রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।
কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটি ডাই পোস্ট করব ।রঙিন কাগজ দিয়ে নতুন কিছু বানানো চেষ্টা করব।আর আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার তৈরি করা রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট।
আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে ডাই এবং ক্রাফট বানাতে খুবই ভালোবাসি এবং পছন্দ করি। তাই যখনই আমার ইচ্ছে করে তখনই আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করি। আগে আমি অনেক ধরনের ডাই এবং ক্রাফট তৈরি করেছি কাগজ দিয়ে আরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ।কিন্তু অনেকদিন ধরেই কোন ধরনের ডাই তৈরি করা হয়নি আর সেটা সুযোগ হয়ে উঠেনি। আজকে আমি তৈরি করেছিলাম কাগজ দিয়ে ওয়ালমেট। আমি রঙিন কাগজ দিয়ে গাছ ডাল ফালা এবং দুটো পাখির তৈরি করেছি। সবকিছু মিলিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলাম। আশা করছি আপনাদের কাছে আমার তৈরি করাই ওয়ালমেট ভালো লাগবে।
উপকরণ:-
রঙিন কাগজ
পেন্সিল
কাঁচি
গাম
স্কেল
কালো রং
তুলি
তৈরি করার পদ্ধতি:-
ধাপ:-১
রঙিন কাগজ ওয়ালমেট তৈরি করার জন্য আমি সাদা রং কাগজ নিয়েছি এবং কাগজটি কেটে সমান করে নিলাম।
ধাপ:-২
এখন আমি কালো রঙিন কাগজ নিয়ে নিলাম। কালো রঙিন কাগজ থেকে চিকন করে চারটি কাগজ কেটে নিলাম।
ধাপ:-৩
এরপর সাদা কাগজের চারপাশে কালো রঙিন কাগজগুলো আমি গাম দিয়ে লাগিয়ে নিলাম।
ধাপ:-৪
এরপর পেন্সিল দিয়ে আমি সাদা কাগজের মধ্যে একটি গাছ দুটো পাখি আর্ট করে নিলাম।
ধাপ:-৫
কালো রং দিয়ে আমি একটি গাছের ডাল আর্ট করে নিয়েছি।
ধাপ:-৬
কালো রং দিয়ে গাছের ডালের নিচে আমি একটি দোলনা আর্ট করেছি এবং দুটো পাখি আর্ট করেছি।
ধাপ:-৭
নীল রঙের রঙিন কাগজ নিয়েছি। রঙিন কাগজটি কেটে ছোট ছোট চারটি টুকরা করে নিলাম।
ধাপ:-৮
এরপর আমি কেটে নেওয়া নীল রঙের রঙিন কাগজগুলো দিয়ে ভাজ করে চারটি ফুল বানিয়ে নিলাম।
ধাপ:-৯
এখন আমি নিয়ে নিলাম গোলাপি রঙের রঙিন কাগজ। গোলাপি রঙিন কাগজ নিয়ে আমি অনেকগুলো ফুল বানিয়ে নিলাম।
ধাপ:-১০
এখন আমি ওয়ালমেট এর মধ্যে ফুলগুলো লাগিয়ে নিব। গাছের আশেপাশে আমি গাম দিয়ে প্রথমে নীল ফুলগুলো লাগিয়ে নিলাম।
ধাপ:-১১
পর আমি গাছের ডালের আশেপাশে বিভিন্ন জায়গায় গোলাপি রঙের ফুলগুলো লাগিয়ে নিয়েছি গাম দিয়ে।
শেষ ধাপ:-
আর এভাবেই শেষ করলাম রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করা। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে আর সেটা যদি হয় ওয়ালমেট তাহলে তো ঘরের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। রঙিন কাগজ দিয়ে খুবই সহজে ওয়ালমেট তৈরি করে ঘর সাজালে সেটা দেখতে অনেক বেশি দৃষ্টি নন্দন হয়। আশা করি আপনাদের কাছে আমার তৈরি করা এই ওয়ালমেট টি ভাল লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আশা করি এভাবেই আরো সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ওয়াও আপু আপনি আপনি দেখছি অসম্ভব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছে। গাছে রঙিন সব ফুল আর দুইটি পাখি মনের সুখে দারুণ ভাবে বসে আছে। দারুণ হয়েছে আপু।আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। এ ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে খুবই পরিশ্রমের প্রয়োজন হয় একই সাথে অনেক সময়ও লাগে।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা ওয়ালমেট দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। এই ওয়ালমেট ঘরের সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগবে কাগজের কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এই ওয়ালমেট এর মধ্যে গাছের ডালে পাখি বসে থাকা দৃশ্যটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
আপু আপনি দেখতে অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে ওয়ালমেট তৈরি করেছেন।রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি দেখে আমি মুগ্ধ হয়েছি এই ধরনের ওয়ালমেট তৈরি করতে হলে অনেক ধৈর্য এবং সৃজনশীলতার প্রয়োজন সেটা আপনার মধ্যে বিরাজমান রয়েছে দেখে বোঝা যাচ্ছে শুভ কামনা রইল আপনার জন্য।
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে, এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। দেখে শিখতে পারলাম।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরির জন্য বিভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করেছেন। এত সুন্দর একটি ওয়ালমেট ধাপে ধাপে তৈরি করে শেষ পর্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।