শামুকের ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি শামুকের ম্যান্ডেলা আর্ট। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

CamScanner 02-15-2023 12.09_2.jpg

আজকে আমি আর্ট করেছি একটি শামুকের ম্যান্ডেলা আর্ট।প্রায় অনেকদিন ধরে আর্ট করা হয় না। অনেকদিন ধরে অসুস্থ সে জন্য আর্ট করতে পারিনি। আর্ট করতে অনেক সময় দিয়ে আর্ট করতে হয়। সেজন্য চিন্তা করলাম যতই অসুস্থ হই আজকে একটা আর্ট করবোই। আজকে আমি একটি শামুকের ম্যান্ডেলা আর্ট করেছি। আমি অনেক বেশি পছন্দ করি আর্ট করতে। ম্যান্ডেলা আর্ট করার সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শামুকের স্কেচ করে আজকে শামুকের মধ্যে ম্যান্ডেলা আর্ট করেছি। আশা করি আপনাদের কাছে আমার এই শামুকের ম্যান্ডেলা আর্ট একটি ভালো লাগবে।

আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-
•আর্ট বই
•আর্ট ব্রাশ
•পেন্সিল
•স্কেল
•রবার
• কালো কলম

IMG-20230215-WA0029.jpg

ধাপ:-১

আর্ট করার জন্য প্রথমে আমি একটি বই নিলাম এবং পেন্সিল নিলাম। পেন্সিল দিয়ে প্রথমে আমি একটি শামুকের স্কেচ করে নিয়েছে।

IMG-20230215-WA0052.jpg

IMG-20230215-WA0030.jpg

ধাপ:-২

পেন্সিল দিয়ে স্কেচ করার পর এখন আমি কালো কলম দিয়ে স্কেচ করে নিব । কালো কলম দিয়ে আমি আবার শামুকের উপর আর্ট করে নিলাম।

IMG-20230215-WA0051.jpg

IMG-20230215-WA0031.jpg

ধাপ:-৩

এখন আমি শামুকের উপরের অংশটি আর্ট করে নিব।উপরের অংশে আমি বিভিন্ন ধরনের ডিজাইন এবং বৃও দিয়ে ও ডিজাইন করে নিলাম। মাঝখানে গোল গোল করে আবার ডিজাইন করে নিলাম।

IMG-20230215-WA0032.jpg

IMG-20230215-WA0033.jpg

ধাপ:-৪

মাঝখানের এই অংশে এখন আমি ডিজাইন করে নিব।সেজন্য একটু পর পর একটি লাইন ভরাট করে ডিজাইন করে নিয়েছি।

IMG-20230215-WA0034.jpg

IMG-20230215-WA0049.jpg

ধাপ:-৫

ডিজাইন টি করার পর ডিজাইনের উপর আমি একটি ফুলের স্কেচ করে নিয়েছি। স্কেচ এর ভিতরে আমি ছোট ছোট ফুল আর্ট করে নিলাম।

IMG-20230215-WA0035.jpg

IMG-20230215-WA0048.jpg

ধাপ:-৬

এখন আমি বাকি অংশের মধ্যে ডিজাইন করে নিব। সেজন্য ছোট ছোট ফুল আর্ট করে নিয়েছি। বাকা বাকা লাইন দিয়ে ফুলগুলো আর্ট করে নিলাম ।

IMG-20230215-WA0038.jpg

IMG-20230215-WA0047.jpg

ধাপ:-৭

এখন আমি শামুকের পাশের অংশটি ডিজাইন করে নিব।সেজন্য কলম দিয়ে বাঁকা বাঁকা ডিজাইন করে কালো কলম দিয়ে আবার ভরাট করে নিলাম।

IMG-20230215-WA0040.jpg

IMG-20230215-WA0041.jpg

ধাপ:-৮

শামুকের এই অংশে এখন আমি একটি ফুল আর্ট করে নিব। ফুল আর্ট করার জন্য বাঁকা একটি ছোট ফুল আর্ট করেছি। তার ওপর চিকন ফুল আর্ট করে তারপর বড় ফুল আর্ট করে নিলাম।

IMG-20230215-WA0042.jpg

IMG-20230215-WA0044.jpg

ধাপ:-৯

ফুল আর্ট করার পর ফুলের আশেপাশে যেই জায়গাটা এখন আমি সেখানে ডিজাইন করে নিব। দুই তিনটি লাইন আর্ট করে লাইনের মাঝখানে ছোট ছোট ডিজাইন করে নিয়েছি।

