হবে। তাহলেই সে একটা সময় গিয়ে ডাক্তার হতে পারবে। যদি কেউ ঠিক করে যে আমি ডাক্তার হব কিন্তু ডাক্তার হওয়ার জন্য কি কি কাজ করতে হয় সেই কাজগুলো যদি না করে তাহলে তো আর সে ডাক্তার হতে পারবে না। সেজন্য শুধু লক্ষ্য স্থির রাখলেও হবে না সেই লক্ষ্যে কাজও করতে হবে।

যেমন আমি আমার কথাই বলি স্টিমিট প্লাটফর্মে আসার পর আমি অনেকের আইডি দেখতাম।যাদের অনেক অনেক এসপি রয়েছে। কিন্তু আমার কোনো এসপি ছিল না । তখন আমি ঠিক করে নিয়েছি ৫০০০ এসপি আমি করবই। তখন আমি এই লক্ষ্য থেকে কাজ করা শুরু করি। আমার লক্ষ্য ছিল আমি ৫০০০ এসপি করব। আর সে লক্ষ্যে আমি কাজ করতে থাকি এক বছরের মধ্যেই আমার ৫০০০ এসপি হয়ে গিয়েছে। আমি যদি সবার আইডিতে এত এসপি দেখে যদি হতাশ হয়ে যেতাম যদি একটা লক্ষ্য স্থির না করতাম তাহলে আজ পর্যন্ত কিন্তু আমার আইডিতে এত এসপি হত না। সেজন্যই আমি লক্ষ্যে বিশ্বাস করি কারণ লক্ষ্য স্থির করলে কোন কিছু পাওয়া যায়।

একজন মানুষ সফল হতে হলে তার জীবনে স্বপ্নগুলো পূরণের জন্য তার লক্ষ্য থাকা অনেক গুরুত্বপূর্ণ। মানুষের জীবন বিকাশে মানুষের জীবনে সফলতা বয়ে আনার জন্য লক্ষ্য থাকে অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার জীবনে ছোট থেকে বড় অনেক ধরনের লক্ষ্য রেখে কাজ করি। আমার কিছু লক্ষ্য রয়েছে এগুলো সাময়িক লক্ষ্য আর কিছু লক্ষ্য রয়েছে যেগুলো দীর্ঘমেয়াদী লক্ষ্য। দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো অনেক বড় লক্ষ্য যেগুলো পূরণ হতে অনেকটা সময়ের ব্যাপার। সেগুলো আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য। আপনারাও জীবনের লক্ষ্য স্থির করে কাজ করা শুরু করুন দেখবেন জীবনে একদিন সফল অবশ্যই হবে। লক্ষ্য রেখে কাজ করলে আর সেই লক্ষ্য যদি পূরণ হয় তখনই আপনি জীবনের আসল সুখ খুঁজে পাবেন। আশা করি লক্ষ্য সম্বন্ধে আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে।


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ঠিক বলেছেন আপনি মানুষ যদি জীবনে কোথাও গিয়ে না থামায় তাহলে পরবর্তীতে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেনা। তাই আমাদেরকে কোথাও না কোথাও গিয়ে স্থির থাকতে হবে। আপনার পোষ্টটি পড়ে অনেক কিছুই বুঝতে পারলাম। অনেক সুন্দর ভাবে পোস্টটি গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করলেন।

 3 years ago 

একবারে ঠিক কথা বলেছেন আমাদেরকে চেষ্টা করা উচিত সবসময় নিজের উদ্দেশ্যে সফল হওয়ার জন্য। আপনার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

প্রত্যেক মানুষের লক্ষ্য ঠিক করা দরকার । লক্ষ্য ঠিক থাকলে সেখানে পৌছানো সহজ হয় । অনেকে লক্ষ্য পুরণ না হলে হতাশ হয়ে পরে । কিন্তু হতাশ না হলে যদি পূনরায় চেস্টা করে তাহলে সফল হতে পারে। সুন্দর একটি টপিক শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

লক্ষ্য পূরণে হতাশ হলে চলবে না হতাশা থেকে উঠে আবার চেষ্টা করতে হবে তাহলে সফলতা আসবে।ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63463.48
ETH 1879.27
USDT 1.00
SBD 0.37