আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে সাত রকমের সাতটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে সাতটি রেনডম ফটোগ্রাফি ভালো লাগবে।
আজকে আমি সাতটি সাত রকমের ফুল দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। আজকে একটি ফুলের ফটোগ্রাফি করেছে এবং বাকিগুলো বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছি। অনেকদিন যাবত রেনডম ফটোগ্রাফি পোস্ট শুধু ফুলের ফটোগ্রাফি দিয়ে করা হয়। বিভিন্ন ধরনের একেক রকমের এক একটি ফুল দিয়ে ফটোগ্রাফি করা হয় কিন্তু আজকে ভিন্ন রকম ফটোগ্রাফি করেছি। আজকে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করছি যেমন বন্য গাছের ফটোগ্রাফি, বন্য ফুলের ফটোগ্রাফি, রাস্তার ফটোগ্রাফি কলা গাছের ফটোগ্রাফি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি মিলিয়ে আমার আজকের এইরকম রেনডম ফটোগ্রাফি ।আশা করি আপনাদের কাছে রেনডম ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
ফটোগ্রাফি -১
device : vivoy15s
লোকেশন
এই ফটোগ্রাফিটি হল বন্যফুল গাছের ফটোগ্রাফি।আমি ফুল গাছের ফটোগ্রাফিটি করেছিলাম রাস্তার পাশ থেকে। রাস্তার পাশে অনেক ধরনের বন্যফুল রয়েছে সেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। রাস্তার পাশে বনে জঙ্গলে অনেক ধরনের বন্য ফুল রয়েছে যেগুলো দেখতে অন্য ফুলগুলো থেকে অনেক বেশি সুন্দর।বন্য ফুল গাছটির মধ্যে একটি ফুল রয়েছে ফুলটি হলুদ রঙের। এই গাছের পাতা অনেক ছোট ছোট।
ফটোগ্রাফি -২
device : vivoy15s
লোকেশন
এই গাছটির নাম হচ্ছে আপন পাতা গাছ । এই পাতার বৈজ্ঞানিক নাম রয়েছে কিন্তু আমাদের গ্রামগঞ্জে এই পাতাকে আমরা আপন পাতা হিসেবে জানি । এই পাতার অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে। আমি ছোটবেলায় দেখেছি যখন আমাদের যখন পা কাটা যেত তখনই আপন পাতা দিয়ে পায়ের মধ্যে ছ্যাঁক দেয়া হতো। এরপর দেখতাম ভালো হয়ে যেত । এই গাছটি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং পাতাগুলো অনেক সুন্দর এবং এই গাছের মধ্যে যে ফুলগুলি ধরে এই ফুলগুলি দেখতে অনেক সুন্দর লাগে ।
ফটোগ্রাফি -৩
device : vivoy15s
লোকেশন
এই ফটোগ্রাফিটি হচ্ছে একটি বন্যা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো একেবারে ছোট ছোট গাছটিও বেশি বড় না তবে ফুল গুলো অনেক বেশি ছোট। এই গাছটি বেশিরভাগ দেখা যায় নদীর পাড়ে ।নদীর পাড়ে বিভিন্ন গাছের মধ্যে এই গাছটি দেখা যায়। অনেকদিন আগে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম তখনই গাছটির মধ্যে ফুলসহ দেখতে পেয়েছিলাম। তখন এই ফুলসহ গাছটির ফটোগ্রাফি করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি -৪
device : vivoy15s
লোকেশন
এই ফটোগ্রাফিটি হলো সূর্যাস্তের ফটোগ্রাফি। কিছুদিন আগে প্রায় সন্ধ্যায় ইফতারের আগে যখন বাইরে গেলাম একটু হাঁটার জন্য। এখন তো অনেক বেশি গরম পড়ছে সেজন্য বাইরে গিয়েছিলাম হাটার জন্য তখন এই সূর্যাস্ত হচ্ছিল। সাথে সাথেই এই অসাধারণ মুহূর্তের ফটোগ্রাফি করে নিলাম। আমার কাছে অন্য সব ফটোগ্রাফি থেকে সূর্যাস্তের ফটোগ্রাফি গুলো অনেক বেশি ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি দেখলে মন মুগ্ধ হয়ে যায়।
ফটোগ্রাফি -৫
device : vivoy15s
লোকেশন
এই ফটোগ্রাফিটি হচ্ছে একটি ব্রিজের ফটোগ্রাফি। আমাদের ফেনীর মধ্যেই একটি অনেক বড় একটি ব্রিজ। এই ব্রিজের মধ্যে যাওয়া আসা করতে টোল দেওয়া লাগে। এই ব্রিজ দিয়ে বিভিন্ন পর্যটক কেন্দ্রে যাওয়া যায়। ওই দিকে অনেক পর্যটক রয়েছে সেখানে আসা-যাওয়া করার সময় এই ব্রিজ দিয়ে যাওয়া আসা হয়। সেদিন আকাশ পনীল ছিল আর ব্রিজ বড় হওয়ায় এ ফটোগ্রাফিটি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল।
ফটোগ্রাফি -৬
device : vivoy15s
লোকেশন
