মজাদার নুডুলস রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

রেসিপি:
shy-fox

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আমার পোস্টটি হলো রেসিপি পোস্ট । আমার খুবই প্রিয় একটি রেসিপি । আমি তৈরি করেছি আজকে আমি নুডুলসের রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20230609_111337 (1).jpg

আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটা রেসিপি পোস্ট শেয়ার করতে আমার বাংলা ব্লগে অনেকেই অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করে যেগুলো দেখতে সত্যি অনেক লোভনীয় আরো অনেক ইউনিক। আজকে আমি নতুন আরেকটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি পোষ্ট টি হল আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।

উপকরণ


নুডুলস
ডিম
মাংস
গাজর
বরবটি
আলু
কাচা মরিচ
পেঁয়াজ
রসুন
লবন
মসলা
সস
রসুন বাটা

IMG-20231003-WA0050.jpg

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

মজাদার নুডুলস রান্না করার জন্য আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছে। তারপর একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে কেটে রাখা আলু ও মাংস ভেজে নিয়েছি।

IMG-20231003-WA0048.jpg

IMG-20231003-WA0047.jpg

ধাপ:-২

তারপর কড়াই এর মধ্যে গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, বরবটি একসাথে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ভেজে নিলাম সাথে সামান্য রসুন বাটা।

IMG-20231003-WA0045.jpg

IMG-20231003-WA0044.jpg

IMG-20231003-WA0041.jpg

ধাপ:-৩

এরপর কড়াই এর মধ্যে একটা ডিম দিয়ে ভেজে দিলাম। আগে থেকে ভেঁজে রাখা আলুর মাংস দিয়ে দিলাম সামান্য লবণ মসলা দিয়ে দিলাম।

IMG-20231003-WA0038.jpg

IMG-20231003-WA0037.jpg

ধাপ:-৪

এরপর আমি কড়াই এর মধ্যে সামান্য সস দিলাম এবং আগে থেকে সিদ্ধ করে রাখা নুডুলস গুলো দিয়ে দিলাম।

IMG-20231003-WA0036.jpg

IMG-20231003-WA0033.jpg

ধাপ:-৫

তারপর নুডুলস সবগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG-20231003-WA0032.jpg

শেষ ধাপ:-

আর এই ভাবেই তৈরি হয়ে গেল মজাদার রেসিপি। সবকিছুর মিশ্রণ নিয়ে নুডুলস খেতে এত বেশি মজাদার হয় সেটা কি আর বলব। নুডুলস খেতে আমার এমনিতে অনেক বেশি ভালো লাগে তারপর যদি হয় তাহলে তো আর কোন কথাই নেই। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লাগবে।

IMG_20230609_111337 (1).jpg

IMG_20230609_111341.jpg

IMG_20230609_111347.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনফেনী


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

নুডুলস রান্নার দারুন একটা লোভনীয় রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। নুডুলসের রেসিপি দেখলে যেন কোন ভাবেই লোভ সামলাতে পারি না।

 3 years ago 

নুডুলস্ একটি জনপ্রিয় খাবার আমাদের। সকালে কিংবা বিকেলের জল খাবারে বেশি সময় আমরা নুডুলস্ খেয়ে থাকি।বাচ্চাদের পছন্দের খাবার নুডুলস্।আপনি নুডুলস্ সুন্দর করে নুডুলস্ রেসিপিটি শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নুডলস আমার অনেক প্রিয় একটি খাবার আপনার রেসিপি দেখে খুব লোভ লাগছে। আপনি অনেক লোভনীয় ভাবে বিভিন্ন ধরনের সবজিতে নুডুলস রান্না করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

নুডুলস আমার খুব পছন্দ। আর বিকেল বেলা এরকম গরম গরম নুডুলস হলে তো কোন কথাই নেই। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

নুডুলস আমার খুব পছন্দের। চিংড়ি মাছ এবং মুরগির মাংস দিয়ে নুডুলস তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে নুডুলস তৈরি করেছেন । মাংস এবং বরবটি দেওয়াতে খেতে নিশ্চয় বেশ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু এত রাতে আপনার নুডুলসের রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে। এভাবে নুডুলস খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার উপস্থাপনা আরও বেশি লোভনীয় দেখাচ্ছে। সকাল কিংবা বিকালের নাস্তা হিসেবে এভাবে নুডুলস খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

নুডুলস খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি ডিম এবং মাংস দিয়ে খুব সুন্দর করে নুডুলস রেসিপি করেছেন। তবে বিকেল বেলা বা রাত্রে নুডুলস খাওয়ার মজাই আলাদা। সত্যি বলতে আপনার নুডলস রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। এবং নুডুলস রেসিপি প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে নুডুলস রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64715.35
ETH 1920.72
USDT 1.00
SBD 0.38