বৃষ্টির দিনে তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে সাত রকমের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ফটোগ্রাফি ভালো লাগবে।

_1691255851856.jpg

আজকে আমি বিভিন্ন রকমের ফুল দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। আজকে আমি আপনাদের মাঝে বৃষ্টি ভেজা দিনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আজকে বেশ কয়েকদিন যাবত সারাদিনই বৃষ্টি হয় আমাদের এই দিকে। বৃষ্টির জন্য বাইরে বেরোনো যায় না তবে সেটা খুবই ভালো গরমের থেকে। হালকা হালকা বৃষ্টির মধ্যে চারদিকের পরিবেশটা বেশ সুন্দর লাগছে। পাতা গাছপালা বেশ দারুন লাগছে সেরকমই কিছু ফটোগ্রাফি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে আমার এই ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

IMG-20230804-WA0006.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো বৃষ্টির দিনে মেঘলা আকাশ ও একটা গাছের ফটোগ্রাফি। আপনাদের তো উপরে বলেছে আমাদের এদিকে আজকে কয়েকদিন যাবত টানা বৃষ্টি হচ্ছে তবে বেশি নয় হালকা হালকা। আর বৃষ্টির কারণে চারিদিকে মেঘলা হয়ে আছে। একদিন দুপুরবেলা বেরিয়েছিলাম বাইরে বাড়ির সামনে। সেখানে অনেকগুলো গাছ রয়েছে গাছগুলো বৃষ্টির কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর আকাশটা কেমন মেঘলা মেঘলা সেজন্যই ফটোগ্রাফিটি করেছি। এই গাছটা বন্য গাছের নাম আমার জানা নেই বেশ দারুন লেগেছে সেই জন্য ফটোগ্রাফি করে ফেলেছি।

IMG-20230804-WA0002.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো বৃষ্টি ভেজা একটি ছোট গাছের ফটোগ্রাফি। বৃষ্টির দিনে গাছ-গাছালি সৌন্দর্য জেন দ্বিগুণ বেড়ে যায় বিশেষ করে যে কাজগুলোর মধ্যে পানি ফোটা ফোটা হয়ে থাকে সেই গাছগুলো। এই ছোট গাছটা ছাদের উপর একটা টবের মধ্যে বিভিন্ন ধরনের আগাছা জন্মেছে সে আগাছা মধ্যেই গাছটি ছিল। সে ছোট ছোট গাছগুলোর মধ্যে বৃষ্টির পানি দেখতে খুবই সুন্দর লাগছিল সেজন্য এই ফটোগ্রাফি টা করা।

IMG-20230804-WA0001.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো বৃষ্টি ভেজা পুঁইশাকের ফটোগ্রাফি। আমাদের বাড়িতে পুঁইশাক গাছ লাগানো হয়েছে সেই শাকের রেসিপি আমি তৈরি করেছি। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে শেয়ার করতে পারব। পুইশাকের গাছের পাতাগুলোর মধ্যে বৃষ্টি হওয়ার বৃষ্টির পানি গুলো জমে রয়েছে আর দেখতে বেশ দারুন লাগছিল। সেজন্য এই পুঁইশাকের ফটোগ্রাফি টা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি।

IMG-20230804-WA0004.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি। বেশ কয়েকদিন আগে আমাদের সাথে ছাদে কুমড়ো গাছ লাগানো হয়েছিল। সে চাল কুমড়ো গাছটি বড় হয়ে সেখানে ফুল ধরেছে এবং একটা বড় চাল কুমড়ো ধরেছে। সেটা আমরা রান্না করে খেয়ে ফেলেছি রেসিপি করেছে খুব তাড়াতাড়ি আপনাদের শেয়ার করব। আর বাকি অনেকগুলো ফুল রয়েছে এখনো আর চাল কুমড়া ধরেনি। সেই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল সেজন্য আপনাদের মাঝে এই ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করা।

IMG-20230804-WA0005.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলো বৃষ্টি ভেজা মাধুরী লতা। ফুলের ফটোগ্রাফি নাম জানা ছিল না পরে ফুলটির নাম জানতে পারলাম মাধুরী লতা। ফুলটি আপনারা খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ফুলের প্রতিটা পাপড়ির মধ্যে পানির ফোঁটা রয়েছে। ফুলটা দেখতে খুবই ফ্রেশ এবং সুন্দর লাগছে। ফুলটার কালার টা খুবই সুন্দর গোলাপী হালকা গোলাপি রঙের মিশ্রণে এই ফুলটি দেখতে দারুন লাগছে। অনেকগুলো ফুল একসাথে থাকে এই এক গুচ্ছ হয়ে দূর থেকে দেখলে বেশ সুন্দর লাগে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 3 years ago 

