পিঠাই কাল হয়ে দাড়ালো🤧(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ5 years ago

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন।আজ আমি ভালো নাই🤧,জ্বর স্বর্দিতে অবস্থা খারাপ হয়ে গেছে।

যেটা বলতে চাচ্ছিলাম,দুধ পিঠা বা অনেকেই আপনারা দুধ চিতই বলে চেনেন সেটা আমার সব থেকে প্রিয় পিঠা।শীত আসলে খেতে হবেই আমায়।প্রতি বছর অবশ্য শীতের শুরু থেকেই খাওয়া হতো।তবে পিঠাপুলি করার লোকটা আর নেই😅দাদি তো ছেড়ে চলে গেছেন😭।যাইহোক,গতকাল আম্মুই বানিয়েছিলো কিছু পিঠা।কিছুদিন পরেই রেজাল্ট,তারপর কই ঠাই হবে ঠিক নাই।তাই বললো,ভালো মন্দ খাওয়াই😅😆।পিঠা বানানোর শুরু থেকেই মায়ের পাশে বসেছিলাম।

IMG20211224145237.jpg

IMG20211224102034.jpg

IMG20211224145220.jpg

IMG20211224102014.jpg

পিঠা বানানো শেষ করতে করতে ১২ টার মতো বেজেছিলো।বানানোর সাথে সাথে তো আর খাওয়া যায়না,তাই আম্মু বলেছিলো একটু দেরি করে খেতে।ওই তিনটের ওদিক গোতা দুয়েক খেয়ে বাইরে গিয়েছিলাম।কারনবশত রাতে খাওয়ার কথা থাকলেও খাওয়া হয়ে উঠেছিলনা।আজ সকালে প্রাইভেট ছিল ৭ টায়।ঘুম থেকে উঠে ক্ষুধা ক্ষুধা ভাব লাগছিলো।তো কিছু না পেয়ে ফ্রিজ থেকে পিঠাই বের করে খেয়েছিলাম😕।খাওয়ার সময় মজা করে হাত চেটে খেয়েছিলাম।পরে যে সেই মজাই কাল হয়ে দাঁড়াবে তা বুঝিনি🙂।তো পিঠা খেয়ে বেরিয়ে পড়েছিলাম প্রাইভেটের উদ্দেশ্যে।এক ঘন্টার প্রাইভেট ছিল।৮ টার ওদিক বাসায় এসেছি।আসার পর থেকে যেন কাশি পিছু ছাড়ছেনা।আসার একটু পর থেকে শুরু হলো নাক দিয়ে পানি পরা🥴,নাক মনে হয় সাপ্লাই পানির ট্যাংক😑। বিকেলে এগুলোর সাথে যুক্ত হয়েছে আবার আরেক বাবাজি জ্বর🤧।তিন বন্ধু একসাথে হয়ে কাজ শুরু করে দিয়েছে🤥,অবস্থা একদম কেরোসিন।
দোয়া রাখবেন,যাতে সেরে উঠতে পারি তাড়াতাড়ি। নাহয় নাকটা কেটে ফেলতে হবে ঘুমানোর সময় বন্ধ থাকে বলে😂।

ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

Cc. @farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date. 25/12/21

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63945.53
ETH 1803.59
USDT 1.00
SBD 0.39