আলোকিত মানুষ সমাজের মূল্যবান সম্পদ ।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আলোকিত মানুষ সমাজের মূল্যবান সম্পদ এই বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে ।

B612_20230419_231249_992.jpg

আজকে আমি আপনাদের সাথে যে বিষয় শেয়ার করব সেটি হচ্ছে একজন আলোকিত মানুষ একটি সমাজের জন্য অনেক বড় সম্পদ।আমরা একজন আলোকিত মানুষের দ্বারাই একটি সমাজকে আলোকিত করতে পারি একটি সমাজকে সঠিক দিক নির্দেশনায় পরিচালিত করতে হলে একজন আলোকিত মানুষের খুবই প্রয়োজন।

আলোকিত মানুষ বলতে আমরা বুঝি একজন মানবিক মানুষ।যার মধ্যে রয়েছে মানবতা যার মধ্যে নেই হিংসা বিদ্বেষ এবং অহংকার।মানবিক মানুষ গুলোই পারে একটি সমাজের কাঠামো সুন্দরভাবে তৈরি করতে এবং সমাজের মানুষদের মধ্যে আন্তরিকতা ভালোবাসা তৈরি করতে।তারাই আলোকিত মানুষ কারণ তাদের থেকেই মানুষ আলো পেয়ে থাকে।

আমরা সূর্য থেকে আলো পাই , চন্দ্র থেকে আলো পাই শুধু তা নয় আলোকিত মানুষদের থেকেও আমরা জ্ঞানের আলো পাই।যাদের মধ্যে মানবিক এবং সঠিক জ্ঞান রয়েছে তাদের থেকে আমরা ওই জ্ঞানের আলোটা পেয়ে থাকি। এই জ্ঞানের আলোর মাধ্যমে একসময় একটি সমাজ, একটি রাষ্ট্র , একটি দেশ সবকিছুই পরিবর্তন করা সম্ভব।

বর্তমানে আমাদের দেশের সামাজিক কাঠামো যেভাবে দিনকে দিন নষ্ট হচ্ছে এই বর্তমান অবস্থাতে একজন আলোকিত মানুষ একটি সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানুষের দ্বারাই একটি সমাজ পরিপূর্ণভাবে পরিবর্তন করা সম্ভব। একজন আলোকিত মানুষ একটি সমাজের জন্য অনেক বড় একটি সম্পদ।

সর্বশেষ আমি যা বলবো , সমাজে আলোকিত মানুষ গড়ে তোলা খুবই প্রয়োজন। প্রত্যেকটি ঘরে ঘরে ,প্রত্যেকটি বাড়িতে ,প্রত্যেকটি গ্রামের ,প্রত্যেকটি উপজেলার, প্রতিটি জেলাতে একজন আলোকিত মানুষ খুবই প্রয়োজন। আলোকিত মানুষ না হলে আমরা জ্ঞানের আলো কোথাও থেকে পাবোনা। আজকের মত আমার পোস্ট এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 3 years ago 

ঠিকই বলেছেন আপু আমরা যেমন সূর্য থেকে আলো পায় ঠিক তেমন সুশিক্ষাই আলোকিত মানুষের কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করে থাকি। আপনার ফটো আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুশিক্ষাই জাতির মেরুদন্ড । বর্তমান পরিস্থিতিতে সুশিক্ষার খুবই প্রয়োজন । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 3 years ago 

সত্যি কথা বলতে কি আজ সমাজের মানুষ অনেক শিক্ষিত হচ্ছে কিন্তু সুশিক্ষিত হচ্ছে না। আমরা মনে করি লেখাপড়া শিখলে শিক্ষিত হয় কিন্তু আমি এটা কখনো বিশ্বাস করি না কারণ শিক্ষা নিজের মধ্যে সভ্যতা নিজের মধ্যে হয়তো লেখাপড়া শিখলে সেই পথ আরো সহজ হয়ে যায়। যাইহোক সূর্য আলো যেমন সবকিছুকে আলোকিত করে তেমনি সুশিক্ষিত মানুষ সমাজকে আলোকিত করে। সুন্দর একটি টপিকস নিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

বর্তমান পরিস্থিতিতে সুশিক্ষার খুবই অভাব। সমাজে আলোকিত মানুষ গড়ে তোলার জন্য সুশিক্ষা খুবই প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলেই সমাজে আলোকিত মানুষের খুবই প্রয়োজন।তাদের জ্ঞানের আলোতে আলোকিত হয়ে সমাজের অন্যান্য মানুষ ও আলোকিত হবে ফলে সমাজ,দেশ ও পৃথিবীর উন্নতি হবে। ধন্যবাদ আপু সুন্দর পোস্টটির জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার এই পোস্ট ভিজিট করার জন্য । আলোকিত মানুষদের মাধ্যমে পৃথিবী পরিবর্তন সম্ভব ।

 3 years ago 

অনেক মূল্যবান একটি পোস্ট লিখেছেন সমাজের আলোকিত মানুষ নিয়ে। আপনি ঠিক বলছেন যে সমাজে কিংবা যে পরিবেশে আলোকিত মানুষ থাকে সে সমাজ ব্যবস্থা অনেক সুন্দর থাকে। বর্তমান সময়ে সমাজে আলোকিত মানুষের অনেক অভাব সবাই দুর্নীতিবাজ বললে চলে। অনেক ধন্যবাদ আপু সুন্দর লেখাগুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু দুর্নীতিবাজ লোকদের কারণেই আজকে সমাজের এই অবস্থা । অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আলোকিত মানুষগুলো সমাজের বড় সম্পদ। আলোকিত মানুষগুলো থেকে আমরা জ্ঞানের আলো পয়ে থাকি। সূর্য এবং চাঁদ যেভাবে আলো দেয়। আর আলোকিত মানুষগুলো আমাদেরকে জ্ঞানের আলো দেয়। তবে সমাজে এ ধরনের লোকগুলোকে তৈরি করা দরকার। যে মানুষগুলোর মধ্যে হিংসা এবং দ্বন্দ্ব নেই তারাই সমাজের বড়ই সম্পদ। আপনি খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

একজন আলোকিত মানুষই পারে একটি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে। আমার এই পোস্ট ভিজিট করে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 3 years ago 

আলোকিত মানুষ সমাজে বড় মূল্যবান সম্পদ তা ঠিক বলেছেন। তবে আলোকিত মানুষগুলো সমাজে গড়ে তুলতে হবে। তারা সমাজকে আলোকিত করবে। এখনকার সময়ে আলোকিত মানুষ গুলো পিছে থাকে। চাঁদ এবং সূর্য যেভাবে আলো দেয়। সেইভাবে আলোকিত মানুষ গুলো সমাজকে আলো দিতে হবে। সত্যি আপু আপনার খুব চমৎকার একটি টপিক নিয়ে আলোচনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য । আমরা চাই প্রত্যেকটি সমাজে কয়েকজন আলোকিত মানুষ গড়ে উঠুক ।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু,সূর্য চন্দ্র থেকে যেমনি আলো পাই আমরা তেমনি আলোকিত মানুষের থেকে জ্ঞানের আলো পাই।আর এই আলোকিত মানুষ হচ্ছে মানবিক মানুষ।একজন মানবিক মানুষ সহজেই একটি সমাজ,রাষ্ট্রকে সহজেই আলোকিত করতে পারেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

বর্তমান সমাজে আলোকিত মানুষের খুবই অভাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে কমেন্টস করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63013.72
ETH 1871.80
USDT 1.00
SBD 0.37