শপিং করার কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শপিং করার কিছু মুহূর্ত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

_1691071038556.jpg

কিছুদিন আগেই একদিন বিকেল বেলা বেরিয়ে ছিলাম ছোটখাটো কিছু শপিং করার জন্য। তবে সেটা নিজের জন্য নয়। আমি আর আমার আম্মু গিয়েছিলাম শপিং করার জন্য। কিছুদিন আগে আমার খালাতো বোন এসেছিল তার শ্বশুরবাড়ি থেকে। ছোট্ট একটা কিউট একটা ছেলে হয়েছিল তার। আম্মু তাকে দেখতে যাওয়ার জন্য কিছু কেনাকাটা করছিল। ছোট বাবুকে দেখতে যাবে সেজন্য বাবুর জন্য ছোটখাটো কিছু কেনাকাটা করার মুহূর্তে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমিতো আমার আম্মুকে দুষ্টামি করছিলাম কত তাড়াতাড়ি নানি হয়ে গিয়েছো। তোমার নাতি এত জোয়ান নানি দেখলে পাগল হয়ে যাবে।

IMG-20230803-WA0006.jpg

IMG-20230803-WA0007.jpg

এরপর আমরা একটা দোকানে গেলাম সেই দোকানে শুধু বাচ্চাদের জামা কাপড় বিক্রি করে। সেখানে ঢুকে তো পুরো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে এত সুন্দর সুন্দর আর কিউট কিউট জামা কাপড় দেখে খুবই খুশি হয়ে গেলাম। মেয়ে বাবুদের জামা কাপড় গুলো খুবই সুন্দর এত ছোট ছোট কিউট কিউট জামা কাপড় দেখে আমার মনটা ভালো হয়ে গিয়েছে। বিভিন্ন ডিজাইনের জামা কাপড় রয়েছে মেয়েদের। আর সেই দোকানের দোকানদার ছিল একটা মেয়ে। সেই আপুটা খুবই মিষ্টি কথা বলে আমাদের প্রথম দেখলাম একটা মেয়ে খুবই কিউট একটা দোকান নিয়ে বসেছে।

IMG-20230803-WA0008.jpg

IMG-20230803-WA0011.jpg

এরপর আমরা বললাম ছোট ছেলে বাবুদের জামা কাপড় দেখাতে। সে আমাদেরকে বয়স জিজ্ঞেস করল সে বয়স সাথে সে আমাদের সামনে অনেক সুন্দর সুন্দর কিছু জামা কাপড় বের করল। প্রথমে আমরা জামা কাপড়ই দেখলাম। ওই আপুটা ছোট বাবুদের জামা কাপড় বের করে আমাদেরকে দেখাচ্ছিল। এত ছোট ছোট জামা কাপড় হয় দেখে আমি খুবই খুশি হয়ে গেলাম। আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল ছোট ছোট জামা কাপড় গুলো। বাড়িতে এত ছোট জামা কাপড় পরার কেউ নেই তারপরও ইচ্ছে করছিল যেন কয়েকটা নিজের জন্য কিনে নি। এরপর আমরা ছোট বাবুদের শার্ট গেঞ্জি এগুলো দেখছিলাম। সেই দোকানের জিনিস পত্রগুলো খুবই সুন্দর কোনটাই বাদ দেওয়ার মতো না।

IMG-20230803-WA0017.jpg

IMG-20230803-WA0016.jpg

আমাদের নীল ও লাল রং এর মধ্যে একটা জামা পছন্দ হয় ছেলের বাবুর জন্য। তারপর একটা হালকা সাদার মধ্যে কালো প্যান্টের ওই জামাটাও আমাদের খুবই পছন্দ হয়। আমার আম্মু সেটাই নেওয়ার জন্য ঠিক করল আর আমরা সেটাই নিয়ে নিলাম। ছোট বাবুদের জামা কাপড় খুবই ছোট হলে কি হবে জামা কাপড়ের দাম কিন্তু খুবই বেশি। আর সে দোকানে গিয়ে তাদেরকে প্রথমেই বললাম আপু আপনাদের ফেসবুক পেইজ আমি দেখেছিলাম আপনাদের জামা কাপড় গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ভেবেছিলাম এটা বললে ডিসকাউন্ট দেবে কিন্তু এটা বলাতে সে আরো ভুল ছিল মনে হচ্ছে। আপুটা বলছিল পেইজে তো দেখছেন দাম কেমন আমরা কম রাখি না।

IMG-20230803-WA0018.jpg

IMG-20230803-WA0019.jpg

এরপর আমরা ওই দুটো জামা আমাদের ছোট বাবুর জন্য কিনি নিই। তারপর আমরা দেখছিলাম আর ছোট বাবুদের কি রয়েছে সেখানে। দোকানদার আপুটা বলল মেয়েদের তো অনেক ধরনের আইটেম রয়েছে কিন্তু ছেলে বাবুদের আইটেম খুবই কম পাওয়া যায়। এরপর আমরা জুতোর কথা বললাম সে খুবই কিউট কিউট জুতো বের করছিল। জুতো গুলো এত ছোট দেখে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কেন জানিনা প্রয়োজন নেই তারপরও এই কিউট কিউট জিনিস গুলো দেখে ফেলে আসতে ইচ্ছে করছিলো না মন চাইছিল সব কিছু নিয়ে আসি। দুই ধরনের জুতো দেখায় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পরে আমি কালো জুতোটা নিতে বললাম। আমাকে আর এই ছিল আমাদের জন্য কিছু কেনাকাটার মুহূর্ত।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

