“শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা”

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন সবাই।আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরও একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাছে আমার এই আলোচনা করা বিষয়গুলো ভালো লাগবে।

B612_20230807_231623_834.jpg

“শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা” আজকে আমি এই কথাটি আপনি আপনাদের মাঝে নিজের মতো করে কিছু কথা শেয়ার করব। আসলে আমরা জীবনে প্রত্যেকটা মানুষই সফল হতে চাই আমাদের প্রত্যেকটা কাজে আমাদের সফলতা অর্জন হলে আমরা অনেক বেশি খুশি হয়ে যাই। কিন্তু আমরা সবাই কোন কাজ করলে মনের মধ্যে সেই কাজ করে সফলতা আশা করি। কিন্তু আমরা সবাই কি সফল হই সবাই সব সময় সব কাজে সফল হয় না। আর যখন কেউ কোন কাজে সফলতা পায় না আশা করেও তখন সে ভেঙ্গে পড়ে তখন সে খুবই হতাশার মধ্যে থাকে।

কোন কাজ করে সফলতা আশা করে সফল না হওয়ার পর হতাশ হওয়া, মন খারাপ হওয়া ,চেষ্টা ছেড়ে দেওয়া এগুলোই জীবনের সবথেকে বড় পরাজয়। কারণ আপনি একটা কাজ করেছেন এবং আশা করেছেন সফল হবেন কিন্তু সফল হননি সফলতা না পাওয়ার কারণে আপনি ভেঙে পড়েছেন আপনি সেই কাজ আবার চেষ্টা করছেন না। আপনি যদি সেই কাজ দ্বিতীয়বার চেষ্টা করতেন করার হতাশ না হয় তাহলে একটা না একটা সময় আপনার সফলতা আসতো। আজ আপনি সফল না হয় ভেঙে পড়েছেন সেজন্য আপনার সফলতার গল্প এখানেই শেষ।

আর আপনি যদি চেষ্টা চালিয়ে যেতেন তাহলে একটা পর্যায়ে আপনি সফল হতেন। আর যদি সফল না হতেন সেই কাজের অভিজ্ঞতাটা বারবার করার অভিজ্ঞতাটা আপনার মধ্যে আসতো। কিন্তু আমরা সব সময়ই এক বার একটি কাজ করে সফল না হলে আমরা সেই কাজ করি না। যেমন আমি নিজের কথাই বলি কোনো কিছু করতে গেলে বা কিছু করলে সফল না হলে ভেঙ্গে পড়ি কান্নাকাটি করি। কিন্তু এগুলো না করে সেখান থেকে উঠে পড়ে আবার নিজেকে শক্ত করে কাজ শুরু করা উচিত। কিছুদিন আগের কথাই বলি জীবনে এমন একটা কাজ করতে গিয়ে এমন সময় ব্যর্থ হলাম তখন মনে হচ্ছিল যেন জীবনে বেঁচে থাকার মত আর কিছুই নেই। প্রায় অনেকদিন পর্যন্ত ভেঙে পড়েছিলাম কান্নাকাটি করেছি জীবনের ভালোলাগা খারাপ লাগা সবকিছুই যেন জীবন থেকে হারিয়ে গিয়েছিল।

যেন মনে হচ্ছিল প্রতিটা দিন কাটানো আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। জীবনে বেঁচে থাকার জন্য আর কোন কিছুই নেই। এমনই মনে হচ্ছিল যেন আমি আর বাঁচতে পারব না কিন্তু সেই জায়গা থেকে নিজেকে সামলে আবার সবকিছু ভুলে দিন কাটাতে পারছি, হাসতে পারছি কারন চেষ্টা করেছি। যদিও সেই কাজে ব্যর্থ হয়েছি কিন্তু অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক জ্ঞান অর্জন করেছি সেখান থেকে। জীবন আবার আগের মত হয়েছে কারণ আমি চেষ্টা করেছি আর সেই কাজ আবার করার চেষ্টা করছি ।এভাবে করতে করতে একটা সময় সফল হব সফল না হলে অনেক অভিজ্ঞতা হবে ।অভিজ্ঞতা অর্জন করা সম্পদের থেকে কম নয়। সেজন্য আমাদের উচিত কোন কাজে সফল হওয়ার আগ পর্যন্ত চেষ্টা করা। অন্তত সফলতা না মিললেও খালি হাতে ফিরব না জীবনের কাজে লাগবে এরকম অনেক কিছুই আমরা পেয়ে যাবো চেষ্টা করার মাধ্যমে।

নিজের ব্যক্তিগত ধারণা থেকে আজকের এই আলোচনা গুলা আপনাদের মাঝে শেয়ার করেছি। কোন ভুল ত্রুটি হলে তার জন্য আগে থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। যেকোনো সময় যেকোনো কাজে ছোট থেকে বড় কাজ জীবনের সব পরিস্থিতিতেই আমাদের চেষ্টা করে যাওয়া উচিত। চেষ্টা করলে সফলতা আসবে চেষ্টা না করলে জীবনে সফলতা আশা করা যায় না। আশা করি আপনাদের কাছে আমার এই লেখাগুলো ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীক্রিয়েটিভ রাইটিং
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

