আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে কয়েকটি রেনডম ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে আজকের ফটোগ্রাফি ভালো লাগবে।

InCollage_20230829_221512287.jpg

আজকে আমি কয়েকটি ফটোগ্রাফি দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফটোগ্রাফি এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে আমি ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি তাছাড়া আমাদের কমিউনিটিতে অনেকেই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে। তাদের ফটোগ্রাফি গুলো দেখতেও আমার ভালো লাগে। তাদের ফটোগ্রাফি গুলো দেখে মনের মধ্যে ফটোগ্রাফি করার ইচ্ছে জাগে সেজন্য যখনই যেখানে যাই যেটা ভালো লাগে ত ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি। আজকেও কয়েকটি রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কিছু প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে আমার এই ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

IMG-20230829-WA0011.jpg

device : vivoy15s
লোকেশন

ফটোগ্রাফিটি হলো একটা পাতাবাহার কাছে ফটোগ্রাফি। আমাদের আশেপাশেই দেখবেন বিভিন্ন বড় বড় বাড়ির সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে অনেকগুলো গাছ লাগানো হয়। সেখানে একটা বাগান তৈরি করা হয় সেই বাগানের মধ্যে অনেক সুন্দর বিচিত্র ধরনের গাছ লাগানো হয়। সেরকমই একটা প্রতিষ্ঠানের সামনে এই সুন্দর বিচিত্র ধরনের গাছটি লাগানো হয়েছে। গাছের পাতা খুবই কম সংখ্যায় তবে পাতাগুলো অনেক লম্বা লম্বা। এই পাতাবাহার গাছটি দেখতে অনেকটা অ্যালোভেরা গাছের মতো তবে এই গাছটি অ্যালোভেরা গাছ নয়। আর এই গাছের পাশে অনেকগুলো ছোট ছোট গাছ রয়েছে যেগুলোর মধ্যে গুচ্ছ গুচ্ছ পাতা রয়েছে।। বিভিন্ন প্রতিষ্ঠানে সামনে সৌন্দর্য বাড়াতে এই পাতাবাহার গাছগুলোর কোন জুড়ি নেই।

IMG-20230829-WA0016.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো সন্ধ্যা বেলা একটা খেলার মাঠের ফটোগ্রাফি। যখন পুরো বিকেল খেলাধুলা করে পুরো খেলার মাঠ ফাঁকা করে ছেলে মেয়েরা চলে গেছে আর সূর্যাস্ত ও হয়ে গেছে তখন আকাশটা খুবই সুন্দর লাগছিল। ওই মাঠের মধ্যে হাঁটতে গিয়েছিলাম তখন মাঠটা খুবই পাকা ছিল সূর্যাস্ত হওয়ার পর আকাশ কি রকম সুন্দর হয় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই সুন্দর আকাশ এবং চারপাশের বাতাস উপভোগ করতে করতে মাঠের মধ্যে হাঁটছিলাম। এই সুন্দর মুহূর্ত এতটাই মূল্যবান লেগেছে আমার কাছে যেন মনে হল কোটি টাকা দিয়েও কেউ চাইলে কিনতে পারবে না। আর সেই মূল্যবান মুহূর্তের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20230829-WA0017.jpg

device : vivoy15s
লোকেশন

এ ফটোগ্রাফি টা হল একটা ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি আমাদের বাড়ির সামনে থেকে করা একটা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম জানা নেই নাম না জানা একটা ফুলের ফটোগ্রাফি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। পাতার মতো দেখতে সাদা সাদা তারপর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই ফুলের মধ্যে আরও বিভিন্ন রং রয়েছে গোলাপী রং রয়েছে। এই ফুলগুলো চারপাশে নীল আকাশের ফটোগ্রাফি করেছি। আসলে ফুল কে না পছন্দ করে আমি যখনই ফুল দেখতে পাই তখনই ফুলের ফটোগ্রাফি করি। এ ফুলগুলো নিজস্ব কোন সুভাষ নেই দেখতে খুবই সুন্দর কিন্তু। আপনাদের কাছে ফুলের ফটোগ্রাফিটি ভালো লাগবে।

