ফটোগ্রাফি:-আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে রেনডম ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে ভিন্ন রকমের কয়েকটি রেনডম ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ফটোগ্রাফি ভালো লাগবে।
আজকে আমি বিভিন্ন রকমের ফটোগ্রাফি দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফটোগ্রাফি এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি দেখতে দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেজন্য যেখানেই যাওয়া হয় ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করে ফেলি। ফুলের ফটোগ্রাফি থেকে শুরু করে সব ধরনের ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেজন্য যেখানেই যায় ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করে ফেলি এবং আপনাদের মাঝে শেয়ার করি। আজকে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করেছিলাম সেগুলো শেয়ার করলাম। তার মধ্যে ফুলের ফটোগ্রাফি খাবারের ফটোগ্রাফি সব রকমের ফটোগ্রাফি রয়েছে। আজকেও কিছু ভিন্ন ধরনের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
device : vivoy15s
লোকেশন
উপরের ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কসমস ফুল। কসমস ফুল আমার খুবই পছন্দের একটি ফুল। কসমস ফুল দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাছাড়া এই ফুলের রং অনেক সুন্দর হয়। বিভিন্ন কালারের ও বিভিন্ন জাতের কসমস ফুল রয়েছে। প্রায় ২০ ধরনের জাত রয়েছে কসমস ফুল এর মধ্যে। এই ফটোগ্রাফির মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন একসাথে অনেক ধরনের কসমস ফুল বিভিন্ন কালারের গোলাপী সাদা হলুদ আরো বিভিন্ন কালার। এই কসমস ফুল ফটোগ্রাফি টা আমি করেছিলাম ডিসি পার্ক থেকে। এটি একটি শীতকালীন ফুল।
device : vivoy15s
লোকেশন
উপরে ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি নাগরদোলার ফটোগ্রাফি। নাগরদোলার মধ্যেই বাচ্চাকাচ্চারা উঠতে অনেক বেশি পছন্দ করে। সেজন্য বিভিন্ন ধরনের পর্যটক কেন্দ্র এবং পার্কের মধ্যে নাগরদোলা তো অবশ্যই থাকবে। আমাদের এলাকার পাশেই একটা পার্ক রয়েছে। সে পার্কের মধ্যে থেকে তোলাই ফটোগ্রাফিটি। পার্কের মধ্যে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে সাথেই নাগরদোলা রয়েছে। নীল আকাশের মধ্যে এই নাগরদোলাটা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। সেজন্য ভাবলাম এই নাগরদোলাটার ফটোগ্রাফি করে ফেলি। যদিও আমি কখনো নাগরদোলা উঠিনি। আমার অনেক ভয় করে নাগর দোলায় উঠতে।
device : vivoy15s
লোকেশন
উপরের ফটোগ্রাফিতে দেখছেন খুবই সুন্দর একটি পাতাবাহার গাছের ফটোগ্রাফি। এটি একটি পাতাবাহার গাছ। যদিও এই গাছটার বৈজ্ঞানিক নাম রয়েছে তবে সেটা আমার এখন মনে পড়ছে না। পাতাবাহার গাছ গুলোর এক একটা বৈজ্ঞানিক নাম রয়েছে যে নাম গুলো সত্যি অনেক কঠিন মনে রাখার মত না। যাইহোক এই পাতাবাহার গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাড়ি সাজাতে জন্য একেবারে পারফেক্ট। বাড়ির সামনে আশেপাশে বাগান করার জন্য এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই গাছ গুলো লাগানো হয়ে থাকে। আর এই গাছগুলোর লাগানোর পর বাড়ি সৌন্দর্য এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়। বেশিরভাগ সময় দেখা যায় পার্কে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বড় বড় বিল্ডিং এর সামনে এ ধরনের পাতাবাহার গাছগুলো লাগানো থাকে।
