আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ফটোগ্রাফি ভালো লাগবে।

1000027485.jpg

আজকে আমি বিভিন্ন রকমের ফুল দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফটোগ্রাফি এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। সবাই খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে সেগুলো দেখতে আমার কাছে ভালো লাগে আর আমি নিজেও যেখানেই যায় সেখান থেকে ভালো কিছু চোখে পড়ে ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আজকেও সে রকম ভাবে অনেক ধরনের কিছু ফটোগ্রাফি আমি করেছি এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

1000027472.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হচ্ছে ফুলের মধ্যে মৌমাছি মধু খাওয়ার ফটোগ্রাফি।এই ফুলটি হলুদ রঙের একটি ফুল। হলুদ রঙের ফুল আমার অনেক বেশি পছন্দ। আমাদের বাড়ির সামনে একটা গাছের মধ্যে হলুদ রঙের ফুলটি ফুটেছে। একদিন সকালবেলা বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলাম তখনই হলুদ রঙের ফুলটি চোখে পড়েছে তার কাছে গিয়ে দেখে ফুলের মধ্যে বেশ কয়েকটা মৌমাছি বসছিল উড়ে যাচ্ছিল। তখন আমি ভাবলাম এই মৌমাছিগুলো বসে মধু খাওয়ার মুহূর্তটি ফটোগ্রাফি করি খুবই ভালো হবে দেখতে। সেজন্য এই ফুলের মধ্যে বসে মধু আহরণ করা অবস্থায় আমি ফটোগ্রাফিটি করেছি। এই ফটোগ্রাফি করতে অনেক বেশি সময় লেগেছে কারণ মৌমাছি উড়ে উঠে যাচ্ছিল আবার এসে ফুলের মধ্যে বসছিল সেজন্যই। তারপর অনেকটা সময় দিয়ে ফটোগ্রাফিটি করেছি।

1000027462.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটা হচ্ছে সমুদ্রের পাডের ফটোগ্রাফি। সমুদ্রের পাড়ে ঘুরতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সমুদ্রের পাশে বাতাস এবং সমুদ্রের পরিবেশ অনুভব করার জন্য উপভোগ করার জন্য বারবার সমুদ্রের পাডে ছুটে যাই। বেশ কয়েকদিন আগেও সমুদ্রের পাড়ে ঘুরতে যাওয়া হয়েছিল সেখান থেকে ফটোগ্রাফিটি করেছিলাম। আমি সমুদ্রের পাড়ে হাঁটছিলাম তখন নৌকাটি দেখতে খুবই সুন্দর লাগছিল। সেজন্যই নৌকার ফটোগ্রাফিটি করে নিয়েছি।

1000027475.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফি হল একটি বণ্য ফুলের ফটোগ্রাফি। আসলে রাস্তার আশেপাশে আগাছার মধ্যে যে বন্যফুল গড়ে ওঠে সেগুলো সৌন্দর্য আলাদাই হয়। এই ফুলের ফটোগ্রাফি রাস্তার পাশে থাকা আগাছার মধ্য থেকে তুলেছি। হালকা নীল ছোট ছোট ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে রাস্তার পাশের এই ফুলটি দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি। আমরা বেশিরভাগ সময় নার্সারিতে বেড়ে ওঠা ফুল গুলো অনেক বেশি পছন্দ করে থাকি। কিন্তু রাস্তার পাশের ফুল গুলো দেখতে খুব কম সুন্দর না আমার কাছেই ফুলগুলো অনেক ভালো লাগে।

1000027465.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হল নদীর পাড়ে একটা খেজুর গাছের ফটোগ্রাফি। শীতকালে নদীর পাড়ে অনেক বেশি শুকিয়ে যায়। এই শীতকালেও নদীর পানি গুলো অনেক বেশি শুকিয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা একেবারে মাটি দেখা যাচ্ছে। এই খালি জায়গায় বর্ষাকালে অনেক বেশি পানি থাকে খেজুর গাছটা নদীর মাঝখান থেকে দেখা যায় আবার মাঝে মাঝে গাছগুলো দেখাও যায় না। কিন্তু শীতকাল আসলেই গাছগুলো কোথা থেকে দেখা যায় সেটাই বুঝতে পারি না। তবে এই খেজুর গাছটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। খেজুর গাছের মধ্যে খেজুরও দূরে থাকে নদীর পাড়ে হাটতে গেলে তখন খেজুর গাছ থেকে খেজুর খাওয়া হয়।