এই ফটোগ্রাফিটি হচ্ছে রাস্তার ফটোগ্রাফি। একদিন বাড়িতে করে যাওয়ার সময় রাস্তায় দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। চারদিকে সবুজ আর আকাশটা নীল। চারপাশের পরিবেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে বেশ ভালো লাগছিল ।বাইরে বাতাস গাড়ি করে যাওয়াই বেশ ভালো লাগাই এই ফটোগ্রাফিটি করেছিলাম।
ফটোগ্রাফি -৭
device : vivoy15s
লোকেশন
এ ফটোগ্রাফিটি হয়েছে কলা গাছের ফটোগ্রাফি। একদিন রাস্তা পাশ দিয়ে যাওয়ার সময় একটা অনেক বড় জঙ্গলের মধ্যে অনেকগুলো কলা গাছ দেখতে পেলাম। তখন হঠাৎ আমাদের বাড়ির কথা মনে পড়ে গেল। আমাদের বাড়ির সামনে আমাদের নিজেদের অনেক কলা গাছ রয়েছে সেখানে প্রায় কলা ধরে থাকে আর এই কলা গাছগুলো দেখে বাড়ির কথা মনে পড়ে ফটোগ্রাফি করেছিলাম।
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://twitter.com/Farjana47240232/status/1647601064953409536?t=Uyej8lP7YbeVh_E490vClg&s=19
আপন পাতা গাছের উপকারিতা রয়েছে। ছোট বেলায় যখন খেলতে গিয়ে ব্যাথা পেতাম। তখন মা আপন পাতা গাছের পাতা ছিঁড়ে এনে ছেকা দিয়ে দিতো আর ব্যাথা চলে যেতো। অনেক সুন্দর লিখেছেন ধন্যবাদ আপনাকে আপু।
এ পাতার উপকারিতা ছোটবেলায় আপনিও পেয়েছেন জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপনার রেনডম ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে । প্রতিটি ছবি বেশ ঝকঝকে। আমার কাছে ব্রিজের ফটোগ্রাফিটি বেশি ভাল লেগেছে।সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার কাছে ব্রিজের ফটোগ্রাফি টা ভালো লেগেছে জেনে খুশি হলাম। ব্রিজের ফটোগ্রাফি টা দেখতে আমার কাছে ভালো লেগেছে।
ফটোগ্রাফি করতে সবার কাছেই ভালো লাগে। যেকোনো সুন্দর সিনারি দেখলে আমি ফটোগ্রাফি করতে ভুলি না। আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।
ঠিকই বলেছেন কোথাও কিছু সুন্দর দেখলে ফটোগ্রাফি করতে ভুলি না আমরা। আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।
রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো আপু। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফির দক্ষতা বেশ ভালো। প্রতিটি ফটোগ্রাফি একেবারে ক্লিয়ার হয়েছে। এত মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আমার এই ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য
অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো, সব থেকে বেশি নজর কেড়েছে আপন পাতা, বর্ণ ফুল এবং ব্রিজের সেই ছবিটি, এছাড়াও বাকি ছবিগুলো বেশ চমৎকার ছিল।
আপন পাতা, বন্যা ফুল, ব্রিজের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ।ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য।
আজকে আপনি অনেক সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি ফটোগ্রাফি গুলো বিভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফি করলেন। তবে আপনার মত আমিও ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। তবে বন্য গাছ বন্যফুল এবং রাস্তার ফটোগ্রাফি সবগুলো আমার কাছে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনিও ফটোগ্রাফি করতে পছন্দ করেন জেনে খুব ভালো লাগলো। আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে।
ফটোগ্রাফি সবসময় সবার কাছে ভালোলাগার একটা বিষয়, আমি সবসময়ই বিভিন্ন ফটোগ্রাফি পছন্দ করে থাকি। আপনি অনেক সুন্দর করে প্রত্যেকটি ফটোগ্রাফির কিছু চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে এবং উপস্থাপনাটাও ছিল বেশ চমৎকার। ধন্যবাদ আপু এমন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য
অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। আমার খুবি ভালো লেগেছে।এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য
আমি পূর্বেই জানি ভিভো সেটা খুব সুন্দর ফটোগ্রাফি হয়ে থাকে। তাই আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আজকের পোস্ট। সেই রকম ফটোগ্রাফি লেগেছে আমার কাছে।
আসলে কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো চোখে লেগে থাকার মত। সেগুলোকে ক্যামেরাবন্দি করে রাখলে পরে আরো ভালো লাগে দেখতে।