সামান্য ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সামান্য ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া কিছু মুহূর্ত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

_1687918299452.jpg

আজকে আরো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সামান্য ঘোরাঘুরিও খাওয়া দাওয়া কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে এসেছে। আসলে মাঝে মধ্যেই বাইরে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। বেরিয়ে যাই যদিও ঘোরাঘুরি করার জন্য সময় কাটার জন্য বাইরে বা বিভিন্ন পর্যটন জায়গা তেমন যাওয়া হয় না। তারপরও আমাদের এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় নিজের মতো করে সময় কাটানোর জন্য বেরিয়ে যাই। ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে সেজন্য যখনই সুযোগ হয় তখন সেই সুযোগ হাতছাড়া করি না। হাজবেন্ডের বন্ধু তার বউকে নিয়ে একটা জায়গায় গিয়েছে তারাও বিশেষত ঘুরতে যায়নি তারাও গিয়েছে তাদের কিছু প্রয়োজনে। সেখানে গিয়ে ভাবল যখন চলে এসেছি কিছুক্ষণ সময় কাটানো যাক তখন তারা আমাদেরকে কল দিল যাওয়ার জন্য। আমরাও আশেপাশে ছিলাম আমাদের বাড়ির পাশে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম সেখানে।

IMG-20230616-WA0031.jpg

IMG-20230616-WA0033.jpg

তাড়াতাড়ি করে রেডি হয়ে রিক্সায় উঠে পড়লাম যাওয়ার জন্য। রিক্সায় করে যাওয়ার সময় আমি অনেক কিছু কথা বলছিলাম তখন এই ব্যক্তিটি আমার ছবি তুলে ফেলেছে সেটা বুঝতে পারিনি। তারপর বাড়ি এসে যখন ছবিগুলো দেখছিলাম তখন এই ছবিটি পেয়েছিলাম। যাইহোক আমরা তাড়াতাড়ি সেখানে পৌছে গেলাম গিয়ে দেখি ওনার আগে বসে বসে ঝাল মুড়ি খাচ্ছিল আমরা গিয়ে তাদের সাথে যোগ দিলাম। তখন আমি আর আপু চারপাশে হাটলাম এবং কিছু ফটোগ্রাফি করেছিলাম। কিছুক্ষণ হাঁটার পর আমরা গিয়ে একটা জায়গায় বসে ছিলাম। যেহেতু আমার এখন বিভিন্ন কারণে পায়ে সমস্যা দেখা দিয়েছে বেশিক্ষণ হাঁটলে পায়ে অনেক বেশি ব্যথা হয়।

IMG-20230616-WA0037.jpg

IMG-20230616-WA0034.jpg

IMG-20230616-WA0039.jpg

আমি আর ওই আপুটা গিয়ে একটা জায়গায় বসলাম সেখানে বসে কিছুক্ষণ কথাবার্তা বলছিলাম এবং খুবই ফ্রেশ বাতাস আসছিল সেগুলো উপভোগ করছিলাম। পাশে একটা আলু দিয়ে কি যেন তৈরি করছিল তখন সেটা খাওয়ার জন্য বললাম। আলু তৈরি এই জিনিসটার নাম কি সেটা আমি ভুলে গিয়েছি আপনারা যদি জানেন তাহলে নামটা বলবেন তো। নামটা মনে পড়ছে না তবে খেতে খুবই ভালো ছিল। খুব মজার বিষয় হচ্ছে আপুটা বলছিল আমরাও তৈরি করে খেতে পারি আলু কেটে ভেজে উপরে সস দিয়ে দিয়েছে। এইসব শুনে খুবই হাসাহাসি করছিলাম। আসলে উনি ঠিক কথা বলছিলেন আলু কেটে তেলের মধ্যে ভেজে দিয়ে দিয়েছে বিট লবণ ও‌ সস দিয়েছে।

IMG-20230621-WA0004.jpg

IMG-20230621-WA0018.jpg

বাইরে বেরিয়েছি আর ফুচকা খাব না সেটা কি হতে পারে। সেজন্য ফুচকা খাওয়ার সন্ধানে এই জায়গা থেকে ঘুরাঘুরি করার পর অন্য একটা জায়গায় চলে গেলাম। যাওয়ার পথে রাস্তায় অনেক বড় একটা মিছিল হচ্ছিল অনেক মানুষ ছিল। সেজন্য পুলিশ রাস্তা দিয়ে এখন যেতে দিচ্ছে না সেজন্য আমরা ওই মানুষ যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম আর পাশে কিছু ফটোগ্রাফি করে নিলাম। এরপর ঐ মিছিল শেষ হয়ে যাওয়ার পর আমরা পাশে গেলাম এই রোডের ফুচকা খেতে আসলাম। অনেক বেশি মজা আমি অনেক আগেই আমার বড় খালামনির সাথে এসেছিলাম তখন থেকে এই রোডের ফুচকা আমার কাছে অনেক বেশি পছন্দ। এই এলাকার আশেপাশে দিয়ে গেলে এই রোডের ফুচকা খাব না সেটা হতেই পারেনা।

