কার্ডবোর্ড ও উলের সুতা দিয়ে তৈরি ওয়ালমেট।
কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটি ডাই পোস্ট করব ।রঙিন কাগজ দিয়ে নতুন কিছু বানানো চেষ্টা করব।আর আজকে আমি কার্ডবোর্ড ও উলের সুতা দিয়ে ওয়ালমেট তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে ডাই এবং ক্রাফট বানাতে খুবই ভালোবাসি এবং পছন্দ করি। তাই যখনই আমার ইচ্ছে করে তখনই আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করি। আগে আমি অনেক ধরনের ডাই এবং ক্রাফট তৈরি করেছি কাগজ দিয়ে আরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ।কিন্তু অনেকদিন ধরেই কোন ধরনের ডাই তৈরি করা হয়নি আর সেটা সুযোগ হয়ে ওঠেনি। উলের সুতাও কার্ডবোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি করেছি। ঘরের মধ্যে কার্ডবোর্ড ও উলের সুতা ছিল চিন্তা করছিলাম কিছু ডাই তৈরি করব। এগুলোই ছিল হাতের কাছে এগুলো দিয়ে সুন্দর করে একটু ওয়ালমেট তৈরি করেছি। ওয়ালমেট এর মধ্যে কিছু পজিটিভ লেখা ছিল। এই ওয়ালমেট তৈরি করে আমি ঘরের দেওয়াল লাগালে এই পজেটিভ কথাগুলো চোখে পড়লে নিজের কাছেও ভালো লাগবে। সে জন্যই এই ভাবেই আমার এই ওয়ালমেট তৈরি করা। আশা করি আপনাদের কাছেও আমার তৈরি করাই ওয়ালমেট টি ভালো লাগবে।
উপকরণ:-
কার্ডবোর্ড
পেন্সিল
কাঁচি
পেন্সিল কম্পাস
সুঁই/ সুতা
উলের সুতা
পোস্টার রং
আর্ট ব্রাশ
তৈরি করার পদ্ধতি:-
ধাপ:-১
কার্ডবোড দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য আমি একটি কার্ডবোর্ড নিয়ে পেন্সিল কম্পাস দিয়ে বড়
বৃও আর্ট করে নিলাম।
ধাপ:-২
এরপর কাঁচি দিয়ে কার্ডবোর্ড এর মধ্যে আর্ট করা বৃত্ত আমি সুন্দর করে কেটে নিলাম।
ধাপ:-৩
সাদা রঙের পোস্টার রং নিয়েছি। আর্ট ব্রাশ দিয়ে সাদা রঙের পোস্টার রং দিয়ে আমি কার্ডবোর্ডটি সাদা রং করে নিয়েছি।
ধাপ:-৪
এখন সব ধরনের রং দিয়ে আমি কার্ডবোর্ডের মাঝখানে রং করে নিলাম।
ধাপ:-৫
সবুজ ও লাল রঙের পোস্টার রং দিয়ে আমি কার্ডবোর্ডের চারপাশে লতাপাতা ও ফুল আর্ট করে নিলাম।
ধাপ:-৬
কালো রঙের পোস্টার রং দিয়ে মাঝখানে আমি কিছু লেখা লিখে নিব। আমি মাঝখানে লিখেছি ইংরেজিতে যা করতে ভালো লাগে সেটাই কর।
ধাপ:-৭
বেগুনি রঙের উলের সুতা দিয়ে আমি এইভাবে একটা ডিজাইন বানিয়েছি। এভাবে সাদা, কালো, কমলা প্রত্যেকটা রঙের দুটো করেই বানিয়ে নিলাম।
ধাপ:-৮
এখন আমি সুতার মধ্যে উলের সুতা দিয়ে বানানো ডিজাইনগুলো একটার পর একটা গেঁথে নিলাম মালার মত।
ধাপ:-৯
তৈরি করা এই ডিজাইনটা আমি কার্ডবোর্ড নিচের অংশটা আটকে নিয়েছে এবং উপরের অংশে একটি সুতা দিয়ে আটকে নিয়েছি।
শেষ ধাপ:-
আর এভাবেই তৈরি করে ফেলেছি কার্ডবোড ও উলের সুতা দিয়ে ওয়ালমেট তৈরি করেছি। এই ওয়ালমেট কিভাবে তৈরি করেছি উপর আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করি আমার তৈরি করা কার্ডবোর্ড ও উলের সুতা দিয়ে ওয়ালমেট আপনাদের কাছে ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
কার্ডবোর্ড ও উলের সুতা দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এটা দেখতে এক কথায় জাস্ট অসাধারণ লাগছে। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
https://twitter.com/Farjana47240232/status/1658147341306830848?t=sBKyhTTS1imN_Qd4TwAyHg&s=19
ওয়াও কার্ডবোর্ড আর উলের সুতা দিয়ে আপনি খুব দারুণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু।দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আপু কালার কম্বিনেশন লেখা,আপনার উপস্থাপনা সব মিলিয়ে চমৎকার ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আসলে আপু হাতে সময় সুযোগ না থাকলে এরকম ক ক্রাফট এর কাজ নিয়ে বসাই হয় না। আর এ ধরনের কাজ করতে একটু সময়ই লাগে ।আপনি কার্ডবোর্ড ও উল দিয়ে কিন্তু দারুণ একটি ওয়ালমেট তৈরি করেছেন ।আমিতো হঠাৎ করে দেখেই বুঝতেই পারিনি যে এটি আপনি নিজের হাতে বানিয়েছেন এতটাই সুন্দর লাগছে।
আপু আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই কার্ডবোর্ড ও উলের সুতা দিয়ে তৈরি ওয়ালমেট আমার কাছে অনেক ইউনিক লেগেছে। আপনার কাছে আপনার এই ওয়ালমেট অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।
সত্যিই আপু আপনার সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আপনি খুবই দক্ষতার সাথে কার্ডবোর্ড ও উলের সুতা দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন।কার্ডবোর্ড ও উলের সুতা দিয়ে ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে পোস্টার রং দিয়ে লতা পাতা ও ফুলের চিত্র অঙ্কনটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। অসাধারণ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু, এই কথা টা আমার টি শার্ট এও লেখা আছে। আর মজার ব্যাপার শুধু মাত্র এই লেখা টা ভালো লেগেছিল বলেই এটা কিনেছিলাম আমি। খুব ভালো লাগলো আপনার হাতের কাজ দেখে। আপনি অবশ্য এই ব্যাপারে এমনিতেই দক্ষ। তারপরেও আজকের কাজ টা একটু বেশিই মিষ্টি লাগছে আমার কাছে।
কার্ডবোর্ড এবং উলের সুতা দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। এরকম ওয়ালমেট গুলো ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর দেখায়। কার্ডবোর্ডে চারপাশে লতাপাতার ডিজাইনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।