কাঁচের বয়ামে আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি কাঁচের বয়ামে আর্ট। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

_1686408427097.jpg

আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব। আজকে আরেক টি আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আর্ট করেছি একটা ফেলে দেওয়া কাঁচের বয়ামের মধ্যে। আজকে আর্ট পোস্ট করব ঠিক করলাম কিন্তু কি ধরনের আর্ট করবো সেটা বুঝতে পারছিলাম না তখন হঠাৎ একটা নষ্ট কাঁচের বয়াম চোখে পড়লো। সেই বয়াম পরিষ্কার করে আমি আর্ট করলাম। আশা করি আপনাদের কাছে আমারে আর্ট টি ভালো লাগবে। আর এতদিন করেছিলাম পোস্টার রং দিয়ে বিভিন্ন ধরনের আর্ট। আজকে করলাম অ্যাক্রলিক রং দিয়ে আর্ট যাতে রংটা উঠে না যায়। তাহলে আমি অনেক সময় ধরে ঘরের মধ্যে সাজিয়ে রাখতে পারব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

•কাঁচের বয়াম
•আর্ট ব্রাশ
•অ্যাক্রলিক রং
•পেন্সিল
•স্কেল
•রবার

IMG-20230610-WA0025.jpg

ধাপ:-১

ছোট কাঁচের বয়ামের মধ্যে আর্ট করার জন্য আমি প্রথমেই বয়ামটা পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর কালো রঙের অ্যাক্রলিক দিয়ে পুরো বয়ামটা রং করে নিয়েছি।

IMG-20230610-WA0027.jpg

IMG-20230610-WA0026.jpg

ধাপ:-২

এখন আমি নিয়ে নিলাম সাদা রঙের অ্যাক্রলিক কালার। সাদা রং দিয়ে আমি কালো বয়ামটার মধ্যে ফুল আর্ট করেছি।

IMG-20230610-WA0029.jpg

IMG-20230610-WA0028.jpg

IMG-20230610-WA0021.jpg

ধাপ:-৩

এরপর আমি হলুদ রঙের অ্যাক্রলিক রঙ নিয়ে সাদা রং দিয়ে আর্ট করা ফুল গুলোর মাঝখানে ডিজাইন করেছি।

IMG-20230609-WA0005.jpg

IMG-20230610-WA0024.jpg

ধাপ:-৪

বয়ামের ঢাকনা নিয়েছি আর্ট করার জন্য। কালো রংয়ের অ্যাক্রলিক রং নিয়ে বয়ামের পুরো ঢাকনাটি কালো রং করে নিয়েছি।

IMG-20230609-WA0008.jpg

IMG-20230609-WA0009.jpg

ধাপ:-৫

হলুদ রঙের অ্যাক্রলিক রং নিয়ে নিলাম। ঢাকনার মাঝখানে ছোট্ট একটি আর্ট করেছি।

IMG-20230610-WA0023.jpg

ধাপ:-৬

এরপর ঢাকনা মধ্যে হলুদ রং দিয়ে আমি একটা ফুল ডিজাইন করেছি।

IMG-20230609-WA0001.jpg

শেষ ধাপ:-

আর এভাবেই আজকে আর্ট শেষ করলাম। একটা মধুর বয়াম ফেলে দেওয়া হয়েছিল সেই বয়াম দেখে ভালো করে পরিষ্কার করেছি। আজকে সেই বয়ামের মধ্যেই আর্ট করেছি। আশা করি আপনাদের কাছে আমার এই আর্ট ভালো লাগবে।

IMG-20230610-WA0006.jpg

IMG-20230610-WA0007.jpg

IMG-20230610-WA0008.jpg

IMG-20230610-WA0009.jpg

IMG-20230610-WA0010.jpg

IMG-20230610-WA0011.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Sort:  
 3 years ago 

কাঁচের বয়ামে আর্ট দেখে মুগ্ধ হলাম। অসাধারণ চিত্র অংকন করেছেন আপনড।দেখে খুবি ভালো লেগেছে আমার। ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