IMG-20230215-WA0043.jpg

IMG-20230215-WA0045.jpg

শেষ ধাপ:-

কমপ্লিট হয়ে গেল আমার শামুকের ম্যান্ডেলা আর্ট। শামুকের প্রত্যেকটা অংশে বিভিন্ন ধরনের ডিজাইন করে আর্ট টি করেছি। আশা করি আপনাদের কাছে শামুকের ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।

CamScanner 02-15-2023 12.09_1.jpg

CamScanner 02-15-2023 12.09_2.jpg

CamScanner 02-15-2023 12.09_3.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Sort:  
 3 years ago 
এবার আপনার কাছ থেকে খুবই অসাধারন একটি শামুকের ম্যান্ডেলা আর্ট দেখতে পেলাম।আসলে ম্যান্ডেলা আর্ট এ একটু সময় লাগে।এতে যত সময় দেওয়া যায় ততই ফুটে উঠে।আর আপনিও অনেকটা সময় নিয়ে শামুকের ম্যান্ডেলা আর্টটি সম্পন্ন করেছেন।যা দেখেই বোঝা যাচ্ছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ,এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
 3 years ago 

শামুকের ম্যান্ডেলা আর্টদেখতে অনেক সুন্দর হয়েছে আপু যদি আপনি অসুস্থ ছিলেন অসুস্থ থাকার মধ্যে সুন্দর করে একটি মেন্ডেল আর্ট করেছেন।প্রথম স্কেচ করেছেন এরপরে সুন্দর করে আর্ট করেছেন অসাধারণ কথাই।অনেকদিন পরে অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট দেখতে পেয়েছি আপনার হাতের করা।অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর করে ধাপে ধাপে আপনি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছেন।

 3 years ago 

প্রথমে শামুক অংকন করেছেন আর পরবর্তীতে ম্যান্ডেলা আর্ট এর মাধ্যমে শামুকের সৌন্দর্যটা পুরোপুরি ফুটিয়ে তুলেছেন। অসাধারণ সুন্দর হয়েছে আপু একদম নিখুঁত আর্ট। এমন সুন্দর আর্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এই ধরনের বড় শামুক গুলোকে শঙ্খ বলে যা আমাদের পুজোর কাজ লাগে। এগুলো এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগে তার মধ্যে যদি হয় এরকম ডিজাইন করা তাহলে তো কোনো কথায় নেই।আপু আপনার শামুকের ম্যান্ডেলা টি দেখতে অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন এবং সুন্দর পোস্ট টি শেয়ার করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

আপনার শামুকে আকা ম্যান্ডালা আর্টি বেশ সুন্দর হয়েছে। আমারও পছন্দের কাজের একটি হল ম্যান্ডালা আর্ট করা। আপনি ম্যান্ডালা আর্টের প্রতিটি ধাপ বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করেছেন। এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। প্রতিটি ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে এই রকম একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজ খুব সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। মান্ডালা আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। শামুক দেখতে খুব সুন্দর লাগছে।ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

শামুকের ম্যান্ডেলা আর্ট খুবি সুন্দর হয়েছে। আপনার অংকন গুলো খুবি ভালো লাগে আমার। আজকের অংকন অসাধারণ হয়েছে।

 3 years ago 

আপনি তো দেখছি খুবই নিখুঁত ভাবে এবং অনেক সময় ব্যবহার করে খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন যা দেখে আমি একেবারেই মুগ্ধ। এরকম ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। এরকম ম্যান্ডেলা আর্ট গুলো করতে যদিও সময়ের প্রয়োজন হয় কিন্তু সময় দিয়ে যেকোনো কাজ করলে শেষে তার ফল বেশ ভালোই পাওয়া যায়। যেমন একটি সময় দিয়ে অঙ্কন করেছেন শেষে দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। আপনার উপস্থাপনা দেখে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে।

 3 years ago 

মান্ডালা চিত্র প্রস্তুত করার জন্য অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। যত বেশি সময় এবং ধৈর্য ধারণ করে চিত্র প্রস্তুত করা যাবে ততই দেখতে সুন্দর হবে।।
আপনি অনেক সুন্দর ভাবে চিত্রটি প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38