আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে সাত রকমের ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ফটোগ্রাফি ভালো লাগবে।

_1690732205671.jpg

আজকে আমি বিভিন্ন রকমের ফুল দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। আজকে কয়েকদিন ধরে খুবই অসুস্থতার মধ্যে দিন কাটছিল কোন কাজকর্ম করতে মন চাইছিল না। আজকে সকাল থেকে পোস্ট করব করব বলে আর পোস্ট করা হয়নি এখন চিন্তা করলাম পোস্টটা করে দেই সেজন্য ফটোগ্রাফি গুলো সংগ্রহ করলাম । এক একটা ফটোগ্রাফি একেকটা জায়গা থেকে সংগ্রহ করেছি আমি। আমার কাছে ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। সেজন্য বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বা কোথাও সেখানে ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করে ফেলি। আজকের ফটোগ্রাফি গুলো সেরকম বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20230730-WA0000.jpg

device : vivoy15s
লোকেশন

উপরে যে ফটোগ্রাফি দেখতে পারতেছেন এটি হচ্ছে সূর্যাস্তের সময়ের ফটোগ্রাফি। এটি আমি কিছুদিন আগে আমাদের পাশেই একটি জায়গা নাম হচ্ছে মিয়াজির ঘাট সেখানে গিয়েছিলাম এবং সেখান থেকে ঠিক সন্ধ্যার মুহূর্তে এই সূর্যাস্তের ফটোগ্রাফিটি করেছিলাম। সূর্যাস্তের সময় আকাশ দেখতে অনেক সুন্দর দেখায় এবং চারিদিকের প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর ফুটে ওঠে। আমরা মাঝেমধ্যে সূর্যাস্ত দেখার জন্য সমুদ্র পাড়ে যাই। কিন্তু এই মিয়াজির ঘাটে বসে সূর্যাস্ত দেখা যায় অনেক সুন্দরভাবে।

IMG_20230727_095641.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের এই ফটোগ্রাফি হচ্ছে পেঁপে গাছের পাতার ফটোগ্রাফি। আপনারা দেখতে পারতেছেন এই পাতাটির মধ্যে ছোট ছোট বৃষ্টির পানির ফোঁটা রয়েছে। বৃষ্টির দিনে বৃষ্টি শেষ হওয়ার পরে এই ফটোগ্রাফি আমি তুলেছিলাম। বৃষ্টির দিনে গাছের মধ্যে যখন বৃষ্টির পানি জমা থাকে এবং ছোট ছোট ফোঁটা থাকে ওই মুহূর্তে প্রত্যেকটি গাছকে এবং প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর দেখায়। সাধারণভাবে বৃষ্টির কারণে গাছের মধ্যে যে দুলো বালী গুলো পড়ে থাকে সবগুলি ধুয়ে গাছটি অনেক পরিষ্কার হয়ে যায় ওই মুহূর্তে ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর উঠে এবং দেখতে অনেক সুন্দর দেখায়। এই পেঁপে গাছের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তার কারণে আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি।

IMG-20230730-WA0008.jpg

device : vivoy15s
লোকেশন

এটি হচ্ছে জবা ফুলের ফটোগ্রাফি। আপনারা সবাই জানেন জবা ফুলের মধ্যে অনেক ধরনের জাত রয়েছে তার মধ্যে এটি হচ্ছে এক ধরনের জাত। হরেক রকমের জবা ফুল রয়েছে তার মধ্যে এই জবা ফুলটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই জবা ফুলটি দেখতে প্রায় গোলাপ ফুলের মত মনে হয় এবং অনেক সুন্দর। গোলাপি রঙের এই জবা ফুলটি অনেক আগে একটি বাগান থেকে আমি তুলেছিলাম এবং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এমনিতে ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে যার কারণে আপনাদের মাঝে এই কমিউনিটিতে সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি।

