আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে সাত রকমের সাতটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে সাতটি ফটোগ্রাফি ভালো লাগবে।

_1687067326334.jpg

আজকে আমি সাতটি সাত রকমের ফুল দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। আজকে ভালো নাম আপনাদের মাঝে সাতটি ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আসলে ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে সেজন্য সবসময় ফটোগ্রাফি করা হয়। আর সে জন্য প্রতি সপ্তাহে একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা হয়। আজকেও তার ব্যতিক্রম না আজকেও সাতটি ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তার মধ্যে কিছু প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি। দুটো গাছের ফটোগ্রাফি একটা চায়ের কাপের ফটোগ্রাফি এবং একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লাগবে।

ফটোগ্রাফি -১

IMG-20230618-WA0000.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হচ্ছে একটা বড় পুকুর বা দিঘীর ফটোগ্রাফি। এটি আমাদের এলাকার একটি দিঘী খুবই বড় দেখতেই পাচ্ছেন আপনারা। একদিন বিকেল বেলা আমরা বাড়ির সবাই মিলে হাঁটাতে গিয়েছিলাম বড় দিঘির ওইখানে। দিঘী পাড়ে হাঁটছিলাম সেখানে অনেক বাতাস খুবই ভালো লাগে। দুপুর বেলা গরমের মধ্যে কারেন্ট ছিল না সেজন্য সবাই মিলে হাঁটতে বেরিয়েছিলাম। বাইরেও সামান্য সামান্য বাতাস ছিল যখন ওই দিঘীর পাড়ে গিয়ে দাঁড়ালাম তখন খুবই ভালো লাগলো অনেক বাতাস আসছিল।

ফটোগ্রাফি -২

IMG-20230618-WA0004.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হচ্ছে একটি গাছের ফটোগ্রাফি। ফটোগ্রাফির মধ্যে দেখতেই পাচ্ছেন একটি গাছের নতুন পাতা বেরিয়েছে। পাতাগুলো কি রকম ছোট ছোট আর কি সুন্দর দেখতে। ‌ গাছের নতুন পাতা বের হলে দেখতে খুবই ভালো লাগে। খুবই সুন্দর মুসলিম এই পাতাগুলো হাত দিয়ে ধরতে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাড়ির সামনে একটা গাছ এর মধ্যে এই গাছের নতুন পাতাগুলো বেরিয়েছিল দেখে সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। গাছের কচি কচি পাতাগুলো ফটোগ্রাফি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।।

ফটোগ্রাফি -৩

IMG_20230611_182920.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হচ্ছে আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। আমাদের এলাকার আশেপাশের সব মানুষই একটু সময় কাটানোর জন্য এই জায়গায় যায় এবং ঘোরাফেরা করে। একদিন সন্ধ্যায় আমিও গিয়েছিলাম আর সন্ধ্যার পরিবেশটা দেখতে বেশ সুন্দর। দেখতে পাচ্ছেন আশেপাশে মানুষ বসে পড়ে আছে এবং সময় কাটাচ্ছে আর সন্ধ্যা হয়ে আসছে আকাশের দেখতে খুবই ভালো লাগছিল ।সামনে একটা বড় দিঘী ও রয়েছে এই দিঘীটির নাম হচ্ছে বিজয় সিংহ দিঘি। পাশে একটা পার্ক রয়েছে বাচ্চাদের জন্য। মোটামুটি খুবই ভালো লাগে এখানে সময় কাটাতে প্রায় প্রতিদিনই বিকেলবেলা মানুষ এসে এখানে ভিড় জমায়।

ফটোগ্রাফি -৪

IMG-20230616-WA0014.jpg

device : vivoy15s
লোকেশন

এটি হচ্ছে একটি চায়ের কাপের ফটোগ্রাফি। চায়ের কাপটি অনেক বেশি কিউট লাগছে আর চা গুলো খেতে অনেক বেশি সুস্বাদু ছিল। এইটা হচ্ছে খুবই স্পেশাল একটি চা চায়ের উপর অনেক কিছুই দিয়ে ডেকোরেশন করা হয়েছে। যার মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের বাদাম আরও অনেক কিছুই দেয়া হয়েছে সেটা খাওয়ার সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। মুখের মধ্যে অনেক জিনিসের ফ্লেভার আসছিল এরকম মজাদার চা আমি আগে কখনো খাইনি। খুবই ভালো লেগেছে চা টা খেয়ে। আমি এমনিতে অতটা পছন্দ করি না এবং বেশি খাই ও না। কিন্তু এই চা টা খেতে অনেক বেশি ভালো লেগেছে।

ফটোগ্রাফি -৫

IMG-20230618-WA0003.jpg

device : vivoy15s
লোকেশন

এটি হচ্ছে আরেকটি গাছের ফটোগ্রাফি। আসলে এখন যেখানে যাই শুধু ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। একদিন সকালবেলা ঘরের সামনে বসে রয়েছি বৃষ্টি হয়েছিল আগের দিন রাতে। বৃষ্টি হওয়ার কারণে গাছপালার ধুলাবালি সব পরিষ্কার হয়ে গাছ বেশ সুন্দর চকচক করছিল। আমি বাইরে বসে রয়েছি হঠাৎ চোখে পড়লো একটা গাছ। বেশি বড় না খুবই ছোট একটা গাছ দেখতে বেশ ভালো লাগছে আমার পাশে তো আমি বসে বসে সেখানে ফটোগ্রাফি করেছি।

