মজাদার ডিমের পাকোড়া রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আজকে আমার পোস্টটি হলো রেসিপি পোস্ট।আমার খুবই প্রিয় একটি রেসিপি। আমি তৈরি করেছি আজকে আমি ডিমের পাকোড়া রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20230528-WA0036.jpg

আমি রান্না করতে অনেক পছন্দ করি। রান্না করাটা আমার একটা শখ। আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। আমি আজকে তৈরি করেছি ডিমের পাকোড়া রেসিপি। সন্ধ্যাবেলা কারেন্ট ছিল না বিকেলের নাস্তা ও খাওয়ার জন্য কিছু তৈরি করতে হতো সেজন্য ভাবলাম ডিমের পাকোড়া তৈরি করি। তৈরি করার জন্যই খেলাম তৈরি করতে গিয়ে কারেন্ট চলে গিয়েছে অন্ধকারে এই রেসিপিটা তৈরি করেছিলাম। এই সিদ্ধ ডিম গুলো যখন আমি তেলের মধ্যে দিয়েছিলাম তখন এত জোরে ফুটছিল যে আমার হাতে এসে অনেক গরম তেলে চটকে পড়েছে। এরপর আমার হাতের মধ্যে ফোসকা পড়ে গিয়েছিল। খুবই খারাপ লেগেছিল অন্ধকারে কারেন্ট নেই তার মধ্যে রেসিপি তৈরি করছিলাম তার মধ্যে আবার তেল চটকে হাতের মধ্যে ফোসকা পড়ে গেল। তবে খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল সস দিয়ে শসা দিয়ে অনেক মজা করে আমরা খেয়েছিলাম। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।।

উপকরণ


ডিম
আটা
লবণ
মরিচের গুড়া
মসলা
রসুন বাটা
পানি
তেল

_1685325015756.jpg

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

ডিমের পাকোড়া তৈরি করার জন্য আমি চারটি ডিম নিয়েছি এবং ভালো করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পর ডিম গুলোকে পিস করে কেটে নিলাম।

IMG-20230528-WA0025.jpg

IMG-20230528-WA0045.jpg

ধাপ:-২

এরপর আমি একটা বাটির মধ্যে একা কাপ আটা নিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।

IMG-20230528-WA0027.jpg

IMG-20230528-WA0044.jpg

ধাপ:-৩

লবণের সাথে আটা ভালো করে মেখে নেওয়ার পর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম।

IMG-20230528-WA0028.jpg

IMG-20230528-WA0029.jpg

ধাপ:-৪

এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুড়া ও মসলা।

IMG-20230528-WA0043.jpg

IMG-20230528-WA0030.jpg

ধাপ:-৫

মিশ্রণের মধ্যে আমি পানি দিয়ে ভালো করে মেখে নিলাম। এই মিশ্রন টা একেবারে পাতলা ও না একেবারে ঘন ও না এভাবে করে নিলাম।

IMG-20230528-WA0042.jpg

IMG-20230528-WA0041.jpg

ধাপ:-৬

এরপর এক পিস ডিম নিয়ে আমি এই মিশ্রণটির মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। এভাবে সবগুলো ডিমের পিস আমি মিশ্রণটার মধ্যে ডুবিয়ে নিলাম।

IMG-20230528-WA0032.jpg

IMG-20230528-WA0040.jpg

ধাপ:-৭

একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিলাম। তেল গরম হওয়ার পর আমি এইভাবে একটি একটি করে সব বইয়ের পিস ভেজে নিলাম।

IMG-20230528-WA0031.jpg

IMG-20230528-WA0039.jpg

IMG-20230528-WA0034.jpg

শেষ ধাপ:-

এভাবেই সবগুলো ডিমের পাকোড়া আমি ভেজে নিলাম। ডিমের পাকোড়া গুলো ভাজার পর আমি শসা ও সসের সাথে পরিবেশন করেছি। এই গরম গরম ডিমের পাকোড়া খেতে অনেক বেশি মজাদার হয়েছিল।

IMG-20230528-WA0035.jpg

IMG-20230528-WA0037 (1).jpg

IMG-20230528-WA0036.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনফেনী


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 3 years ago 

লোভনীয় একটা পাকোড়া তৈরির পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। ডিম দিয়ে পাকোড়া এর আগে আমি কোনদিন খাইনি। এইজন্য আপনার তৈরি এই রেসিপিটা দেখেই আমার খেতে ইচ্ছা করছে।