1000027482.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো জবা ফুলের ফটোগ্রাফি। ফটোগ্রাফিটির মধ্যে আপনারা দুটো লাল সেবা ফুল একসাথে দেখতেই পাচ্ছেন। বড় বড় এই লাল রঙের জবা ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এই এত বড় বড় জবা ফুল গুলো পুরো জবা ফুল গাছের মধ্যেই অনেকগুলো ছিল যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। সবুজের মাঝখানে লাল লাল বড় বড় জবা ফুল দেখতে সত্যি অসাধারণ লাগে । এ ছিল আমার আজকের কিছুদিন ফটোগ্রাফি। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 2 years ago 

আসলে ফটোগ্রাফি করতেও ফটোগ্রাফি দেখতে আমারও খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং বর্ণনা দিয়েছেন। বিশেষ করে সমুদ্রের পারে অপরূপ সৌন্দর্যময় মুহূর্তগুলো উপভোগ এবং সেই ফটোগ্রাফিটি দেখে খুবই ভালো লাগলো। আর ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করছে দৃশ্যটি অসাধারণ লেগেছে আমার।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি দেখতে ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বেশ চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। জবা ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে এছাড়া ফুলের উপর মৌমাছির মধু সংগ্রহ করার ফটোগ্রাফি এবং সমুদ্রের পাডের ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

জবা ফুল আরও কিছু ফটোগ্রাফি আপনার কাছে বেশ ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ দারুন ফটোগ্রাফি করেছেন আপু। সমুদ্রের পাড়ের ফটোগ্রাফিটা অসম্ভব সুন্দর লাগছে এখানে বসে ঘন্টা পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে সমুদ্র দেখতে দেখতে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি একদমই ঠিক বলেছেন সমুদ্রের পাড়ে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যায় এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সেখানে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি আপনার তোলা এত সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি সবার মাঝে শেয়ার করেছেন যেগুলো অনেক সুন্দর হয়েছে। সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করলে অনেক বেশি ভালো লাগে। সমুদ্রের পাড়ে থাকা খেজুর গাছটাকে দেখে খুবই সুন্দর লেগেছে। খেজুর গাছের আশপাশটা একেবারে শুকিয়ে গিয়েছে। সব মিলিয়ে আপনার সবগুলো ফটোগ্রাফি এক কথায় অসম্ভব দারুণ ছিল। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো সবার মাঝে ভাগ করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপনি ঠিক বলেছেন সমুদ্রের পাড়ে ঘুরাঘুরি করতে খুবই ভালো লাগে সেখান থেকে এই ফটোগ্রাফি টা করেছিলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফী গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বরাবরের মতো সব সময় সুন্দর ফটোগ্রাফী মোবাইল ক্যামেরায় ধারণ করে থাকেন। আপনার তোলা খেজুর গাছের ফটোগ্রাফী টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

খেজুরের গাছের ফটোগ্রাফি আপনার কাছে শুনে খুবই খুশি হলাম। ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে সেজন্য সব সময় ফটোগ্রাফি করে থাকি। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

 2 years ago 

কি সুন্দর সব ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। মুগ্ধ হওয়ার মতো। প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। প্রকৃতির এতো সুন্দর ফটোগ্রাফি কার না ভালো লাগে। আমারও বেশ ভালো লাগলো ফটোগ্রাফিগুলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছেন শুনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

 2 years ago 

বাহ আপনি তো বেশ চমৎকার রেনডম ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফি মধ্যে অনেক ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে জবা ফুলের ফটোগ্রাফি এবং সমুদ্রের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। ও নদীর ধারে খেজুর গাছের ফটোগ্রাফিও বেশ চমৎকার হয়েছে। সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জবা ফুলের ফটোগ্রাফি এবং সমুদ্রের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমিও আপনার মত ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি দেখতে অনেক বেশি পছন্দ করি এবং ভালোবাসি। খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন বিশেষ করে আমার কাছে সমুদ্রের পাড়ের ফটোগ্রাফি সহ শেষের দিকে ফুলের ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি ও ফটোগ্রাফি করতে পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো। সমুদ্রের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38