"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৩৮: রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে কেক বিভিন্ন ধরনের লোগো তৈরি।
কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটি ডাই পোস্ট করব ।রঙিন কাগজ দিয়ে নতুন কিছু বানানো চেষ্টা করব। আমার বাংলা ব্লগে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রতিযোগিতা অংশ গ্রহণ করে আজকে ডাই পোস্ট করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে ডাই এবং ক্রাফট বানাতে খুবই ভালোবাসি এবং পছন্দ করি। তাই যখনই আমার ইচ্ছে করে তখনই আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করি। আগে আমি অনেক ধরনের ডাই এবং ক্রাফট তৈরি করেছি কাগজ দিয়ে আরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে। আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নিজের পছন্দমত ডাই তৈরি করার এই প্রতিযোগিতা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ডাই তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এরকম একটা ডাই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং বাংলা ব্লগ সম্পর্কিত একটি ডাই তৈরি করতে পেরেছি এবং এই ধরনের একটা সুযোগ হয়ে উঠেছে এটা অনেক বেশি ভালো লাগলো আমার কাছে। আমি এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য তৈরি করেছি দুই বছর উদযাপনের জন্য একটা কেক তৈরি করেছি এবং ডিসকো বোর্ডের একটা লোগো তৈরি করেছি এবং আমার বাংলা ব্লগের মূল আকর্ষণ সাইফক্স লোগো তৈরি করলাম এবং স্টিমিট লোগো তৈরি করলাম। আমার এই ডাই পোস্টের মধ্যে আমি বোঝাতে চেয়েছি আমার বাংলা ব্লগে ২য় বর্ষপূর্তি উপলক্ষে সকলে এবং স্টিমিটর সকলে বাংলা ব্লগে সকলের সবাই একসাথে হয়ে উদযাপন করছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
উপকরণ:-
রঙিন কাগজ
কার্ডবোর্ড
ককশিট
পেন্সিল
কাঁচি
গাম
স্কেল
শলা
রং
তৈরি করার পদ্ধতি:-
ধাপ:-১
ডাই তৈরি করার জন্য আমি লাল রঙের রঙিন কাগজ নিয়েছি। লাল রঙে রঙিন কাগজের মধ্যে একটি বৃত্ত আর্ট করে সেটি আমি কেটে নিলাম।
ধাপ:-২
রঙিন কাগজ থেকে লম্বা করে দুইটা অংশ কেটে নিয়েছে এবং নিচের দিকে ভাঁজ করে ছোট ছোট করে কেটে নিলাম এবং সেখানে গাম লাগিয়ে নিলাম।
ধাপ:-৩
আগে কেটে নেওয়া বৃত্তের অংশটি লম্বা অংশটির মধ্যে জোড়া লাগিয়ে নিয়েছি গাম এবং কেকের একটা অংশ তৈরি করে নিলাম।
ধাপ:-৪
একই পদ্ধতিতে আমি আরো একটি কেকের অর্ধেক অংশ তৈরি করে নিয়েছি।
ধাপ:-৫
কাগজ দিয়ে কেক তৈরির জন্য আমি যে দুটো অংশ রঙিন কাগজ দিয়ে তৈরি করেছিলাম সেই দুটো অংশ একসাথে জোড়া লাগিয়ে কেক তৈরি করে নিলাম। আরেকটি বৃত্ত কেটে নিলাম রঙিন কাগজ দিয়ে উপরে গাম দিয়ে লাগিয়ে নিলাম।
ধাপ:-৬
এরপর সবুজ রঙে রঙিন কাগজ নিয়ে কাগজের মধ্যে দুই বছরের উদযাপন লেখাটি লিখেছি। কালো কলম দিয়ে লিখে কেটে নিলাম।
ধাপ:-৭
কেটে নেওয়া এই অংশটি আমি গাম দিয়ে কেকের মাঝখানে লাগিয়ে নিয়েছি।
ধাপ:-৮
সাদা কাগজ নিয়েছি এখন ফুল তৈরি করার জন্য। সাদা কাগজ এর মধ্যে আমি ছোট ছোট বৃত্তাকার অনেকগুলো কাগজ কেটে নিলাম।
ধাপ:-৯
কেটে নেওয়া সাদা কাগজ গুলোর দিয়ে আমি অনেকগুলো ছোট ছোট ফুল তৈরি করে নিয়েছি।
ধাপ:-১০
সাদা কাগজ দিয়ে তৈরি করা ফুলগুলো আমি কেকের চারপাশে একটা একটা করে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি।
ধাপ:-১১
একটা কার্ডবোর্ড নিয়ে কার্ডবোর্ড থেকে গোল করে এক টুকরো অংশ কেটে নিলাম ডিসকোর্ড লোগো তৈরি করার জন্য।
ধাপ:-১২
রঙিন কাগজ কেটে আমি কার্ডবোর্ডের উপরে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি এবং সাদা কাগজ দিয়ে ডিসকোর্ড ডিজাইন টা কেটে নিলাম তারপর জোড়া লাগিয়ে নিলাম গাম দিয়ে।
