আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে রেনডম ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে রেনডম ফটোগ্রাফি ভালো লাগবে।
আজকে আমি রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে পছন্দ করি সেজন্য যেখানেই যাওয়া হয় না কেন সেখান সুন্দর কিছু চোখে পড়লে সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের নতুন নতুন কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কিছু ফটোগ্রাফি আমি করেছি ফুলের এবং কিছু ফটোগ্রাফি বিভিন্ন জিনিসের করেছি। তার মধ্যে ফুলগুলোর ফটোগ্রাফি করেছিলাম আমি নার্সারি থেকে। আর অন্য দুটি ফটোগ্রাফি করছি আমি ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে। একটা ফটোগ্রাফি হল খাবারের খাবারের ফটোগ্রাফি অনেক বেশি পছন্দ করি। আশা করি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
device : vivoy15s
লোকেশন
এই ফটোগ্রাফি টা হচ্ছে নদীর মধ্যেই সূর্যাস্ত যাওয়ার ফটোগ্রাফি। সূর্যাস্ত অনেক বেশি পছন্দ করি সূর্যাস্তের সেই মুহূর্তটা উপভোগ করার জন্য অনেক ভালো লাগে আমার কাছে। সবসময় সূর্যাস্তের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক পছন্দ করি। বেশ অনেক আগে একবার নদীতে গিয়েছিলাম ঘুরতে। নদীতে অনেক বেশি বড় ছিল আর সেখানে বড় একটা নৌকায় করে নদীতে ঘুরতে গিয়েছিলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসছিল তখন সূর্যটা অস্ত যাওয়ার সময় হয়ে আসছিল। নদীর মাঝখানে নৌকায় বসে সূর্যাস্তের এই দৃশ্যটা দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে ছিলাম। যেন মনে হচ্ছিল সূর্যটা আকাশ থেকে নেমে নদীতে পড়ে যাচ্ছে এরকম একটা দৃশ্য।
device : vivoy15s
লোকেশন
এই ফটোগ্রাফি টা হচ্ছে আর্টিফিশিয়াল গোলাপ ফুলের ফটোগ্রাফি। আর্টিফিশির ফুল গুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এর আগে রেনডম ফটোগ্রাফি গুলোর মধ্যে আমি আপনাদের মাঝে আসল গোলাপ ফুলের ফটোগ্রাফি অনেক শেয়ার করেছি। আজকে ভাবলাম আর্টিফিশির গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। এই আর্টিফিশিয়াল গোলাপ ফুল গুলো দিয়ে বিভিন্ন জায়গায় সাজালে এবং বিভিন্ন জিনিস সাজালে দেখতে অনেক বেশি ভালো লাগে। এ ধরনের আর্টিফিশির ফুলগুলো নষ্ট হয় না যার কারণে অনেকদিন ধরে সাজিয়ে রাখা যায়। আশা করি আপনাদের কাছে আর্টিফিশিয়াল গোলাপ ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে।
device : vivoy15s
লোকেশন
এই ফটোগ্রাফিটা হচ্ছে নাপিত্তাছড়া ঝর্ণা ফটোগ্রাফি। বেশ অনেকদিন নাপিত্তাছড়া ঝর্ণা ঘুরতে গিয়েছিলাম। নাপিত্তাছড়া ঝর্ণা ঘুরতে যাওয়ার জন্য বেশ অনেকখানি পথ হেঁটে যেতে হয়েছে কারণ ভিতরে গাড়ি যায় না। সবাই হেঁটে হেঁটে অনেকটা দূর পর্যন্ত যেতে হয় সে অনেকটা দূর হেঁটে গিয়ে তারপর আবার হেঁটে হেঁটে পাথর পাহাড় পাড়ি দিয়ে ঝর্ণা কাছে যাওয়ার অনেক কষ্টসাধ্য ছিল। কিন্তু সেই কষ্ট এক মুহূর্তেই বিলীন হয়ে যায় ঝর্ণা অপরূপ সৌন্দর্য দেখে। প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসলে সব কষ্টই বিলুপ্ত হয়ে গিয়েছিল মুহূর্তের মধ্যে। সব কষ্ট যেন সফল হয়ে যায় এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পেরে। সৃষ্টিকর্তা এত সুন্দর সৃষ্টি দেখে তো সেদিন মন জুড়িয়ে গিয়েছিল। তবে বর্তমানে এই জায়গাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। কারণ বেশ কয়েকদিন আগে একটা মানুষ সেখানে মারা যায়। এখন সেই জায়গাটার নাম শুনলে কেমন যেন ভয় লাগে।
device : vivoy15s
লোকেশন
এটি হচ্ছে একটি খাবারের ফটোগ্রাফি। এই খাবারটার নাম হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেজন্য বেশিরভাগ সময় ফ্রাইড রাইস বাড়িতে তৈরি করেই খাওয়া হয়। কিন্তু বেশ কিছুদিন আগে হঠাৎ রেস্টুরেন্টে যাওয়া হয়। তখন সেখানে ফ্রাইড রাইস খেয়েছিলাম সেখানকার ফ্রাইড রাইস গুলো অনেক বেশি মজা ছিল। আর যেখানে যায় সেখানে ফটোগ্রাফিটি করাটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তখন এই খাবারটা খেয়েছিলাম তখন এই ফটোগ্রাফিটা করেছি। আশা করি আপনাদের কাছে খাবারের ফটোগ্রাফিটা ভালো লাগবে।
device : vivoy15s
লোকেশন
বেশ অনেকদিন আগে এই জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তবে জায়গাটার নামটা ঠিক মনে পড়ছে না। তবে এটা একটা সাগর পাড় সেখানে তখন পানি ছিল না। সাগরের পাশে অনেকগুলো নৌকা ছিল সেগুলো বেঁধে রেখেছে এবং সেখানে ছিল একটা ঝাও বাগান। সেখানে মানুষজন গিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে অনেক সুন্দর পরিবেশ ছিল। নীল আকাশ সমুদ্রের পানি বড় বড় নৌকা ছোট ছোট নৌকাগুলো সাগরের পাশে বাধা আছে। গাছগুলোর মধ্যে যখন জোয়ার আসে তখন পানিতে ডুবে যায় এত সুন্দর দৃশ্য দেখতে পেয়েই সত্যি অনেক বেশি ভালো লেগেছিল। আশা করি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