IMG-20230829-WA0014.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফি টা হলো একটা ফিস কাবাব এর ফটোগ্রাফি। কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে গিয়ে প্রথমবারের মতো ফিস কাবাব খেলাম। আর সেই অনুভূতি ক্যামেরা বন্দি করার জন্য এই ফটোগ্রাফি টা করা। যখনই এ ছবিটি চোখের সামনে আসবে তখনই প্রথমবার ফিস কাবাব খাওয়ার অনুভূতিটা আমার মনে আসবে। আর সেজন্যই স্মৃতিময় ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। ফিস কাবাব অনেক বেশি মজাদার ছিল সাথে সালাদ আর চাটনি এগুলো রয়েছে খুবই সুন্দর ভাবে তারা পরিবেশন করেছে।

IMG-20230829-WA0015.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো আমাদের কলেজের ফটোগ্রাফি। সেদিন কলেজে গিয়েছিলাম বেশিরভাগ সময় কলেজে যাওয়া হয় না মাঝেমধ্যে প্রয়োজনেই কলেজ যাওয়া হয়। সেজন্য কলেজ ক্যাম্পাসটি খুবই বেশি মিস করি। সেদিন যাওয়ার পর একটা ছবি তুললাম পরিবেশটা খুবই শান্ত স্নিগ্ধ লাগছিল সে জন্যই এই ফটোগ্রাফিটা করা। আর এই ছিল আমার আজকের কয়েকটি ফটোগ্রাফি নিয়ে একটি রেনডম ফটোগ্রাফি। আশা করি আপনাদের সবার কাছে আমারই ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 3 years ago 

আপু আপনার প্রতিটি ফটোগ্রাফির সাথে উপস্থাপন অনেক বেশি চমৎকার হয়েছে। ফিস কাবাবের ফটোগ্রাফি দেখে তো খেতে ইচ্ছা করছে এখন। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে বেশ মুগ্ধ হয়ে গেলাম। খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে খুব ভালো লাগে। ফিস কাবাবের ফটোগ্রাফি দেখে খেতে বেশ ইচ্ছে করতেছে। বিশেষ করে আমার কাছে সন্ধ্যা বেলার প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লেগেছে। এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বেশি ভাল লেগেছে ফিস কাবাব এর ছবি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ আপনার করা প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। ফটোগ্রাফি করতে আমারও ভীষণ ভালো লাগে। আপনার করা প্রকৃতির ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে খেলার মাঠের সাথে আকাশের ফটোগ্রাফি এবং পাতাবাহার গাছের ফটোগ্রাফিটা খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি হলেও দেখতে কিন্তু অনেক ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। খেলার মাঠের পাশাপাশি আকাশের ফটোগ্রাফিও কিন্তু দারুণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি আজকে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি করলে সেগুলো দেখতে বেশ ভালো লাগে। সন্ধ্যাবেলার খেলার মাঠের ফটোগ্রাফি টা দেখতে ভীষণ ভালো লেগেছে আমার। এত সুন্দর ফটোগ্রাফি করে মাঝে মাঝে শেয়ার করে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দারুণ কিছু রেনডম ফটোগ্রাফি প্রকাশ করেছেন আপনি৷ এরকম সুন্দর ফটোগ্রাফি আমি আগে কখনো দেখিনি৷ আপনার ফটোগ্রাফির দক্ষতা অনেক ভালো৷ শেষের দিকে আপনি আপনার কলেজের যে ফটোটি প্রকাশ করেছেন সেটি আমার অত্যন্ত বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷

 3 years ago 

আপনাদের করা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকে ভিন্ন ধরনের ফটোগ্রাফি করার চেষ্টা করেছেন। আসলে ফটোগ্রাফি করার মধ্যে সবচেয়ে বড় বিষয়টি উপলব্ধি করতে পারা যায় একটি ফটোগ্রাফির মধ্যে অনেক অন্তর্নিত বিষয় থাকে যে ফটোগ্রাফিক দিক তাকালেই বুঝতে পারা যায়। ফটোগ্রাফির মূল অর্থ হলো, যেটা থেকে অনেক অর্থবহ কিছু প্রকাশ করে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66032.43
ETH 1931.95
USDT 1.00
SBD 0.39