ধাপ:-১৩
এখন আমি কার্ডবোর্ডের মধ্যে একটা সাইফক্স আর্ট করেছি এবং সেই কার্ডবোর্ডের থেকে সাইফক্স কেটে নিলাম।
ধাপ:-১৪
এরপর কমলা রঙিন কাগজের মধ্যে সাইফক্স সেইফ কেটে কার্ডবোর্ডের মধ্যে জোড়া লাগিয়ে কালো কলম দিয়ে আমি বাকি অংশ ডিজাইন করেছি।
ধাপ:-১৫
এখন আমি স্টিমিটে লোগো তৈরি করে নিব। কার্ডবোর্ডের মধ্য থেকে স্টিমিট লোগো সেটা কেটে নিলাম।
ধাপ:-১৬
এরপর কার্ডবোর্ডের মধ্যে সবুজ ও সাদা রঙের রঙিন কাগজ কেটে স্টিমিট এর লোগোটি তৈরি করে নিয়েছি।
ধাপ:-১৭
বড় একটা ককশিট কেটে নিলাম বৃও আকারে। এ ককশিটের মধ্যে সবুজ রঙের রঙিন কাগজ আমি জোড়া লাগিয়ে নিলাম গাম দিয়ে।
ধাপ:-১৮
এরপর আমি এই বড় ককশিটে মধ্যে কেকটি গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ:-১৯
এখন কার্ডবোর্ড দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের লোগো গুলো শলা দিয়ে আমি কেকে চারপাশে ককশিটের মধ্যে লাগিয়ে নিলাম।
ধাপ:-২০
এরপর লম্বা করে একটি কার্ডবোর্ড কেটে নিলাম। তারপর কালো রং দিয়ে রং করে নিলাম এবং হলুদ রঙ দিয়ে দ্বিতীয় বর্ষপূর্তি আমার বাংলা ব্লগ এই লিখাটি লিখে নিলাম।
শেষ ধাপ:-
এই ব্যানার তৈরি করার পর আমি ককশিটের মধ্যে শলা দিয়ে আটকে নিলাম। ব্যানার আটকানোর পর আমার ডাই তৈরি করা কমপ্লিট হয়েছে। বিভিন্ন ধরনের লোগো এবং একটি কেক তৈরি করেছি রঙিন কাগজ দিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই ডাই পোস্টটি ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://twitter.com/Farjana47240232/status/1666817154010980352?t=P4de3FPa2O_D5mmIUtgNKA&s=19
প্রথমে আপনাকে আমার বাংলা ব্লগ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনি দেখছি অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত ধাপে ধাপে অনেক সুন্দর একটি রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে কেক তৈরি করেছেন অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভীষণ ভালো লেগেছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার বিষয়টি দেখে। রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে কেক সেই সাথে বিভিন্ন ধরনের লোগো ও তৈরি করেছেন। শেষে খুবই উজ্জ্বলভাবে এটা ফুটে উঠেছে এবং অনেক বেশি আকর্ষণীয় লাগছে।
রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি অনেক সুন্দর একটি বিষয় নির্বাচন করেছেন আমার বাংলা ব্লগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতার বিষয়টি আমার বেশ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে কার্ডবোর্ড দিয়ে বিভিন্ন লোগো এবং কেক তৈরি করলেন অসাধারণ হয়েছে।
প্রতিযোগিতা অংশগ্রহণ করে যে ডাই তৈরি করেছি সেটি আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক বেশি খুশি হলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
৩৮ তম এই কনটেস্টে আপু আপনি খুব সুন্দর ভাবে অংশগ্রহণ করেছেন। যেখানে আমি লক্ষ্য করলাম একটি সুন্দর ডাই পোস্ট আপনি আমাদের মাঝে তৈরি করেছেন বিভিন্ন প্রকার রঙিন কাগজ এর মধ্য দিয়ে। খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর একটি প্রজেক্ট দেখে।
আমার এই ডাই প্রজেক্ট দেখে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে উৎসাহিত করার জন্য।
প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে কেক এবং বিভিন্ন ধরনের লোগো তৈরি করেছেন। দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। আপনার প্রতিভা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এমন ইউনিক একটি ডাই প্রোজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।