মজাদার নুডুলস রেসিপি।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আমার পোস্টটি হলো রেসিপি পোস্ট । আমার খুবই প্রিয় একটি রেসিপি । আমি তৈরি করেছি আজকে আমি নুডুলসের রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আমি রান্না করতে অনেক পছন্দ করি। রান্না করাটা আমার একটা শখ। আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি।বিকেলবেলা নাস্তা খাওয়ার জন্য কি তৈরি করব চিন্তা করছিলাম পরে চোখের প্যাকেট পড়লো।ঠিক করলাম নুডুলস রান্না করব রান্না করার করার জন্য কোন ধরনের সবজি ছিল না। সেজন্য শুধু আলু ও ডিম দিয়ে নুডুলস রান্না করেছি। খেতে তেমন মন্দ হয়নি খেতে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।
উপকরণ
নুডুলস
পেঁয়াজ
রসুন
আলু
বাম
কাঁচা মরিচ
তেল
হলুদ
লবন
মরিচ
পানি
তৈরি করার পদ্ধতি:-
নুডুলস রান্না করার জন্য আমি প্রথমে একটা পাতিলের মধ্যে পানি গরম করতে দিয়েছি তারপর নুডুলস গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিলাম।
তারপর তেল গরম করতে দিলাম কড়াই এর মধ্যে। তেল গরম হওয়ার পর দুটো ডিম ভেজে নিলাম।
এরপর আমি কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিলাম এবং আলু গুলো ভালো করে ভেজে নিলাম।
এখন আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজকুছি, কাঁচামরিচ কুচি ও রসুন বাটা পরিমান মত।
এখন আমি দিয়ে দিলাম লবন, মরিচ ও মসলা।
এরপর সামান্য পানি দিয়ে ভালো করে রান্না করলাম এবং নুডুলসের প্যাকেটের ভিতরের মসলাগুলো দিয়ে দিলাম।
এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম গুলো। দেওয়ার পর আলু ও মসলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম।
এখন দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা নুডুলস গুলো। নুডুলস দেওয়ার পর মসলা ও ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম।
আর এভাবে রান্না করে নিলাম মজাদার নুডুলস আলু ও ডিম দিয়ে। এভাবে রান্না করার পর সবাই মিলে একসাথে খেয়েছি খেতে অনেক বেশি মজা হয়েছিল। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://twitter.com/Farjana47240232/status/1681490536220491776?t=CRCxXPD8ky8haEGny_osEg&s=19
আপু দেখছি আমার পছন্দের রেসিপি একটি তৈরি করলেন।নুডলসের সাথে আপনি চিকন করে কেটে আলু দিয়েছেন দেখেই খুব লোভনীয় লাগছে। খেতে মনে হয় অনেক মজাদার হয়েছিলও।অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।
হ্যাঁ আপু নুডুলস খেতে অনেক বেশি সুস্বাদু ছিল। আপনার প্রিয় খাবার জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
নুডুলস আমারও অনেকে প্রিয় খাবার। যদিও instant এটি রান্না করা যায় তাই বেশি সময় লাগে না। আপনার রান্নাটি দেখেই মনে হচ্ছে সুস্বাদু হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।
হ্যাঁ আপু তাড়াতাড়ি হাতের কাছে পেলে রান্না করে খাওয়া যায় বলেই খুবই ভালো লাগে। অনেক মজা হয়েছিল নুডুলস খেতে। ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
নুডলস আমার অনেক প্রিয়। সকালের নাস্তা হিসেবে নুডলস এর বিকল্প নেই।আপনি খুব সুন্দরভাবে নুডলস এর রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। রেসিপিটির কালার দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
আমার সকালবেলা নুডুলস তেমন খাওয়া হয়ে ওঠে না কিন্তু বিকেল বেলা প্রায় সময় খাওয়া হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
বিকেলের নাস্তা হিসেবে নুডুলস আমার খুবই পছন্দের। টমেটো সস দিয়ে নুডুলস খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুস্বাদুও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু আমারও বিকেলে নাস্তায় নুডুলস ফেলে অনেক ভালো লাগে। মাঝে মাঝে তো দুপুরে ও খেয়ে থাকি বাড়িতে থাকলে। ধন্যবাদ কমেন্ট করার জন্য।
বিকেল বেলার নাস্তা হিসেবে নুডুলসের কোন তুলনা হয় না। তাছাড়া মেহমানদেরকে আপ্যায়নের জন্য নুডুলস অন্যতম নাস্তা হিসেবে আমরা সবাই ব্যবহার করি। ইদানিং কিন্তু নুডুলস এর অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায়। আপনি কিন্তু দারুণ তৈরি করলেন নুডুলসের রেসিপি টি। আলু এবং ডিম দেওয়াতে খেতে অন্য ধরনের মজার হবে।কালারটাও দারুন হয়েছে নুডুলসের।
হ্যাঁ আপু মেহেমানদের জন্য নাস্তায় নুডুলস অবশ্যই থাকে। নুডুলস এর এখন অনেক ধরনের রেসিপি হয় মাঝে মধ্যে সেগুলো করা হয়। সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপু আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। সত্যি এমন রেসিপি পছন্দ করে না কে।নুডলস আমার বাচ্চাদের অনেক পছন্দ। আমি ও মাঝে মাঝে আলু দিয়ে রান্না করে দিই। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনার বাচ্চাদের নুডুলস অনেক পছন্দের জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি কমেন্ট করে উৎসাহিত করার জন্য।
মজাদার নুডুলস রেসিপি দেখে খিদে পেয়েছে আপু। আমার প্রিয় একটি খাবার। আমি নুডুলস খেতে ভীষণ পছন্দ করি। নুডুলস রান্নার ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপু।
আপনি নুডুলস খেতে ভীষণ পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো। আসলে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপু আপনার নুডুলস দেখে জিভে জল চলে আসলো। ছোট বড় সবাই নুডুলস খেতে পছন্দ করে। বিশেষ করে শীতকালে বিভিন্ন সবজি দিয়ে নুডুলস খেতে বেশি ভালো লাগে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
একদম ঠিক কথা বলেছেন আমি তো গরম কাল আসলে শীতকালের অপেক্ষা করি কখন মজা করে শীতের সময় নুডুলস খাব। অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।
আপনি তো দেখছি শুধুমাত্র আলু ও ডিম দিয়ে মজাদার নুডুলস রেসিপি তৈরি করে ফেলেছেন। নুডুলস খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা তো দেখছি একা একা খেয়ে নিয়েছেন আমাকে একটু ডাকলেও পারতেন। তাহলে আমিও ভাগ পেতাম। তবে যাই হোক খুব মজা করে খাওয়া হয়েছিল দেখেই বুঝতে পারছি। আমাদের মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো। আশা করছি পরবর্তীতে দাওয়াত দিতে ভুলবেন না।
ভাইয়া এই নুডুলস কিন্তু আপনি ও খেয়েছেন ভুলে গেলেন। অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।