পেঁয়াজ পাতা দিয়ে রূপচাঁদা মাছের মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আমার পোস্টটি হলো পেঁয়াজ পাতা দিয়ে রূপচাঁদা মাছের মজাদার রেসিপি পোস্ট । আমার খুবই প্রিয় একটি রেসিপি । আমি তৈরি করেছি আজকে আমি পেঁয়াজ পাতা দিয়ে রূপচাঁদা মাছের মজাদার রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20240118-WA0034.jpg

আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটা রেসিপি পোস্ট শেয়ার করতে আমার বাংলা ব্লগে অনেকেই অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করে যেগুলো দেখতে সত্যি অনেক লোভনীয় আরো অনেক ইউনিক। আজকে আমি নতুন আরেকটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি পোষ্ট টি হল পেঁয়াজ পাতা দিয়ে রূপচাঁদা মাছের মজাদার আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।

উপকরণ


রূপচাঁদা মাছ
পেঁয়াজ পাতা
পেঁয়াজ
রসুন
কাঁচামরিচ
লবন
হলুদ
মরিচ
ধনেপাতা
তেল
পানি

InShot_20240118_202940402.jpg

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

প্রথমে আমি রূপচাঁদা মাছ ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর লবণ হলুদ মাখিয়ে নিলাম ভাজি করার জন্য।
IMG-20240118-WA0030.jpg

IMG-20240118-WA0045.jpg

ধাপ:-২

একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে মাছ গুলো ভেজে নিলাম।

IMG-20240118-WA0043.jpg

IMG-20240118-WA0042.jpg

ধাপ:-৩

এরপর একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

IMG-20240118-WA0031.jpg

IMG-20240118-WA0041.jpg

ধাপ:-৪

তারপর পেঁয়াজ পাতা ও রসুন বাটা দিয়ে দিলাম।

IMG-20240118-WA0040.jpg

IMG-20240118-WA0039.jpg

ধাপ:-৫

এরপর আমি লবন ও মরিচ ও হলুদ দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি।

IMG-20240118-WA0032.jpg

IMG-20240118-WA0038.jpg

ধাপ:-৬

এরপর আমি পরিমান মতো পানি দিয়ে দিলাম এবং আগে থেকে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিলাম।

IMG-20240118-WA0037.jpg

IMG-20240118-WA0035.jpg

শেষ ধাপ:-

শেষে পানি গুলো শুকিয়ে এলে আমি ধনেপাতা পাতা দিলাম।এরপর তৈরি হয়ে গেল মজাদার পেঁয়াজপাতা দিয়ে রূপচাঁদা মাছের রেসিপি।গরম ভাতের সাথে সবাই মিলে এই মাছের রেসিপি খেয়েছি। খেতেও অনেক বেশি ভালো লেগেছে।

IMG-20240118-WA0034.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনফেনী


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রূপচাঁদা মাছ খেতে বেশ ভালো লাগে। চমৎকার ভাবে আপনি রূপচাঁদা মাছের একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, আপনার এই উপস্থাপনা বেশ ভালো লেগেছে। মাছ রান্নাটাও ছিল অনেক সুন্দর।

 3 years ago 

আপু আপনি আজকে খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। রূপচাঁদা মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে ভীষণ লোভনীয় লাগছে। শীতের সময় পেঁয়াজ পাতা দিয়ে মাছের রেসিপি গুলো খেতে দারুন লাগে। রেসিপিটি খেতে নিশ্চয় অনেক সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ এতো সুন্দর মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

পেঁয়াজ পাতা দিয়ে রূপচাঁদা মাছের অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে আপু। গরম গরম ভাতের সাথে এরকম সুন্দর রেসিপি হলে আর কিছুই লাগে না। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি রেছিপি আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পেঁয়াজ পাতা দিয়ে রূপচাঁদা মাছের দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপু। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। মাছ ভেজে নিয়ে এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। যদিও খুব একটা এই মাছ খাওয়া হয় না। তবে আপনার রেসিপি দেখে অনেক ভালো লেগেছে আপু।

 3 years ago 

শীতকালে এভাবে মাছ রান্না করলে খেতে অসাধারন লাগে।দেখে বেশ লোভনীয় লাগছে।ধন্যবাদ মজার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

দারুন একটি রেসিপি করলেন আপু। শীতকালে পেঁয়াজ পাতা আমার খেতে খুব ভাল লাগে। আপনি বেশ মজার করে রেসিপি টি করলেন রূপচাঁদা মাছের। দেখেই খেতে ইচ্ছে করতে আপু। ধন্যবাদ।

 3 years ago 

এই রূপচাঁদা মাছ গুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে বড় মাছ গুলো তেমন আমার কাছে ভালো লাগে না। চমৎকার একটি রেসিপি পোস্ট শেয়ার করেছেন আপু। দেখেই খেতে ইচ্ছা করছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রূপচাঁদা মাছ আমার খুব পছন্দের । রূপচাঁদা মাছ খুবই মজাদার এবং সুস্বাদু । আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে পেঁয়াজ পাতা দিয়ে রূপচাঁদা মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। দেখে মনে হচ্ছে বেশ মজাদার এমন সুস্বাদু হয়েছে। আপনার রেসিপি উপস্থাপন বেশ দুর্দান্ত। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37