IMG-20230730-WA0003.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোর মধ্যে একটি গাছ আপনারা দেখতে পারতেছেন এবং গাছটির মধ্যে কোন পাতা নেই। এই গাছটি হচ্ছে একটি পেয়ারা গাছ এবং সমুদ্রপাড়ের গাছ। এই জায়গায় কোন এক সময় অনেক মানুষ বসবাস করত এবং এই গাছের আশেপাশে বিভিন্ন ধরনের ঘরবাড়ি ছিল কিন্তু সমুদ্রের ঢেউয়ের কারণে নদী ভাঙ্গনের কারণে এই জায়গায় এখন আর মানুষ বসবাস করে না। কিন্তু গাছটি এখনো রয়ে গেছে যদিও মানুষের বসত বাড়ি এখন আর আগের মত নেই। গাছটি পরিচর্যার অভাবে গাছটি মৃত অবস্থায় পড়ে আছে গাছের পাতা সব ঝরে পড়ে এবং গাছটি শুকিয়ে গিয়েছে অথবা কিছুদিনের মধ্যে ভেঙ্গে পড়বে। নদীর উপকূলীয় অঞ্চলে এরকম ঘর বাড়ি যাদের থাকে তারা সেখান থেকে অন্য জায়গায় গিয়ে ঘর বাড়ি তৈরি করে এবং গাছপালা গুলি একটা সময় নদীর ভাঙ্গনে সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যায়।

IMG-20230730-WA0010.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফুলটির নাম হচ্ছে অলকানন্দা। এই ফুলটি হলুদ রঙের এবং দেখতে প্রায় জব ফুলের মত মনে হয় কিন্তু এটি অলকানন্দা ফুল। এই ফুলটি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে হলুদ রঙের হওয়াতে ফুলটিকে দেখতে অনেক বেশি উজ্জ্বল দেখায়। অনেকদিন আগে একটি বাগান থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আজকে অনেকদিন পর আপনাদের সবার সাথে শেয়ার করতেছি। ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর পাশাপাশি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিও আমি অনেক বেশি পছন্দ করি। আশা করছি আমার এই ফুলের ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে বৃষ্টি ভেজা পাতার ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে।

 3 years ago 

এইতো দুইদিন আগে বৃষ্টি হয়েছিল তখন বৃষ্টি ভেজা ওই পাতার ফটোগ্রাফি টা আমি করেছিলাম। সে ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে অনেক বেশি খুশি হলাম ভাইয়া।

 3 years ago 

বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা রেনডম ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফি এবং প্রকৃতির ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে এবং বৃষ্টি ভেজা পেঁপে গাছের পাতাটি অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হয়েছি আপু। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

সত্যি আপু দারুন কয়েকটি ফটোগ্রাফি নিয়ে আজ আপনি আমাদের মাঝে হাজির হয়েছেন। ফটোগ্রাফি করতে আমার কাছেও বেশ ভালো লাগে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিস ফটোগ্রাফি করার মধ্যে অন্যরকম আনন্দ আছে ।আপনি দারুন সব ফুলের ফটোগ্রাফি করেছেন । অলকানন্দা ফুল টি বেশ ভালো লাগে। সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফি টি ও বেশ ভালো ছিল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ আপু ফটোগ্রাফি করার মধ্যে অন্যরকম আনন্দ রয়েছে। সূর্যাস্ত যাওয়ার ফটোগ্রাফিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হয়েছি।

 3 years ago 

অপরূপ সৌন্দর্যময় কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন, আর রেনডম ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে,ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে আর সাথে বর্ণনা অসাধারণ ছিল।

 3 years ago 

আমারে রেনডম ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক বেশি খুশি হয়েছি ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো দারুন লাগলো।বর্ননা দেয়াতে আরো বেশী ভালো লাগলো।আপনি ঠিকই বলেছেন সূর্যাস্তের ফটোগ্রাফিটি দারুন লাগছে।আর পাতা ছাড়া পেয়ারা গাছটি সুন্দর লাগলো। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে দারুন লেগেছে জেনে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

আসলে অসুস্থ থাকলে কোন কিছুই করতে ইচ্ছে করে না। তবুও আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে রেনডম ফটোগ্রাফি গুলো করেছেন যা দেখে আমি তো খুব মুগ্ধ। এক একটা জায়গা থেকে এক একটা ফটোগ্রাফি সংগ্রহ করেছেন এটা জেনে ভালো লাগলো। অনেক বেশি মনোমুগ্ধকর হয়েছিল প্রত্যেকটা ফটোগ্রাফি সত্যি বলতে হয়। বর্ণনার মাধ্যমে শেয়ার করলেন দেখে খুব ভালো লাগলো।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুবই ভালো লাগলো। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু। আমি তো চোখ ফেরাতে পারছি না। তবে সবথেকে আমার যেটা ভালো লেগেছে সেটি হচ্ছে অলকানন্দা ফুল।এই ফুলটা দেখে অনেক আকর্ষণীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38