শুঁটকি মাছ দিয়ে মজাদার লতি রেসিপি।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে শহাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো রেসিপি পোস্ট। আমার খুবই প্রিয় একটি রেসিপি । আমি তৈরি করেছি আজকে আমি শুঁটকি দিয়ে লতি রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আমি রান্না করতে অনেক পছন্দ করি। রান্না করাটা আমার একটা শখ । আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাই আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। নতুন নতুন রেসিপি তৈরি করতেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি আজকে তৈরি করেছি শুটকি মাছ দিয়ে লতি রেসিপি। সত্যি বলতে আমি আগে কখনোই এ ধরনের তরকারি খেতাম না। কিন্তু যখন জানতে পারলাম এই ধরনের শাকসবজির শরীরে কতটা উপকার আর না খেয়ে কতটা কষ্ট পাচ্ছি তখন থেকেই এই ধরনের শাকসবজি খাওয়া শুরু করেছি। লতি তো এখন আমার খুবই প্রিয় একটা সবজি হয়ে গিয়েছে। আমার কাছে কেন জানি মনে হয় আমি এখন যেকোনো ধরনের খাবার খাওয়ার আগে যদি হয় শাক-সবজি তখন আমার কাছে মনে হয় আমি শাকসবজি খাচ্ছি না ভিটামিন খাচ্ছি। যাই হোক আমারে অদ্ভুত ধরনের কথা আপনারা কিছু মনে করবেন না আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা বলবেন। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।
উপকরণ
লতি
শুঁটকি
পেঁয়াজ
রসুন
হলুদ
মরিচ
তেল
পানি
লবন
তৈরি করার পদ্ধতি:-
শুঁটকি দিয়ে লতি রান্না করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে পেঁয়াজকুচি দিয়ে দিলাম।
এরপর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ রান্না করে নিলাম।
এখন আমি কড়াই এর মধ্যে লবণ, হলুদ, মরিচ দিয়ে দিলাম। মরিচের গুড়া একটু বেশি করে দিয়েছি যাতে খেতে ঝাল ঝাল হয়।
এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর পানির মধ্যে শুটকি মাছ দিয়ে দিলাম দুই তিনটে এবং কিছুক্ষণ রান্না করে নিলাম।
এরপর আমি আগে থেকে কেটে রাখা লতি গুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম।
তারপর পরিমাণ মত পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর পানিগুলো শুকিয়ে যাওয়া এবং রান্না হয়ে যাওয়ার পর আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। খেতে অনেক বেশি মজাদার হয়েছিল।
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
হ্যাঁ উপকারী জিনিস যেটা পছন্দ না হলেও খেতে হবে । শুটকি মাছ আমাদের দিকে পাওয়া যায় না সামুদ্রিক অঞ্চলে গিয়ে অনেকবার খাওয়া হয়েছে। আমার কাছে ভালই লাগে অনেক সুন্দর একটি রেসিপি করেছেন যেটা ভালো লাগলো দেখে।
আজকে আপনি লতি দিয়ে শুটকি মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু। লতি খেতে আমি খুবই পছন্দ করি। বিশেষ করে লতি দিয়ে চিংড়ি মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এত সুন্দর ভাবে লতি দিয়ে শুটকি মাছের রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
https://twitter.com/Farjana47240232/status/1691621603891908771?t=J6Ow208VcIu5R1NXeStMHg&s=19
খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করলেন। লতি সবজিটা সবসময় চাইলেই হাতের কাছে পাওয়া যায় না। আমার কাছে চিংড়ি মাছ বা শুটকি দিয়ে লতি খুবই ভাল লাগে। ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। ধন্যবাদ।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন শুঁটকি মাছ দিয়ে মজাদার লতি রেসিপি। আসলে শুঁটকি মাছ দিয়ে লতি রান্না করলে খেতে বেশ ভালো লাগে আপু। আমি যখন খুলনাতে ছিলাম এই রেসিপি প্রায় দিনে খাওয়া হত। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে আপু। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর প্রতিটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
শুটকি মাছ আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি শুটকি মাছের সাথে লতি দিয়ে খুবই সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করেছে। আমার বাসায় আম্মু মাঝে মাঝে এমন ভাবে তৈরি করেন। খুবই সুন্দরভাবে আপনি প্রতিটা ধাপ আমাদের মাঝে বর্ণনা করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপু আমরা গ্রামে বাস করি। আর গ্রামে লতি গুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। তবে মজার বিষয় কি জানেন আপু, আমাদের গ্রামের মানুষেরা এই লতি কিন্তুু খায় না। আপনি শুটকি মাছ দিয়ে মজাদার লতি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে কতটা সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ছুটকি এবং লতি দুটি আমার অনেক প্রিয়। আমরা বাড়িতেও প্রায় সময় লতি এবং শুটকি দিয়ে রান্না করি। তবে খুব সুন্দর করে আপনি ছুটকি এবং লতি দিয়ে রেসিপি করেছেন। এই রেসিপি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তবে সবজির মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আর এই ধরনের রেসিপির এর সাথে গরম ভাত এবং পাতলা ডাল হলে খেতে অনেক মজাই লাগে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
শুটকি মাছ আমার ভীষণ পছন্দের। কচুর লতি দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপু আপনি এত সুন্দর করে লোভনীয় এই রেসিপি তৈরি করেছেন আর আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে লোভ সামলানো মুশকিল। ধন্যবাদ আপু দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।
চিংড়ি শুটকি দিয়ে কচুর লতি বেশ ভালই লাগে। আপনি আমার অনেক মজার এবং প্রিয় রেসিপিটি শেয়ার করলেন আপু দেখে অনেক বেশি ভালো লাগলো। বেশ কয়েক দিন যাবত চিংড়ি শুটকি দিয়ে কচুর লতি খাচ্ছি না। আপনার রেসিপি টা দেখে অনেক বেশি লোভ লেগে গেছে আপু। দেখে অনেক ভালো লাগলো তৈরি করে খেতে হবে।