সংগ্রাম জীবনের প্রকৃত শিক্ষাগুরু।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন সবাই।আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরও একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে সংগ্রাম জীবনের প্রকৃত শিক্ষাগুরু কিছু কথা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাছে আমার এই আলোচনা করা বিষয়গুলো ভালো লাগবে।
জীবন শব্দের পেছনে আসলে অনেক কিছুই লুকিয়ে রয়েছে। জীবনে চলতে গেলে আমরা সকলেই কম বেশি সমস্যার মুখোমুখি হই। আর এই সমস্যা গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে একেক মানুষের জীবনে একেক রকম সমস্যা থাকে। যেমন টাকা-পয়সার অসুবিধাটা, বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা , তাছাড়া নিজের স্বপ্ন পূরণে সমাজের এবং নিজের মানুষদের বাধা। এছাড়াও আরো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আসলে এক এক মানুষের জীবনে একেক রকম সমস্যা রয়েছে। আর এই সব সমস্যাগুলোর মাধ্যমেই আমাদের জীবনটা চলে এবং আমাদের জীবনটা গড়ে ওঠে। আর এই সমস্যাগুলো সব কিছুর মূলে রয়েছে সংগ্রাম।
সংগ্রাম করার মাধ্যমে যে আমরা শুধু কষ্ট পাই বা সংগ্রাম করার সময় তাতে আমরা যে শুধু দুঃখ কষ্ট তা নয়। সংগ্রাম করার মাধ্যমে আমাদের শেখায় যে কিভাবে আমরা জীবন সকল দুঃখ কষ্ট গ্রহণ করে নিব এবং সংগ্রাম করে সফলতার মুখ দেখবো। আসলে আমরা যখন কোন সমস্যা ছাড়া সুন্দরভাবে জীবন কাটাই তখন আমরা অনেক কিছুই বুঝিনা অনেক কিছু সম্পর্কে আমাদের জ্ঞান থাকে না। কিন্তু যখন আমরা বিপদে পড়ি কোন সমস্যা সম্মুখীন হয় এবং সেই বিপদ কেটে ওঠে তখনই আসলে আমরা সকল কিছুই বুঝতে পারি। তখনই আমাদের আসল শিক্ষাটা হয়ে থাকে। তখন বোঝা যায় জীবনে চলার পথে আসলে কোন মানুষগুলো আমাদের পাশে রয়েছে কোন মানুষগুলো আমাদের আপন মানুষ। তখন বোঝা যায় একা একা সংগ্রাম করতে গিয়ে আমরা কতটা শক্ত মানুষ কতটা স্ট্রং মানুষ। কতটা আত্মবিশ্বাসী হয়ে আমরা নিজে একা একাই এ সংগ্রামী এগিয়ে যেতে পারি।
জীবনে চলার পথে যে কঠিন সময় গুলো আসে। আর যে সংগ্রাম গুলো আমরা করে থাকি সেই সংগ্রাম থেকে আমরা যে অভিজ্ঞতা পাই সেটা আসলে বই পড়ে বা কারো কাছ থেকে শুনে কারো পরামর্শ পেয়ে সেটা আমরা একদমই বুঝতে পারি না যেটা আসলে প্র্যাকটিক্যালি আমরা বুঝতে পারিনি। যে যখন সমস্যায় পড়ি তখনই সে সমস্যাটা কতটা কঠিন সমস্যা থেকে কিভাবে উদ্ধার হতে হয়। কিন্তু কেউ যখন এসে আমাদেরকে পরামর্শ দেয় বা আমরা বই থেকে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি। তখন সেটা আসলে এতটাও কঠিন মনে হয় না যতটা বাস্তবিকভাবে জীবনের সাথে ঘটে থাকে বা তখন আমরা অনুভব করতে পারি সময়টা কাটিয়ে উঠি। অভিজ্ঞতা থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ আর সংগ্রাম না আসলে জীবনে অভিজ্ঞতা অর্জন করা যায় না।
সংগ্রাম করার মাধ্যমে জীবনী আমরা ধৈর্যশীল হয়ে উঠি। জীবন আমাদেরকে পরিশ্রমে হতে শেখায়। তাছাড়া এর মাধ্যমে আমাদেরকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে শেখায়। আর সংগ্রাম করতে করতে একটা পর্যায়ে আমরা পরিস্থিতির মোকাবেলা করতে খুবই সহজেই শিখে যাই। তাছাড়া মানুষের মতো মানুষ হতে শেখায় সংগ্রাম করার মাধ্যমে নিজের অভিজ্ঞতার জন্য এবং সে অভিজ্ঞতা দিয়েই মানুষ একজন ভালো মানুষ হয়ে ওঠে। মানুষ জীবনে ব্যর্থ হতে হতে এরকম অনেক সময় চিন্তা করে যে জীবনটা বৃথা। কিন্তু মানুষ ব্যর্থ হতে হতে একটা সময় অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। তখন ব্যর্থতার তার ধারে পাশে আসতে পারে না। এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
| শ্রেণী | ক্রিয়েটিভ রাইটিং |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে।
সংগ্রাম শুধু ব্যক্তিগত নয়, সমষ্টিগতও হতে পারে (যেমন: সমাজের প্রান্তিক মানুষের সংগ্রাম, নারী-পুরুষের সমানতাল সংঘর্ষ)।আপনি ব্যর্থতার গুরুত্ব উল্লেখ করেছেন, কিন্তু কীভাবে ব্যর্থতাকে "ডেটা পয়েন্ট" হিসেবে নেওয়া যায় বা প্রতিটি ব্যর্থতা থেকে কীভাবে নতুন কৌশল তৈরি করা যায়—সে বিষয়ে কিছু টিপস যোগ করলে লেখাটি আরো বেশি সুন্দর হতো। এতো সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
https://x.com/APatwary88409/status/1921081044482076706?t=GddB5qpLtayiSdgcMJWkNg&s=19