বৃষ্টিভেজা দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে বৃষ্টি ভেজা পুঁই শাকের ফটোগ্রাফি এবং মাধবীলতা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আপনার কাছে পুঁই শাক ও মাধবীলতা ফুলের ফটোগ্রাফিটি ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়া যায় না প্রয়োজন ছাড়া । আবার বৃষ্টি থেমে গেলে প্রচুর পরিমাণে গরম শুরু হয়ে যায় যেটা ও খারাপ লাগে । বৃষ্টির দিনে বাইরে বের হতে পারলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা যায় । এরকম পাতার উপরে ফুলের উপরে বৃষ্টির পানির ফোটা পড়লে সেটা দেখতে সত্যি অসাধারণ লাগে । পুঁই পাতার উপরে যে ফোঁটা গুলো পড়েছে সত্যি দেখতে খুব ভালো লাগছে । প্রত্যেকটা ছবি কিন্তু সুন্দর তুলেছেন আপনি।

 3 years ago 

আরে আপু কি বলো আজকে কয়েকদিন তো রোদের মুখে দেখতে পাচ্ছি না জামা কাপড় সব ভিজে ভিজে রয়ে গেছে তারপরও গরমের থেকে বেশ ভালো লাগছে। পুঁইশাকের পাতার উপর পানির ফোটার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বৃষ্টির দিনে তোলা কিছু সুন্দর ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন অনেক সুন্দর হয়েছে ছবিগুলো।এমনিতে বৃষ্টির দিনে ছবি সুন্দর হয়।ধন্যবাদ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

একদম ভাইয়া বৃষ্টির দিনে প্রাকৃতিক পরিবেশে সৌন্দর্য জেন আরও বেড়ে যায়। আর সেজন্যই ফটোগ্রাফি গুলো দেখতে দারুণ হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 3 years ago 

বৃষ্টির দিনের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। সবুজ পাতার উপর বৃষ্টির ফোঁটা গুলো দেখতে বেশ সুন্দর লাগছে। মাধবীলতা ফুল গুলো বেশ দুর্দান্ত হয়েছে। আপনি ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে বিশেষ করে সবুজ গাছের পাতার উপর পানির ফোঁটা এবং মাধবীলতা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

হ্যাঁ বৃষ্টি পড়ার কারণে ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার ছিল, তাছাড়া আপনার ক্লিক করা প্রত্যেকটা ছবি অসাধারণ। বিশেষ করে প্রত্যেকটা ছবির কালার আমার কাছে খুব ভালো লেগেছে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া বৃষ্টি পড়লে চারপাশের পরিবেশ দেখতে সুন্দর লাগে আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

বৃষ্টির দিনে এমনিতেই প্রকৃতিকে অনেক সুন্দর লাগে। যদি বৃষ্টির ফোটা সবুজ গাছের পাতার মধ্যে পড়ে তাহলে সেগুলো যদি ফটোগ্রাফি করা হয় অসাধারণ লাগে দেখতে। বৃষ্টির দিনের সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিলেন এবং আমাদের সাথে শেয়ার করলেন দেখতে অসাধারণ লেগেছে আপু। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি।

 3 years ago 

আমার আজকের ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন এটা শুনে অনেক বেশি ভালো লাগছে আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বৃষ্টির দিনে পরিবেশে সতেজতা ফিরে আসে। দেখতে বেশ ভালো লাগে তখন। আপনি সেই বৃষ্টির দিনের বেশ কিছু ফটোগ্রাফি করেছেন বিভিন্ন গাছের। ফটোগ্রাফিগুলো দেখতে বেশ ভালো লাগছে। অনেক ধন্যবাদ বৃষ্টির দিনের সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

কিছুদিন অতিরিক্ত গরম আর রোধ থাকার কারণে গাছগুলো যেন প্রাণহীন হয়ে গিয়েছিল। আজকে কয়েক দিনের টানা বৃষ্টিতে গাছের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বৃষ্টির দিনে তোলা কিছু রেন্ডম ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে সত্যি আমার কাছে বেশ চমৎকার লেগেছিল। বৃষ্টিতে ভেজার পরে এমনিতে যেকোনো ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লাগে। সব থেকে বেশি ভালো লেগেছিল কুমড়ো ফুলের ফটোগ্রাফি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া বৃষ্টিতে ভেজার পর ফুল, পাতা, গাছ গাছালি সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যাই খুবই দারুণ লাগে তখন। কুমড়ো ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।

 3 years ago 

বৃষ্টির দিনে চারপাশে প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে। আপনি বৃষ্টি দিনে এই সুন্দর ফটোগ্রাফি গুলো করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে ভালো লাগলো, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছেও বৃষ্টির দিনে চারপাশের প্রকৃতি দেখতে ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো। প্রাকৃতিক সৌন্দর্য যেন মানুষকে মুগ্ধ করে ফেলে অনেক। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65893.80
ETH 1926.35
USDT 1.00
SBD 0.38