device : vivoy15s
লোকেশন
উপরের ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর পুতুলের ফটোগ্রাফি। আমার কাছে ছোটবেলা থেকেই পুতুল অনেক বেশি ভালো লাগে। এই পুতুলগুলো দেখতে পাচ্ছেন খুবই মিষ্টি লাগছে দেখতে, সেজন্য ভাবলাম এই মিষ্টি মিষ্টি পুতুল এর কিছু ফটোগ্রাফি করেনি। পুতুলের এই ফটোগ্রাফি গুলো আমি করেছিলাম মেলা থেকে। মেলায় বিভিন্ন ধরনের স্ট্রল থাকে। এক স্ট্রল একেক ধরনের জিনিস বিক্রি করে সেরকমই একটা স্টলের মধ্যে অনেক অনেক পুতুল বিক্রি করছিল। এত ধরনের পুতুল দেখে সত্যি অবাক লাগলো। এত সুন্দর সুন্দর লাগছিল পুতুল গুলো দেখে মন চাইছিল সবগুলো পুতুলি কিনে নিন।
device : vivoy15s
লোকেশন
উপরের ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটা খাবারের ফটোগ্রাফি। খাবারের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লাগে দেখতে। খাবারের ফটোগ্রাফি দেখলেই লোভ লেগে যায়। সেজন্য ভাবলাম আজকের ফটোগ্রাফির মধ্যে আপনাদের মাঝে একটা খাবারের ফটোগ্রাফিউ শেয়ার করা যাক। এটি হচ্ছে মজাদার একটি পুডিং এর ফটোগ্রাফি। গত বছর কিন্তু খুবই গরম পড়েছিল। সেজন্য গত বছর গরমের মধ্যে অনেক অনেক পুডিং তৈরি করে খাওয়া হয়েছে। বিভিন্ন ধরনের পুডিং তৈরি করেছিলাম আমি। তার মধ্যে এই পুডিংটা আমি তৈরি করেছিলাম দুধ ও জেলি দিয়ে। পুডিং এর সাদা অংশটা ছিল দুধ আর লাল অংশটা ছিল জেলি।
device : vivoy15s
লোকেশন
এই ফটোগ্রাফিটি হচ্ছে সূর্যাস্ত যাওয়ার পর সমুদ্র সৈকতের দৃশ্য। সমুদ্র সৈকতে সূর্যাস্তের মুহূর্ত উপভোগ করার জন্য হাজার হাজার প্রকৃতিপ্রেমী সেখানে ছুটে যায়। সেখানে গিয়ে সমুদ্রের পাড়ে দাড়িয়ে সূর্যাস্তের এই সুন্দর মুহূর্ত উপভোগ করে মনে হয় যেন সূর্যটা আকাশ থেকে আস্তে আস্তে নেমে পানির মধ্যে ঢুকে যাচ্ছে। সমুদ্র সৈকতের মধ্যেই সন্ধ্যাবেলার প্রাকৃতিক দৃশ্যটা দেখে আমি মুগ্ধ হয়ে ছিলাম। এত সুন্দর মুহূর্ত উপভোগ করতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর আমার মত হাজারো মানুষ ছিল সেখানেই এই মুহূর্তে উপভোগ করার জন্য। এই সুন্দর মুহূর্তটা ফটোগ্রাফির মাধ্যমে ক্যামেরাবন্দি করে নিয়েছি যাতে পরবর্তীতে যখনই মন চায় তখনই দৃশ্যটা দেখতে পারে। এ ছিল আমার আজকের কিছু রেনডম ফটোগ্রাফি। আশা করছি আমার আজকের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
ফটোগ্রাফিটি এলোমেলো হলেও আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।যেগুলো দেখতে অনেক ভালো লাগছে। কসমস ফুলের নাম আজকে প্রথম শুনলাম আসলে ফুলটি দেখতে অনেক ভালো ধন্যবাদ।
কসমস ফুলের নাম আপনি প্রথম আমার এই ফটোগ্রাফি থেকে শুনলেন জেনে খুবই ভালো লাগলো। আসলে আমরা প্রত্যেকেই ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে নতুন নতুন কিছুর সাথে পরিচয় হই। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেনডম ফটোগ্রাফি গুলো বরাবরই আমার ভালো লাগে। কারণ একসঙ্গে বিভিন্ন রকমের ফটোগ্রাফি দেখার সুযোগ হয়। সমুদ্র সৈকতের দৃশ্য, পুডিং টি অনেক লোভনীয় লাগছে এবং কসমস ফুলের ফটোগ্রাফিটি আমার বেশি ভালো লেগেছে। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