IMG-20230616-WA0040.jpg

IMG-20230616-WA0005.jpg

আমি সবাইকে বলে ওইখানে গেলাম ফুচকা খাওয়ার জন্য। এখানে আসলে অনেক গুলাই ফুচকা দোকান আছে একটা রাস্তার পাশে সামান্য জায়গার মধ্যেই অনেক গুলো ফুচকা দোকান রয়েছে। এখানের ফুচকা চটপটি যে এত মজা সেটা বলে বোঝানোর মত না। এক এক জায়গায় একেক রকমের ফুচকা কোন জায়গা ভালো লাগে কোন জায়গায় খারাপ লাগে। কিন্তু এই জায়গার ফুচকা আমার অনেক বেশি পছন্দ। সেজন্য সবাইকে নিয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকা আনতে বললাম এবং বসে বসে কথা বলছিলাম। এরপর ফুচকা চলে এলো আমরা সবাই মিলে খেলাম। এই ছিল সামান্য ঘোরাঘুরি ও খাওয়া-দাওয়ার কিছু মুহূর্ত।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আসলে বাহিরে গেলে ফুচকা খাওয়া হবে না এটাই একেবারেই হয় না আপু। বাহিরে গেলে যদি ফুচকা খাওয়া যায় তাহলে অনেক বেশি ভালো লাগে। রিক্সার মধ্যে কখন যে ভাই আপনার ছবি তুলেছে এটা আপনি বুঝতেই পারেননি। আলু দিয়ে তৈরি করা এই জিনিসটার নাম আমিও ভুলে গিয়েছি। সেজন্য বলতে পারলাম না। তবে আপনার ফুচকা দেখে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। বুঝতে পারছি খুবই মজা করে খাওয়া হয়েছিল এই ফুচকা। আর আপনারা যে জায়গায় বসে ছিলেন সেই পরিবেশটা নিশ্চয়ই অনেক বেশি ভালো ছিল। আপনাদের সম্পূর্ণ ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়ার পোস্ট বেশ ভালোই উপভোগ করলাম।

 3 years ago 

মাঝেমধ্যে বাইরে একটু ঘোরাঘুরি করলে বেশ ভালো লাগে। যে ব্যক্তিটা ছবি তুলেছিল সেই ব্যক্তিটা যে কে এটা বুঝতে পারলাম না আপু। ফুচকা মেয়েদের খাওয়ার একটা বড় অংশ বাইরে ঘুরতে যাওয়ার সময়। বাইরে ঘুরতে গেলে মেয়েরা ফুচকা খাবে। ঘুরতে যাওয়ার মাঝে যেসব ফটোগ্রাফি গুলো করেছেন খুব চমৎকারভাবে ফটোগ্রাফি গুলো করেছেন আপু। সবাই মিলে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন এবং আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কি বলবো আপু চমৎকার মুহূর্ত উপভোগ করেছেন। জায়গাটা বেশ চমৎকার। এধরনের জায়গায় ঘুরতে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। ফুচকা কিন্তু আমিও ভীষণ পছন্দ করি খেতে ভীষণ মজা লাগে। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপু আপনার খাওয়া দাওয়া এবং ঘুরাঘুরির ব্লগ গুলো পড়তে অনেক ভালো লাগে। কারণ এত লোভনীয় লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করেন বেশ ভালই লাগে। আজকেও আবার আরেকটি লোভনীয় খাবারের ফটোগ্রাফি সহ ঘোরাঘুরির মুহূর্ত শেয়ার করলেন পড়ে অনেক ভালো লেগেছে। বিশেষ করে আলুর চিপস গুলো খেতে অনেক মজার লাগে আমার কাছে।

 3 years ago 

আপু মাঝেমধ্যে কোথাও ঘুরতে গেলে মনটি অনেক ফ্রেশ হয়। যাইহোক হাজবেন্ডের বন্ধু এবং তার ওয়াইফ তাদের কোন কাজে আপনাদের বাড়ির আশেপাশে কোথাও আসলো। কল করার কারণে আপনার ওখানে গেলেন তাদের সাথে দেখা করার জন্য। আপু মনে হয় ফুচকা অনেক পছন্দ করেন। কারণ ফুচকা খেতে আপনি অনেক আগ্রহ করেন মনে হয়। যাহোক সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63050.40
ETH 1827.66
USDT 1.00
SBD 0.38