"ভাগ্য বদলাতে সময় লাগে, কিন্তু মন বদলাতে একটা মুহূর্তই যথেষ্ট"।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন সবাই।আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরও একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।"ভাগ্য বদলাতে সময় লাগে, কিন্তু মন বদলাতে একটা মুহূর্তই যথেষ্ট" এ বিষয়ে আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাছে আমার এই আলোচনা করা বিষয়গুলো ভালো লাগবে।
আজকে আরো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার আজকের পোষ্টের মূল বিষয়বস্তু হচ্ছে ভাগ্য বদলাতে সময় লাগে কিন্তু মন বদলাতে একটা মুহূর্তই যথেষ্ট। এই কথাটি আসলে একদমই সত্যি কথা সেটা আমরা সবাই কম বেশি নিজেদের বাস্তবিক জীবনে উপলব্ধি করতে পারি। সেটা হয় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সেটা আমাদের সকলের জীবনেই ঘটে। তারপরও আমি ভাবলাম আজকে এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করি বা আলোচনা করি। তাহলে চলুন শুরু করা যাক, আসলে মানুষের জীবন হচ্ছে দীর্ঘ একটা পথ এই পথ চলার মধ্যে আমরা সম্পর্ক পরিশ্রম বিশ্বাস ইত্যাদি আরো অনেক কিছু সাথে লড়াই করে জীবনটা এগিয়ে নিয়ে যায়।
আমরা কম বেশি সবাই বলে থাকি একটা বিষয়ে সেটা হচ্ছে ভাগ্য ভালো হলে সব কিছুই ঠিক হবে। আবার এটাও বলে থাকি যে ভাগ্য খারাপ সেজন্য সব কিছুই খারাপ হচ্ছে। এটা আসলে একদমই পুরোপুরি সত্যি নয়। যেমন ভাগ্য ভালো করতে হলে ভাগ্য করতে হলে অনেকটাই সময় লাগে কিন্তু মন বদলাতে একদমই সময় লাগে না। বিভিন্ন ঘটনা বিভিন্ন পরিস্থিতি ছোট্ট একটা বিষয়ের উপর কেন্দ্র করে সকলেরই মনটা একটা না একটা সময় গিয়ে কিছু জিনিসের উপর বদলে যায়। তখন আমরা কি বলে দিনশেষে যে আমাদের ভাগ্যটাই খারাপ বা ভাগ্যের কারণে এগুলো হয়েছে। সেটা একদমই না সেটা হয়েছে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে।
আমাদের ভাগ্য বদলাতে প্রয়োজন হয় চেষ্টা ও সময় ধারাবাহিকতা। কিন্তু মন হচ্ছে খুবই নরম এবং সংবেদনশীল জিনিস। আমাদের আবেগ-অনুভূতি, দুঃখ ও আনন্দ অনুভূতি সবকিছুই আমাদের মনের উপর প্রভাব ফেলে। যেমন একজন প্রিয় মানুষের একটা কঠিন কথা সম্পর্কের উপর প্রভাব ফেলে এবং সে ভালোবাসা সম্পর্কটা ক্রমাগত ঘৃণায় পরিণত হয় একটা খারাপ সম্পর্কে পরিণত হয়। মন হচ্ছে খুবই স্পর্শকাতর খুবই অল্প সময়ে সম্পর্কে রং বদলায়। সকলেই আমরা জানি যে ভাগ্য বদলাতে সময় লাগে। সেজন্য আমরা সেটাকে সময়ের উপর ছেড়ে দিই কিন্তু সম্পর্কটা স্পর্শকাতর মন বদলাতে একটুও সময় লাগে না।
একটা সম্পর্ক পুরো একটা পরিবেশ বদলে যেতে পারে কিন্তু মানুষ এটার উপর সেরকম নজর দেয় না। মানুষ যদি এটার উপর ভালো করে নজর দিত তাহলে অনেক কিছুই খুব সহজেই ঠিক হয়েছে যেতো। জীবনের সাফল্য আর মনের অবস্থান দুটোর গতি পথ একদমই আলাদা। একটি গড়ে ওঠার সময়ও চেষ্টা দিয়ে এবং আরেকটি এক মুহূর্তেই ভেঙে যায়। সেজন্য আমি মনে করি ভাগ্য পরিবর্তনের জন্য যেন সময় এবং পরিশ্রম দেওয়া হয় সেজন্য নিজের মনটাকেও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া দরকার। যাইহোক উপরের এই উক্তিটি নিয়ে আমার এই মতামত ছিল। আশা করছি আমার আজকের এই বিষয়টি আপনাদের কাছে ভালো লাগবে।
| শ্রেণী | ক্রিয়েটিভ রাইটিং |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে।
https://x.com/APatwary88409/status/1935925110516727836?t=b-Jc6a85rGInSvJPhZYZUg&s=19
https://x.com/APatwary88409/status/1936118137147343148?t=tUHr2ABETmPHSy0qTBjjkw&s=19
https://x.com/APatwary88409/status/1936118592309018939?t=HjmIVcFvkKs8F44Ba3mehw&s=19
ইমেজ সোর্স উল্লেখ করুন।