"শিক্ষা শুধু পাশ করার জন্য না নিজের জীবন গঠনের জন্য"।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন সবাই।আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরও একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাছে আমার এই আলোচনা করা বিষয়গুলো ভালো লাগবে।

1000068712.jpg

Source Canva

আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রতিদিনই চেষ্টা করি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার।একটি পোস্ট নিয়ে এলাম আজকে আমি কিছু কথা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে "শিক্ষা শুধু পাশ করার জন্য না নিজের জীবন গঠনের জন্য"। উপরে আমি যে লাইনটি বলেছিলাম এটার মাধ্যমে আমি এটাই বুঝাতে চেয়েছি যে শিক্ষা গ্রহণ করা মানে যে ভালো ফলাফল পাওয়া পরীক্ষা দেওয়া একদমই তা নয়। শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষ একজন ভালো সৎ আত্ম নির্ভরশীলতা এসব কিছু লাভ করা।

শিক্ষা মানেই শুধু বিভিন্ন ধরনের কথা বা তথ্য মুখস্ত করা নয়। সেগুলোকে নিয়ে বিশ্লেষণ করা সেগুলো নিয়ে আলোচনা করার মাধ্যমে সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করা। মানুষের জীবনে ভালো কিছুতে রূপান্তর করা। শিক্ষার মাধ্যমে জীবনে নৈতিকতার মানবিকতা গড়ে তোলা। একজন মানুষ বড় বড় ডিগ্রি অর্জন করেছে অথচ তার ভিতরে সহানুভূতি সততা কোন কিছুই নেই তাহলে সেই শিক্ষার কোন মূল্য থাকে না। শিক্ষার মাধ্যমে নিজের জীবনে সততা সহানুভূতি এসব কিছু প্রতিষ্ঠা করা। শিক্ষার মাধ্যমে জীবনকে দক্ষতা পূর্ণ করে তোলা। শিক্ষা অর্জনের মাধ্যমে একজন মানুষ হয়ে উঠতে পারে তার বাস্তবিক জীবনে অনেক দক্ষতা পূর্ণ একজন মানুষ। শিক্ষার মাধ্যমে সবকিছুই ব্যবস্থাপনা পরিচালনা এবং সমস্যার সমাধান করতে পারেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে।

শিক্ষা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। নিজেরও সমাজের অনেক কল্যাণকর কাজ করতে পারে। কিন্তু যার ভেতরে আত্মবিশ্বাস নেই সে কখনোই কোন কল্যাণকর কাজ করতে পারে না নিজের জন্য বা সমাজের জন্য। আমাদের সমাজে বেশিরভাগ মানুষের একটাই লক্ষ্য থাকে পড়ালেখা করে পরীক্ষা দেওয়া এবং পরীক্ষায় ভালো ফলাফল লাভ করা ডিগ্রী অর্জন করা। আপনার লক্ষ্য যদি সেটাই থাকে যে পড়ালেখা করবে ভালো ফলাফল পাওয়া তাতে হয়তো আপনি একটা ভালো চাকরি পেতে পারেন। কিন্তু আপনার মধ্যে মানসিক শক্তি অথবা কর্মজীবনে চাপ কমানোর ক্ষমতা থাকতে নাও পারে। যদি ডিগ্রী অর্জনে শুধু লক্ষ্য হয়ে থাকে তাহলে আপনি শুধু ডিগ্রী পাবেন।

যদি আসলে শিক্ষা অর্জনের লক্ষ্য থাকে তাহলে আপনি মানবিকতা, মর্যাদা সহানুভূতি এসবের শিক্ষা নিতে পারেন। তবে যাদের এরকম মানসিকতা থাকে না তারা এ ধরনের কোন কিছু অর্জন করতে পারে না। তাদের কাছে বেঁচে থাকি শুধু এই ডিগ্রিটুকুই। শিক্ষা যদি হয় শুধু খাতায় নাম্বার তোলা তাহলে সেটা হচ্ছে সীমিত অস্থায়ী ফলাফল। কিন্তু শিক্ষা যদি জীবন গঠনের জন্য অর্জন করা যায় তাহলে সেই শিক্ষা দিয়ে নিজের জীবন সুন্দরভাবে সাজানো যায় এবং সমাজকে আলোকিত করা যায়। এক কথায় বলা যেতে পারে পাস করা হলো শিক্ষার একটি অংশ, কিন্তু মানুষের মত মানুষ হওয়া হলো শিক্ষার আসল লক্ষ্য। আমার আজকে কিছু আলোচনা বিষয় আশা করছি আমার আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীক্রিয়েটিভ রাইটিং
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60518.90
ETH 1591.54
USDT 1.00
SBD 0.42