ডিম ও ডালের মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আমার পোস্টটি হলো রেসিপি পোস্ট । আমার খুবই প্রিয় একটি রেসিপি । আমি তৈরি করেছি আজকে আমি ডিম ও ডালের মজাদার রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

1000049894.jpg

আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটা রেসিপি পোস্ট শেয়ার করতে আমার বাংলা ব্লগে অনেকেই অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করে যেগুলো দেখতে সত্যি অনেক লোভনীয় আরো অনেক ইউনিক। আজকে আমি নতুন আরেকটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি পোষ্ট টি হল ডিম ও ডালের মজাদার রেসিপি। ডিম ও ডাল রেসিপি তৈরি করা যায় সেটা রান্না না করলে বুঝতে পারতাম না। ডাল দিয়ে ডিম রান্না করেছি সেটা অনেক বেশি হয়েছিল খেতে।আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।

উপকরণ


মসুর ডাল
ডিম
পেঁয়াজ
রসুন
লবণ
মরিচ
হলুদ
মসলা
তেল
পানি

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

প্রথমে আমি মসুর ডাল রান্না করে নিয়েছি লবণ পেঁয়াজ রসুন দিয়ে।

1000049402.jpg

1000049404.jpg

ধাপ:-২

এরপর আমি ডিম ভাজি করার জন্য পেঁয়াজ লবন মরিচ মেখে নিলাম।

1000049869.jpg

1000049870.jpg

ধাপ:-৩

তারপর ডিম দিয়ে ভালো করে মেখে নিলাম।

1000049871.jpg

1000049872.jpg

ধাপ:-৪

এরপর আমি কড়াইতে ডিম ভেজে নিলাম ।

1000049872.jpg

1000049873.jpg

ধাপ:-৫

ডিম ভেজে কেটে নিলাম।

1000049875.jpg

1000049876.jpg

ধাপ:-৬

তারপর একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।

1000049877.jpg

1000049878.jpg

ধাপ:-৭

এরপর রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম।

1000049879.jpg

1000049880.jpg

ধাপ:-৮

তারপর আমি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ মসলা দিয়ে দিলাম।

1000049881.jpg

1000049882.jpg

ধাপ:-৯

এরপর পানি দিয়ে মসলা কষিয়ে আগে থেকে রান্না করা ডাল দিয়ে দিলাম।

1000049883.jpg

1000049884.jpg

ধাপ:-১০

এরপর আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। এবং ভালো করে রান্না করে নিলাম ‌

1000049886.jpg

1000049888.jpg

শেষ ধাপ:-

আর এভাবেই তৈরি করে নিয়েছি মজাদার ডাল ও ডিমের এর রেসিপি। এভাবেই ডিম দিয়ে ডাল রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। ভাত রুটি যে কোন কিছুর সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন

1000049894.jpg

1000049895.jpg

1000049890.jpg

1000049892.jpg

1000049893.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনফেনী


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 2 years ago 

এভাবে আমার শ্বশুড় বাড়িতে আলু দিয়ে ডিম রান্না করে। এটা উত্তরবঙ্গের বিখ্যাত খাবার। আর আপনি ডাল দিয়ে করেছেন একইভাবে। আপনার মাধ্যমে নতুন একটি রেসিপি শিখে নিলাম।বেশ ইউনিক রেসিপি শেয়ার করেছেন। মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু লাগবে। একদিন রান্না করবো আপনার ডাল ডিম এর রেসিপিটি।

 2 years ago 

আপনার শ্বশুর বাড়িতে এভাবে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ডিম ও ডালের অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন আপু আপনি। এভাবে ডিম আর ডাল দিয়ে একসঙ্গে রান্না করে খাওয়া হয়নি। রেসিপিটি দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে। রেসিপির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। মজাদার এই ডাল ও ডিমের রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার রেসিপিটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ডাল দিয়ে ডিম রান্না করেছি কিন্তু কখনো এভাবে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। একদিন অবশ্যই তৈরি করে খেতে হবে।নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবেও একবার তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি অনেক লোভনীয় ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। মাঝেমধ্যে এভাবে রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আর আমি তো সব সময় চাই খাবারের মধ্যে একটু ভিন্নতা আসুক যেন রুচি সম্মত হয়।

 2 years ago 

মাঝেমধ্যে ভিন্ন ধরনের খাবার খেলে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ডিম আর ডাল দিয়ে খুব মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন আপনি। আমার কিন্তু অনেক লোভ লেগে গিয়েছে আপনার তৈরি করার রেসিপিটা দেখে। ডিম আর ডাল দিয়ে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় এটা তো আগে জানা ছিল না। রেসিপিটা দেখে এই খাওয়ার জন্য প্রচুর লোভ লেগেছে। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছেন।

 2 years ago 

রেসিপি তৈরি করার পর ভাতের সাথে খেতে অনেক মজা লেগেছিল। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি আজকে চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন, ডিম ও ডালের মজাদার রেসিপি। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। আপনার প্রতিটি রেসিপি অনেক মজার হয়। আপনি রেসিপিটি ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো। সর্বোপরি ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এই রেসিপিটি দেখে আপনার কাছে অনেক লোভনীয় লেগেছে জেনে খুবই ভালো লাগলো। দেখতে যেমন লাগছে খেতেও সেরকমই সুস্বাদু ছিল।

 2 years ago 

1000049906.jpg

 2 years ago 

ডিম ডাল দিয়ে খুব মজাদার রেসিপি তৈরি করে নিলেন আপনি। আপনার রেসিপি দেখে তো মনে হচ্ছে এটা খেতে খুব ভালো লেগেছিল। ডিম ডালের এরকম মজাদার রেসিপি আগে কখনো তৈরি করা হয়নি। আজকে যেহেতু আপনার কাছ থেকে রেসিপিটা শিখে নিলাম, তাই ভাবছি একদিন ট্রাই করবো।

 2 years ago 

অবশ্য একদিন ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ডিম এবং ডাল দিয়ে খুবই মজার একটি খাবারের রেসিপি উপস্থাপন করেছেন আপু। দেখেই তো মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। এই ধরনের খাবারগুলো খেতে সত্যি অনেক ভালো লাগে। খুবই লোভনীয় লাগছে দেখতে।

 2 years ago 

হ্যাঁ আপু এটা দেখতে যেরকম দারুন লাগছে খেতেও ঠিক সেরকমই মজাদার ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59995.77
ETH 1609.13
USDT 1.00
SBD 0.38