শপিং করা মুহূর্ত বেশ সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে মার্কেটিং করতে আমার খুব ভালো লাগে। বেশ কিছু শপিং করেছেন খুবই ভালো হয়েছে। শপিং করার এতো চমৎকার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

শপিং করতে পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ! আপনি আর আপনার আম্মু বেশ সুন্দর কেনাকাটা করলেন অসাধারণ সুন্দর হয়েছে জিনিস গুলো। আসলে ছোট বাচ্চাদের জিনিস গুলো আমার অনেক ভালো লাগে। খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করলেন কি কি জিনিস কিনলেন। খুব সুন্দর একটি মুহূর্ত ছিল শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে ছোট বাচ্চাদের জিনিসগুলো দেখতে এত কিউট সবারই অনেক বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি এবং আপনার আম্মু দুজন মিলে শপিং করতে গিয়েছিলেন আপনার খালাতো বোনের ছেলে হয়েছে এজন্য। আসলে আপনারা বেশ দারুন দারুন জিনিস কিনেছেন আপনাদের পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। আপনার পছন্দের সাথে আমার পছন্দ একদম একমত আপু আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল কালো ওই ছোট্ট কিউট জুতাটা। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমার পুরো পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য। কালো জুতাটি খুবই ছোট দেখতে অনেক বেশি কিউট লাগছিল।

 3 years ago 

ছোট বাবু যেই ঘরে আছে সেই ঘরে অনেক আনন্দ আছে। আপনাদের ঘরে ছোট বাবু নেই তারপরও আপনারা ছোট বাবুর জন্য কেনাকাটা করলেন। বাবুটি আপনার খালাতো বোনের। আপনি এবং আপনার মা বাজারে গিয়ে দুই জোড়া ছোট বাচ্চার স্যুট এবং জুতা কিনেছেন। তবে আপু এখন কোন কিছুর দাম কম নেই সবগুলোর দাম অনেক বেশি। আমার কাছে জুতাগুলো খুব ভালো লাগলো। যাইহোক আপনার আম্মু বাবুর দেখার জন্য স্যুট এবং জুতা কিনলেন। পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

ছোট বাবু জামা গুলো খুবই সুন্দর ছিল আপু। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্ট করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

আপনি এবং আপনার আম্মু শপিং করতে গিয়েছিলেন আপনার খালাতো বোনের ছেলের জন্য। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে যেগুলো কেনাকাটা করেছেন সেগুলো। আর জুতোগুলো ও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আশা করছি এই জামা কাপড় গুলো এবং জুতাটা যদি বাবুটা পড়ে তখন তাকে অনেক বেশি কিউট লাগবে। আপনাদের কেনাকাটা করার মুহূর্তটা বেশ ভালোই উপভোগ করেছি। অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন সম্পূর্ণটি।

 3 years ago 

হ্যাঁ আপু বাবুর জন্য নিয়েছিলাম বাবুর বয়স বলে তারপরও নিয়ে গিয়ে দেখি বাবুর অনেক বড় হবে। এখনো পড়াইনি বাবা আরেকটু বড় হলে পড়াবে। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গেলে সবকিছুই একেবারে পছন্দ হয়ে যায়। শুধু বাচ্চাদের জন্য না নিজের জন্য কেনাকাটা করতে গেলেও সবকিছু পছন্দ হয়, আর তখন ইচ্ছে করে মার্কেটের সবকিছু কিনে নিয়ে আসতে। আপনি অনেক সুন্দর সুন্দর কেনাকাটা করেছেন আপনার খালাতো বোনের ছেলের জন্য। আম্মু সহ গিয়েছিলেন শপিং মলে। জুতোগুলো তো আমার বেশ পছন্দ হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য। একদমই ঠিক বলেছেন তবে সেটা সম্ভব হয়ে ওঠেনা। জুতা গুলো আপনারও পছন্দ হয়েছে জেনে খুবই ভালো লাগলো।

 3 years ago 

আপনি এবং আপনার আম্মু আপনাদের এক আত্মীয়ের ছোট বাবুর জন্য কিনা কাটা করেছেন। যদিও আপনাদের ঘরের ছোট বাবু নেই যার ঘরে ছোট বাবু আছে তার ঘরে আনন্দ বেশি আছে। যাইহোক ছোট বাবার জন্য ২ জোড়া কাপড় এবং একজোড়া জুতা কিনেছেন। এবং কেনাকাটা মুহূর্ত খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

আপনি আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করেছেন দেখে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38