 3 years ago 

ডিমের এ পাকোড়া খেতে অনেক বেশি সুস্বাদু ।অবশ্যই একদিন বাসায় তৈরি করে খেতে পারেন। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

মজাদার ডিমের পকোড়া রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। এতো সুস্বাদু রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করলেন। আপনার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপির প্রশংসা করার জন্য।

 3 years ago 

মজাদার ডিমের পাকোড়া রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে। আপনার রেসিপি পরিবেশন অসাধারণ ছিলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ডিমের পাকোড়া আমি অনেক বেশি পছন্দ করি তাই মাঝেমধ্যে এই রেসিপি তৈরি করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কারেন্ট চলে যাওয়ায় অন্ধকারে বেশ ভালোই ডিমের পাকোড়া তৈরি করেছেন আপু । আসলে এই ডিমগুলো এভাবে তেলে ভাজতে গেলে আসলেই ফুটে উঠে এবং হাতে লেগে ফোসকা পরে । আমারও এটি মাঝেমধ্যেই হয় । তবে রেসিপিটি বেশ ভালো ছিল । খেতে যে সুস্বাদু হয়েছে বোঝাই যাচ্ছে । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

তেলে ভাজতে গেলে মাঝেমধ্যে ফোসকা পড়ে। তারপরও সুস্বাদু এবং প্রিয় রেসিপি তৈরি করতে সবসময় মন চায়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

এই জাতীয় মুখরোচোর খাবার আমারও খুব ফেভারেট।।
ডিম দিয়ে পাকোড়া প্রস্তুত করেছেন দেখেই জিভে জল চলে আসলো খেতে নিশ্চয়ই খুব মজা হবে।।

 3 years ago 

খেতে অনেক মজা হয়েছে, এটি আমার খুব প্রিয় একটি রেসিপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য।

 3 years ago 

আপনি রেসিপিটা তৈরি করার সময় কারেন্ট চলে গিয়েছিল, তাই অন্ধকারে এই রেসিপিটা তৈরি করেছিলেন। আবার এই পাকোড়া তৈরি করার সময় তেল ছিটকে আপনার হাতে পড়েছিল, যার কারণে ফোসকা পড়ে গিয়েছিল আপনার হাতে। সত্যি খুবই খারাপ লাগলো এই বিষয়টা পড়ে। ডিমের পাকোড়া রেসিপি খুব মজা করেই খেয়েছিলেন শসা এবং সস দিয়ে দেখেই বুঝতে পারছি। আমাদের মাঝে এত সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছেন দেখে সত্যি ভীষণ ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

নিজের পছন্দের রেসিপি তৈরি করতে মাঝেমধ্যে এরকম কষ্ট করতে হয়। এবং তেলে ভাজতে গেলে মাঝেমধ্যে ফোসকা পড়ে এটি প্রায় সময় হয়ে থাকে। ধন্যবাদ আপু আমার পোস্ট ভিজিট করার জন্য এবং এত সুন্দর একটি মতামত দেয়ার জন্য।

 3 years ago 

বিকেলবেলা চায়ের সাথে এ ধরনের নাস্তা হলে ভালোই লাগে খেতে। আমি ডিমের পাকোড়া এরকম করে রোজার মাসে বানিয়ে খাই ।তাছাড়া এমনি সময় এভাবে বানানো হয় না আলু দিয়ে বানানো হয় ।এই পাকোড়া গুলো কিন্তু খেতে ভালোই লাগে। আর কোন কাজের সময় কারেন্ট চলে গেলে তখন আসলেই খারাপ লাগে ।ডিমতো এমনিতেই তেলের ভেতর দিলে হাতে ফোটে তারপর আবার অন্ধকারে দিয়েছেন একটু সমস্যা তো হবেই।

 3 years ago 

হ্যা আপু অন্ধকারের কারনেই এই সমস্যাগুলো হয়েছে। রোজার সময় এরকম বানিয়ে খেতেন জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

দেখেই বোঝা যাচ্ছে আপনার পাকোড়াগুলো অনেক সুস্বাদু হয়েছে। আপনার রেসিপি পরিবেশন ও অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন এই ডিমের পাকোড়া খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37