খুব সুন্দর বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আসলে এই বিষয় গুলো আমাদের জন্য শিক্ষনীয়। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে সফলতা অর্জন করা সম্ভব। যে কোনো কাজের সহজে হার মেনে গেলে তাহলে ঐ কাজে কখনো সফলতা আশা করা যায় না। সফলতা যদি অর্জন না হয় অভিজ্ঞতা অর্জন হবে। আর ঐ অভিজ্ঞতা আলোকে পরবর্তীতে কাজে লাগিয়ে সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাওয়া সম্ভব । এত চমৎকার বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

দেখে খুব ভালো লাগলো যে আপনি আমার পুরো লেখাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু শেষ নিশ্বাস পর্যন্ত আমাদের যে কোন কাজ নিয়ে চেষ্টা করা উচিত হয় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো বা সেই বিষয়ে আমাদের অভিজ্ঞতা হবে। খুবই সুন্দর একটি বিষয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

একদম আপু চেষ্টা না করলে তো আমাদের সফলতা আসবে না। ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

চেষ্টা থাকলে সফলতা একদিন আসে। তবে অনেক সময় আমরা ধৈর্য হারা হয়ে যাই। হয়তো মাঝ পথে গিয়ে আবার থেমে যাই। কিন্তু যারা জীবনে সফল হয়েছে তাদের মাঝে অক্লান্ত পরিশ্রম করার মানসিকতা ছিল এবং চেষ্টা ছিল। আপু আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আমাদের মাঝপথে গিয়ে থেমে যাওয়া উচিত না কারণ মাঝপথে থেমে গিয়ে না গিয়ে যদি পুরো রাস্তাটা পাড়ি দেওয়া যায় তাহলে হয়তো ভালো কিছু অপেক্ষা করতে পারে। আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যিই আমাদের নিজের সক্ষমতার সবটুকু দিয়ে এগিয়ে যাওয়া উচিত। কোন কিছু নিয়ে দুশ্চিন্তা বা ভেঙ্গে পরে কোন লাভ নেই বরং আরো তিলে তিলে শেষ করে দেয় সবকিছু।
তাই আমাদের সর্বোচ্চ চেষ্টা নিয়ে এগিয়ে যেতেই হবে। দারুন একটি বিষয়বস্তু নিয়ে আজকের লিখনী ভালো লাগলো।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া দুশ্চিন্তা করলে ভালো কিছু হয় না মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু যে কোন কাজে সফল হতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আর দ্বিতীয়ত ধৈর্য ধারণ করতে হবে। সময়ের কাছে হেরে গেলে চলবে না সময়কে জয় করে সফলতা অর্জন করতে হবে।

 3 years ago 

সময় সব সময় ভালো যায় না কিছু কিছু খারাপ সময় হয়ে যায়। খারাপ সময় নিজেকে শক্ত রেখে এগিয়ে যেতে পারলে সফলতা আসে। অনেক ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন আপু।অনেক ভালো লাগলো পড়ে। এটা খুব সত্যি কথা যেকোনো কাজে চেষ্টা করলে সফল না হলেও অভিজ্ঞতা সঞ্চয় হয়।আপনি আপনার নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করলেন।আমাদের সকলের উচিত শেষ পর্যন্ত চেষ্টা করে যাওয়া।অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু সফলতা অর্জন করতে হলে তো সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন। আসলে নিজে থেকে কোন কাজ করে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে অনেক বেশি পরিশ্রম করতে হয়। তবে সেই কাজ থেকে আমরা সফলতা অর্জন করতে না পারলেও কিছুটা হলেও অভিজ্ঞতা হবে। আসলে খারাপ সময় পার করে নিজেকে ভালো সময়ের মধ্যে নিয়ে যেতে পারলে অবশ্যই জীবনে একদিন সফলতা আনতে পারবেন। আপনার নিজের জীবনের অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদমই ভাইয়া আমরা সবসময় চেষ্টা চালিয়ে যেতে পারলে সফলতা অর্জন করতে পারব। কিন্তু সেটা আমরা সবাই বুঝে থাকি কিন্তু সেই লক্ষ্যে কাজ তো খুবই কম করি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

দারুণ একটি টপিক নিয়ে পোস্ট করেছেন আপু। সফল হতে কে না চায়, সবাই চায় সফল হতে। কিন্তু সবাই সফল হতে চাইলেও, শেষ পর্যন্ত সবাই সফল হতে পারে না। কারণ খুব কম মানুষ আছে যারা প্রথমবার ই সফলতা অর্জন করতে পারে। আবার অনেক মানুষ আছে যারা বারবার ব্যর্থ হওয়ার পরও,পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করে। দিনশেষে তারাই সফলতা অর্জন করে। তাই কথায় আছে, একবার না পারিলে দেখ শতবার। পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদমই ঠিক কথা বলেছেন আপনি জীবনের মূল মন্ত্র হচ্ছে একবার না পারিলে দেখো শতবার। এই লক্ষ্যে কাজ করে গেলে অবশ্যই একদিন সফল হওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 58875.62
ETH 1579.34
USDT 1.00
SBD 0.38