 3 years ago 

আপনি এই আর্ট দেখে পরবর্তীতে করা চিন্তা করেছেন এটা দেখে অনেক বেশি খুশি হয়েছি আমি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

নষ্ট অথবা ফেলে দেওয়া বিভিন্ন জিনিসপত্র দিয়ে অনেক রকমের কাজ করা যায়। আপনি নষ্ট কাচের বয়ামে খুবই সুন্দর একটা আর্ট করেছেন। আমি তো সত্যি একেবারেই মুগ্ধ হয়ে গেলাম আপনার কাছের বয়ামে অঙ্কন করা আর্ট দেখে। ফুল গুলোর ডিজাইন খুব সুন্দর ভাবে করেছেন, খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে সম্পূর্ণটা। সত্যি আপু আপনার অনেক দক্ষতা রয়েছে এটা কিন্তু বলতেই হচ্ছে।

 3 years ago 

নষ্ট ও ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক রকমের কাজ করা যায় একদম ঠিক বলেছেন। নষ্ট জিনিস গুলার মধ্যে যখন ভালো কাজ করা হয় দেখতে কিন্তু বেশ দারুন লাগে। আপু ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে।

 3 years ago 

কাচের বয়ামে অনেক সুন্দর আর্ট করেছেন আপনি। এরকম আর্ট গুলো দেখলে আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি ও চেষ্টা করি মাঝে মাঝে ভিন্ন ধরনের আর্ট করতে। অনেক সুন্দর হয়েছে আপনার কাছের বয়ামে আরটি।

 3 years ago 

আপনিও মাঝেমধ্যে এ ধরনের আর্ট গুলো করার চেষ্টা করেন শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ফেলে দেয়া কাচের বয়ামে বেশ সুন্দর একটি আর্ট করেছেন ।দেখতে বেশ সুন্দর লাগছে। এভাবে আমরা বিভিন্ন জিনিস রং করে ঘর সাজাতে পারি। অনেক ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক কথা বলেছেন আপু এভাবে জিনিসগুলো রং করে ঘরে সাজিয়ে রাখতে পারি এতে ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। ধন্যবাদ কমেন্ট করে পাশে থাকার জন্য।

 3 years ago 

অসাধারণ পেইন্টিং করেছেন আপনি। জল রঙের পেইন্টিং গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনার পেইন্টিং করা খুব সুন্দর হয়েছে। আমাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আসলে আমিও মাঝে মাঝে পেইন্টিং করে থাকি। কাঁচের বয়ামে আর্ট সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনিও মাঝে মাঝে পেইন্টিং করেন শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 3 years ago 

কাচের বয়োমে অনেক সুন্দর আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

কাঁচের বয়ামে মধ্যে করা আর্ট আপনার কাছে ভালো লেগেছে শুনে আমি অনেক খুশি হয়েছি। ধন্যবাদ আপু কমেন্ট করে পাশে থাকার জন্য।

 3 years ago 

কাচের বয়ামে অসাধারণ সুন্দর করে আপনি আর্ট করেছেন।অ্যাক্রলিক রং ব্যবহার করে কাচের বয়ামের উপর খুবই সুন্দর ভাবে সুন্দর সুন্দর ফুলের আর্ট করেছেন আপনি। কাচের বয়ামটি দেখতে খুবই সুন্দর লাগছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করেছেন।

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকারভাবে কাঁচের বয়ামে আর্ট করেছেন। পুরনো জিনিসগুলোর মধ্যে নতুন কিছু করলে দেখতে অনেক সুন্দর লাগে। সত্যি বলতে আপনার আইডিয়ার প্রশংসা করতে হয়। কাঁচের বয়াম টি এখন ভিন্ন রকম হয়ে গেল। ঘরের শোকেসের মধ্যে রাখলে অনেক চমৎকার লাগবে। অনেক সুন্দর করে কাঁচের বয়ামে আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

তা ঠিক বলেছেন আপনি পুরনো জিনিসের মধ্যে নতুন কিছু করলে দেখতে বেশ সুন্দর লাগে। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64128.26
ETH 1864.24
USDT 1.00
SBD 0.39