হ্যাঁ রেনডম ফটোগ্রাফির মাধ্যমে অনেক ধরনের ফটোগ্রাফি একসাথে দেখতে পাওয়া যায়। এটা আমার কাছে বেশ ভালো লাগে। আমার ফটোগ্রাফি গুলোর মধ্যে সমুদ্র সৈকত, পুডিং এবং কসমস ফুলের ফটোগ্রাফি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আজকে আপনি চমৎকার কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কসমস ফুল এবং পুতুলের ফটোগ্ৰাফিটি। ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু।
আমার প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লেগেছে তবে বিশেষ করে কসমস গুলো পুতুলের ফটোগ্রাফিতে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
কসমস ফুল আসলে বিভিন্ন ধরনের দেখা যায়। আমি অনেক কালারের কসমস ফুল দেখেছি তবে এরকম হালকা সবুজ রঙের কসমস ফুল দেখা হয়নি। আপনার ফটোগ্রাফিতে দেখে ভালো লাগলো। বাকি প্রত্যেকটা ফটোগ্রাফিও চমৎকার ছিল। পুডিং এর ফটোগ্রাফি টা দেখে তো খেতে ইচ্ছে করছে। খুবই লোভনীয় লাগছে দেখতে। আপনাকে ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনি অনেক ধরনের কসমস ফুল দেখেছেন তবে এই কালারের কসমস ফুলটি আপনি আমার ফটোগ্রাফির মাধ্যমে দেখেছেন জেনে খুবই খুশি হলাম। তাছাড়া পুডিং এর ফটোগ্রাফি টাও ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
ওয়াও আপনি অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু।আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে আপু।আজকের ফটোগ্রাফি গুলোও অনেক সুন্দর হয়েছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আমার রেনডম ফটোগ্রাফি গুলো আপনার কাছে সব সময় ভালো লাগে জেনে খুবই খুশি। আপনার এই মন্তব্যটি পেয়ে আমি অনেক উৎসাহিত হয়েছি এবং সামনের দিকে আরো ফটোগ্রাফি শেয়ার করার উৎসাহটা বেড়ে গেল। ধন্যবাদ আপনাকে।
কসমস ফুলগুলো অনেক ধরনের হয় তাই এই ভুলগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি ধারণ করেছেন। পুডিং খেতে আমার ভীষণ পছন্দ খুবই লোভনীয় একটি খাবারের ফটোগ্রাফি ও শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এবারে তো শীতকালীন ফটোগ্রাফি করতে গিয়ে কসমস ফুলের প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর লাগে ফুলগুলো। পুডিং এর ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
https://x.com/APatwary88409/status/1887356562114834686?t=SJ_yjgvSzVok6vA7y6dscQ&s=19
কসমস ফুলের নান্দনিক সৌন্দর্য সত্যি খুব দারুণ। আসলে সাদা কসমস ফুল দেখতে খুব সুন্দর লাগে আমার। সমুদ্র সৈকতের সূর্যাস্ত যাওয়ার দৃশ্য সত্যি খুবই অসাধারণ হয়ে থাকে । এমন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে খুব ভালো লাগে। বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি । ধন্যবাদ আপনাকে আপু।
কসমস ফুলের ফটোগ্রাফি এবং সমুদ্র সৈকতে সূর্যাস্ত যাওয়ার দৃশ্যটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আমি তো জাস্ট মুগ্ধ হলাম আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে। কারণ আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে দেখতে। কসমস ফুলের ফটোগ্রাফি টা দেখে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। পুডিং দেখে তো অনেক লোভ লেগে গেল আমার। সব মিলিয়ে আপনার প্রতিটা ফটোগ্রাফি চমৎকার ছিল।
আপনি আমার ফটোগ্রাফি গুলো মুগ্ধ হয়ে দেখেছেন জেনে খুবই খুশি হলাম আপু। অনেক অনেক ধন্যবাদ প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য।