আপু আপনার আজকের রেনডম ফটোগ্রাফি কিন্তু বেশ দারুন ছিল। আমার কাছে কিন্তু বেশ সুন্দর লেগেছে প্রতিটি ফটোগ্রাফি। অসাধারন ছিল বিভিন্ন সময়ে আপনার ক্যামেরায় ধারন করা ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আমার সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মন্তব্য করার জন্য।
https://x.com/APatwary88409/status/1843288155300188606?t=1MF_whrvWQIEP9HmQWOnMA&s=19
বেশ সুন্দর সুন্দর ছবি শেয়ার করেছেন আপনি আমাদের সাথে৷ আর্টিফিশিয়াল ফুলটা দেখে বুঝতে পারিনি পড়ে বুঝলাম। ফ্রায়েডরাইসের পাশে রাখা দুটো ডিমের টুকরো দেখে খুব লোভ লাগছে৷ সমুদ্রতটের ছবিটিও বেশ সুন্দর লাগছে দেখতে৷
সমুদ্রের ফটোগ্রাফিতে এবং ফ্রাইড রাইসের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আমিও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো বাসি।চোখের সামনে যখন যেটা পরে তখনই ফটোগ্রাফি করি।আপনার তোলা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে আপু। সব গুলো ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনি ফটোগ্রাফি করতে পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো। আমিও যখন যা ভালো লাগে তখনই ফটোগ্রাফি করে ফেলি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
দারুণ ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেল। আপনার আজকের ফটোগ্রাফি গুলো এত চমৎকার চমৎকার। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো অসাধারণ ভালো লেগেছে।
আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনার চোখ জুড়িয়ে গেল এটি শুনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
এরকম সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট দারুন লাগলো। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে ২ এবং ৩ নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো কিন্তু সুন্দর হয়েছে, কম সুন্দর ছিল না একেবারে। সবগুলোই ভালো হয়েছে ফটোগ্রাফি।
আর্টিফিশিয়াল গোলাপ ফুল ও ঝর্ণার ফটোগ্রাফিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
নদী এবং সূর্য একই ফ্রেমে এটা অসাধারণ লাগছে। এই ফটোগ্রাফি টা চমৎকার করেছেন আপু। আর্টিফিসিয়াল গোলাপ টা বেশ সুন্দর ছিল। অন্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
নদীর মধ্যেই সূর্যাস্তে যাবার ফটোগ্রাফিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। তাছাড়া আর্টিফিশিয়াল গোলাপ ফুলের ফটোগ্রাফিটা ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ছবিগুলো দেখে মনে হচ্ছে যে আপনি কোথাও সমুদ্র পাড়ে ঘুরতে গিয়েছিলেন। আসলে ঘুরতে গিয়ে দারুন দারুন কতগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথম ফটোগ্রাফিটা আমার কাছে এক কথায় অসাধারণ মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই ফটোগ্রাফি গুলোর মধ্যে বেশি ঘুরতে গিয়ে করেছে। প্রথম ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছিল জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মন্তব্য করার জন্য।
খুবই সুন্দর হয়েছে তো আপনার তোলা এই ফটোগ্রাফি গুলো। আমার কাছে দেখতেও অনেক ভালো লেগেছে সবগুলো ফটোগ্রাফি। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ঠিক আছে, তবে খাবারের ফটোগ্রাফি কেন যে শেয়ার করবেন। খাবারের ফটোগ্রাফি দেখে তো এখন খেতে ইচ্ছে করছে। এই দুপুর বেলায় পেলে তো বেশ মজা করে খেয়ে নিতাম। ফ্রাইড রাইস আমার নিজেরও খুব পছন্দের।
ফ্রাইড রাইস আপনার পছন্দের খাবারের জন্য খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমার ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আজকে আপনি খুব চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আমার কাছে নাপিত্তাছড়া ঝর্ণা এর ফটোগ্রাফি ও খাবারের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। এবং আর্টিফিশিয়াল গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে ফটোগ্রাফি উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।
আর্টিফিশিয়াল গোলাপ ফুল ও আরো বিভিন্ন ফটোগ্রাফি গুলো দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।