স্বরচিত কবিতা:-"কাছের মানুষ"।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। "কাছের মানুষ" কবিতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
"কাছের মানুষ"
কাছের মানুষ, হৃদয়ের টান,
দূরে থাকলেও আপন প্রাণ।
হাজারো ভিড়ে, শত জনতার মাঝে,
তাদের স্মৃতি জুড়ে থাকে মনের মাঝে।
দুঃখের আকাশ ঢেকে যদি যায়,
রংধনুর রঙে তারা ফুটে রয়।
শুধু সুখে নয়, শুধু হাসিতে নয়,
দুঃখেও থাকে, তা-ই তো হৃদয়
কাছের মানুষ নির্ভরতার বাঁধন,
হাসি-কান্নায় জড়ায় প্রতিক্ষণ।
একটুখানি কথা, মায়াবি ছোঁয়া,
বেদনাগুলো দেয় রঙিন ঝোঁয়া।
না বললেও বোঝে ব্যথার ভাষা,
তাদের ছায়ায় বাঁচে সুখের আশা।
ভুল করলে রাগে, চোখে আসে জল,
তবু টেনে নেয়, দেয় ভালোবাসার ফল।
কখনো তারা দূরে চলে যায়,
সময়ের স্রোতে হারিয়ে যায়।
তবুও মনে থাকে তাদের ছোঁয়া,
কারও মাঝে তা পাওয়া যায়না।
কবিতার মূলভাব
কাছের মানুষ এই কবিতাটির মধ্যে আমি আমাদের জীবনে অর্থাৎ মানুষের জীবনে আপন জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। জীবনের প্রতিটি মুহূর্তে হাসি কান্না সুখ দুঃখ ভালো খারাপ সবসময় আমাদের পাশে আপনজন থাকে। তারা ভালো সবাই যেমন আনন্দ ভাগ করে নেওয়ার জন্য পাশে থাকে ঠিক তেমনি খারাপ সময় সাহসের প্রতীক হয়ে আমাদের পাশে দাঁড়ায়। আপনজনদের থেকে পাওয়া স্নেহ ভালোবাসা আমাদেরকে সব যন্ত্রণা ভুলিয়ে দেয়। কাছের মানুষগুলোর জন্য আমাদের জীবন হয়ে ওঠে খুবই সুন্দর আর রঙিন। মাঝেমধ্যেই কাছের মানুষগুলো যদি একটু দূরে চলে যায় তাহলে তাদের প্রয়োজনীয়তা এবং তাদের কাছে পাওয়ার অনুভূতিগুলো আরো বেশি তীব্র হয়ে যায়। এ বিষয়গুলোই আজকে কবিতার মাধ্যমে আমি আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে আমরা আজকের এই কবিতাটি ভালো লাগবে।
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
আপু আপনার কবিতার প্রথম দুই লাইন পড়েই মুগ্ধ হয়ে গেছি। সম্পূর্ণ কবিতাটি দারুন ছিল। কাছের মানুষ আমাদের অনেক প্রিয় হয় যতই দূরে থাকুক না কেন হৃদয়ের টান প্রচন্ড থাকে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
বাহ আপু আপনিতো সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কাছের মানুষ কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ দুটোই আছে। আর দুঃখের সময় প্রিয় মানুষগুলো সবসময় পাশে থাকে। এবং প্রিয় মানুষকে নিয়ে সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখেছেন। এবং কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন।
অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে আপনি আজকের এই কবিতা লিখেছেন। পুরো কবিতাটা অসম্ভব সুন্দর করে লেখা হয়েছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুব সুন্দর একটা টপিক তুলে ধরে পুরোটা লিখলেন। এরকম সুন্দর কবিতা গুলো পড়লে মনটাও অনেক ভালো হয়ে যায়।
খুবই চমৎকার ভাবে আজকের কবিতাটা লিখেছেন। এরকম কবিতা গুলো লিখতে এবং পড়তে অনেক বেশি ভালোবাসি। এই ধরনের সুন্দর সুন্দর টপিক গুলো নিয়ে কবিতা লেখা হলে অনেক দারুন হয়। আপনার লেখা এই কবিতাটা যতই পড়ছিলাম খুব ভালো লাগছিল।