ফটোগ্রাফি -৬

IMG-20230618-WA0006.jpg

device : vivoy15s
লোকেশন

একটা সমুদ্রের পাড়ে পাশে একটা রাস্তার ফটোগ্রাফি। একেবারে সমুদ্রের পাশে কিভাবে পাথর দিয়ে বাদ দিয়ে রাস্তাটা তৈরি করেছে দেখতে পাচ্ছেন। এটাকে কি বলে সেটা নিজেও জানিনা আমার কাছে রাস্তায় মনে হয়েছিল। রাস্তার পাশে তার উপরে অনেকগুলো দোকান রয়েছে। সমুদ্রের মানুষ ঘুরতে আসলে সে দোকান থেকে খাওয়া দাওয়া করে বিভিন্ন ধরনের মসলাদার খাবার রয়েছে। সেখানে ঘুরতে আসলে মানুষের খাবারই বেশি পছন্দ করে সে যে খাবারগুলোর দোকান এখানে লাগানো হয়েছে।

ফটোগ্রাফি -৭

IMG-20230618-WA0008.jpg

device : vivoy15s
লোকেশন

এটা হচ্ছে রাতের বেলায় করা একটা গোলাপ ফুলের ফটোগ্রাফি। রাতের বেলা গোলাপ ফুলটি সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে। একটা বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়ির উঠোনে এই গোলাপ ফুল গাছটা তারা লাগিয়েছিল। গাছের মধ্যে অনেকগুলো গোলাপ ফুল ছিল রাতের বেলায় গোলাপ ফুলটি আমার চোখে পড়ে সেজন্য রাতের বেলা ফটোগ্রাফি করে ফেলেছি। আসলে গোলাপ ফুল সবাই অনেক বেশি পছন্দ করে সেজন্য রাত হোক আর দিন গোলাপ ফুল চোখে পড়লে সেটা এডিয়ে যাওয়া যায় না।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 3 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। চায়ের কাপে ফটোগ্রাফি এবং দিঘির ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে আপু ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে। চায়ের কাপের ফটোগ্রাফি এবং দিঘির ফটোগ্রাফিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে চায়ের কাপের ফটোগ্রাফি এবং দিঘির ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে চায়ের কাপের ফটোগ্রাফি এবং দিঘির ফটোগ্রাফিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভাল লাগল। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার নিজের তোলা কয়েকটি রেনডম ফটোগ্রাফি। আসলে ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ ছিল। ফটোগ্রাফি গুলো দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার কাছ থেকে সব থেকে বেশি ভালো লেগেছিল ৫ নম্বর গাছের ফটোগ্রাফিটি দেখতে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আমাদের মাঝে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে পাঁচ নাম্বার ফটোগ্রাফি টা ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

 3 years ago 

ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির অপরূপ সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেখতে ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে । যেটা ধারাবাহিকভাবে করে থাকি বেশ সুন্দর করে ক্যাপচার করেছেন দেখছি ভালো লাগলো।

 3 years ago 

প্রাকৃতিক পরিবেশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আরে বাহ্ আপনি তো দেখছি খুবই সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আপনার তোলা এই রেনডম ফটোগ্রাফি গুলো দেখে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক বেশি আকর্ষণীয় ছিল। ৩,৪,৭ এই ফটোগ্রাফি গুলো দেখতে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। সত্যি আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো পরবর্তীতেও দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

আমার এই রেনডম ফটোগ্রাফি গুলোর মধ্যে কয়েকটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যে করে পাশে থাকার জন্য।

 3 years ago 

প্রতি সপ্তাহে আপনি আমাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেন এটা জেনে খুবই ভালো লাগলো। আসলে আমাদের সকলের উচিত পোস্টে ভিন্নতা নিয়ে আসা ভিন্ন ভিন্ন পোস্ট করলে নিজের কাছে খুবই ভালো লাগে। তবে হ্যাঁ ফটোগ্রাফি পোস্ট করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় তবুও আপনি খুবই চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট তুলে ধরেছেন। দারুন ভাবে ফটোগুলো ক্যাপচার করেছেন, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফি করতে সময় এবং ধৈর্য দুটোই প্রয়োজন ভালো ফটোগ্রাফি করার জন্য। অনেক ভালো লাগলো আমার এই ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চায়ের কাপটি দেখতে সত্যিই অনেক কিউট লাগছে আপু। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলোও দেখতে বেশ সুন্দর হয়েছে। আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই কিউট চায়ের কাপের ফটোগ্রাফিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার তোলার রেনডম ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আমি সব সময় দেখেছি আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন এবং আমাদের মাঝে শেয়ার করেন। আজকেও অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন যেগুলো দেখে আমি তো সত্যি চোখ ফেরাতে পারছিলাম না। গোলাপ ফুলের সৌন্দর্যতা দেখে মুগ্ধ হলাম। ‌ রাতের বেলায় গোলাপ ফুলটি দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। গোলাপ ফুলের একপাশে ছোট একটা পোকা বসে আছে যেটা দেখতে আরো বেশি ভালো লাগছে। সব মিলিয়ে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো ছিল আপু।

 3 years ago 

রাতের বেলা এই গোলাপ ফুলের ফটোগ্রাফি টি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38