আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে সাত রকমের সাতটি ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে সাতটি ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে।

InShot_20231225_213520094.jpg

আজকে আমি বিভিন্ন রকমের ফুল দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। আজকে আরো একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ফটোগ্রাফি মধ্যে কিছু গাছ প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি ফুলের ফটোগ্রাফি রয়েছে। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20231225-WA0003.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলে একটি সুপারি গাছের ফটোগ্রাফি। একদিন দুপুরবেলা খুবই সুন্দর রোদ উঠেছিল সেজন্য আকাশটা অনেক সুন্দর নীল ছিল। একটা সুপারি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম সেখানে অনেকগুলো সুপারি গাছ ছিল কিন্তু তার মধ্যেই সুপারি গাছটা অনেক বেশি বড় ছিল। নীল আকাশের মাঝখানে এত বড় একটা সুপারি গাছ দেখতে খুবই সুন্দর লাগছিল। সেজন্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য ফটোগ্রাফি করে নিয়েছি।

IMG-20231225-WA0000.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। যেখানে পিটুনিয়া ফুলটি দেখি সেখান থেকে ফটোগ্রাফি করে ফেলি। অনেকদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে পাশে একটা ফুলের নার্সারি ছিল সেই নার্সারিতে অনেক ধরনের পিটুনিয়া ফুল এক সাথে ছিল‌‌। একসাথে এত রংবেরঙের পিটুনিয়া ফুল দেখে খুবই ভালো লাগছিল‌। গোলাপ , বেগুনি, লাল অনেক রং একসাথে দেখতে দারুন লাগছিল। সে জন্যই এতগুলো রঙের ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করা।

IMG-20231225-WA0002.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো রাস্তার মধ্যে তোলা সূর্যাস্তের একটি সুন্দর ফটোগ্রাফি। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে আমি অনেক বেশি পছন্দ করি সেজন্য বিভিন্ন জায়গায় যাওয়া হয়। একদিন বিকেলবেলা বেরিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে। সেখানে যাওয়ার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং সেখানে থাকতে থাকতেই সন্ধানে নেমে এলো এবং খুব সুন্দর ভাবে সূর্যাস্ত হচ্ছিল। এত সুন্দর একটা জায়গা সুন্দর উপভোগ করা দারুন অনুভূতি ছিল। জায়গাটার যখন সূর্যাস্ত যাচ্ছিল তখন নীল আকাশ এবং হলুদ আর নীল মেঘের মধ্যে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল।

IMG-20231225-WA0001.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটা হলো খুবই সুন্দর নীল আকাশ প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটা গ্রামের ফটোগ্রাফি। খুবই সুন্দর নীল আকাশ সাদা মেঘ দেখতে অপূর্ব লাগছে। এরকম নীল আকাশ দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সাদা সাদা মেঘ নীল আকাশের মধ্যে যেন ভেসে বেড়াচ্ছে। একটার পর একটা মেঘ সামনের দিকে হেঁটে চলেছে এরকমই লাগছিল তখন। অসাধারণ এই নীলা সাদা মেঘের খেলা আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই ফটোগ্রাফি টা করেছিলাম।

IMG-20231225-WA0004.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফি টা হলো সন্ধ্যাকালীন একটা দিঘীর পাড়ের ফটোগ্রাফি। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দিঘীরপাড়ে অনেক মানুষই ঘোরাঘুরি করতে আসে এবং এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই দিঘীর পাড়ের প্রাকৃতিক পরিবেশ সন্ধ্যা হয়ে আসার পর সবকিছুই পরিষ্কার দেখা যায়। অনেকদিন আগে সেখানে ঘুরতে যাওয়া হয়েছিল সেখান থেকে এই ফটোগ্রাফি করেছি।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 3 years ago 

ফটোগ্রাফি পোস্ট দেখতে আমার খুব ভালো লাগে। ফটোগ্রাফি পোস্টে বিভিন্ন ধরনের সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রতিটা ছবির আকাশ এবং মেঘ খুব চমৎকার ফুটে উঠেছে, এছাড়া পিটুনিও ফুল কিন্তু খুবই সুন্দর লাগছে। অনেকগুলো কালারের ফুল হওয়াতে ফুলের ছবিটা বেশ দারুন মানিয়েছে।

 3 years ago 

আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগলো আপু। আপনার মত ফটোগ্রাফি ধারণ করতে আমারও অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমাদের কাছে নীল আকাশের ফটোগ্রাফি এবং সুপারি গাছের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি সৌন্দর্য হৃদয় ছুঁয়ে দেয়। বিশেষ করে পিটুনিয়া ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। ফুল দেখে ভালো লাগলো । এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন, আমাদের মাঝে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এবং সুন্দরভাবে বর্ণনা করেছেন। অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখলে ক্যামেরা বন্দি করতে আমার কাছেও অনেক ভালো লাগে। নীল আকাশ,দিঘীর ফটোগ্রাফি, সূর্যাস্তের দৃশ্য সহ সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর তুলেছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার করা ফটোগ্রাফি গুলো সবগুলোই বেশ ভালো হয়েছে আপু। কিন্তু প্রথমে লিখেছিলেন যে সাত রকমের ফুল এর ফটোগ্রাফি শেয়ার করবেন, অথচ পোস্টে দেখলান একটিমাত্র ছবি ফুলের বাকিগুলো প্রাকৃতিক সৌন্দর্যের। একটু সংশোধন করে নিবেন আপু কাইন্ডলি। আর এক সাথে কয়েক রকমের পিটূনীয়া ফুল দেখে বেশ ভালো লাগলো আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অপরূপ সুন্দরময় ফটোগ্রাফি করেছেন। এই সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।

 3 years ago 

দারুন দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করে আজকে আমাদের মাঝে তুলে ধরেছেন প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর ছিল আপু। ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আরে বাহ্ অনেক সুন্দর করে দেখছি আপনি বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। আপনি অনেক সুন্দর করেই রেনডম ফটোগ্রাফি করেছেন। এবং প্রত্যেকটা ফটোগ্রাফি সবার মাঝে খুব সুন্দর করেই ভাগ করে নিয়েছেন। সবগুলো দৃশ্যের ফটোগ্রাফি এত বেশি সুন্দর লেগেছে যে, আমি তো সেগুলোর মাঝেই হারিয়ে গিয়েছিলাম। আমার কাছে ৪ নাম্বার ফটোগ্রাফি টা সব থেকে বেশি ভালো লেগেছে আপু। এই দৃশ্যটা একটু বেশি মন ছুয়ে গিয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64698.14
ETH 1915.06
USDT 1.00
SBD 0.37