সরবর ফুড পার্ক(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম আশা করি সবাই কুশল আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

IMG_20220516_083821.jpg

আমাদের এখানে ইদানীং ফুড কোর্ট খুব বেশি গড়ে উঠছে।দৃষ্টিনন্দন তেমন কোনো জায়গা না থাকলেও এসব ফুড কোর্টের জন্য লোকজনের যাতায়াত বেশ ভালোই বেড়েছে।এখানে যে কয়টা ফুড কোর্ট আছে,প্রায় সব কয়টারই রিভিউ আমি দিয়েছি আপনাদের।
আজকে যেটার রিভিউ দিতে যাচ্ছি সেটা ইদের দিন উদ্বোধন হয়েছে।ইদের দিন বাসায় না থাকার জন্য আমি অবশ্য উদ্বোধনের মোমেন্টস মিস করেছিলাম। তবে পরেরদিন আর ছাড় দেইনি।ইদের পরেরদিন বিকেলেই গিয়েছিলাম দুই ছোট ভাইকে সাথে নিয়ে।
IMG_20220516_083901.jpg
লোকেশনটা জাস্ট ওসাম।আর ওই জায়গা নিয়ে বলার কিছুই নেই,কারণ ওই একটাই জায়গা রয়েছে আমাদের এলাকার আশেপাশে যেখানে একটু ঘোরার মতো পরিবেশ আছে।জায়গাটাকে আমরা সরবর নামেই চিনি।শোনা যায়,কোন এক রাজার বসবাস ছিল ওখানে।আর ওখানে বেশ কয়েকটা পুকুর রয়েছে,যেগুলোকে দুধসাগর,রক্ত সাগর আরো কি কি নামে যেন অভিহিত করা হয়।এখনো দুই তিনটা ঘর বাড়ি রয়েছে,যেগুলোতে নাকি রাজা রানীরা থাকতেন।জায়গাটার নামের জন্যই ফুড পার্কের নাম হয়েছে,সরবর ফুড পার্ক।
অন্য ফুড পার্কগুলোর তুলনায় এটা একটু ভিন্ন কারণ,আলাদা কোনো জায়গা এখানে বানানো হয়নি বললেই চলে।নিজস্ব ফ্ল্যাটের নিচ তলায় দুইটা রুম আর একটা বেলকুনিতে লোকের বসার এরেঞ্জমেন্ট করেছে।
IMG_20220516_083932.jpg
এই ফুড পার্কের এরেঞ্জমেন্ট অন্যগুলোর তুলনায় যদিও ভিন্ন বাট ফুড রিভিউ বা সার্ভিস নিয়ে বলতে গেলে আমি বলবো ২/১০।
মেনু কার্ড ছিলনা,বলেছিল ভাই নতুন তো।এখনো সেভাবে কার্ডটা বানানো হয়নি।মুখে শুনেই একটা সেট মেনু অর্ডার দিয়েছিলাম।
IMG_20220516_083951.jpg
দিতে দিতেও ১ ঘন্টার বেশি সময় লাগিয়েছিল।আচ্ছা ভালো কথা,তাও মানলাম।বাট খাবারের ছিলনা একটু স্বাদ।১/১০ দিলেও বেশি হয়ে যাবে হয়তো।বিল।দিতে গিয়ে যখন রিপোর্ট করলাম তখনো সেইম এক্সকিউজ।স্যার,একদম নতুন তো।ইনশাল্লাহ এর পরেরবার কোনো ত্রুটি পাবেন না।
কি আর করার!ওদের কথা শুনে বিলটা দিয়ে চলে এসেছিলাম।তারপর আর যাওয়া হয়নি।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
LOCATION
Date.16/05/22

Sort:  
 4 years ago 

শরবর ফুট পার্কে ভালো সময় কাটিয়েছেন তা আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে। কিন্তু খাবারের মান ভালো ছিল না শুনে খুবই খারাপ লাগলো। আসলে খাবার খাওয়ার জন্য নিলে যদি তার মান খুবই খারাপ হয় তাহলে খেতে আসলে খুবই কষ্ট লাগে।

 4 years ago 

প্রথমেই বলি পুকুরের নাম গুলো শুনে একটু অবাক লাগলো। আপনার কাছে শুনে মনে হচ্ছে জায়গাটা বেশ দারুন ‌‌। ফটোগ্রাফিতে ও দেখলাম খুবই সুন্দর একটা মনোরম জায়গা। কিন্তু খাবারের কথা শুনে খুবই খারাপ লাগলো। জায়গাটাকে অনেকটা সুন্দর করতে পেরেও খাবারের মান টা ভাল করতে পারল না। অনেক সময় দেখা যায় একটা দিকে ভালো হলে আরেকটা দেখে ভালো হয় না। আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 4 years ago 

শুধু আপনাদের ওখানে না সারা দেশে দিন দিন ফুড কোর্ট তৈরি হচ্ছে বিশেষ করে এই ধরনের খাবার সব জায়গাতে এখন পাওয়া যাচ্ছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার বন্ধুদের সাথে সরবর ফুড কোর্ট এ সময় কাটিয়েছেন এবং সেখানে কাটানো অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

আপনার ফুড কোর্ট এর গল্প শুনে বেশ ভালো লাগলো, তবে নামটা ছিল দারুণ শরবর। তবে আপনার ফুডকোর্টের এরিয়া জুড়ে রাজার বাড়ি ছিল এবং কয়েকটা পুকুরের নাম বলেছেন। তবে পুকুর এর নাম গুলো ছিল খুবই আকর্ষণীয়। আর যেখানে ফুড কোর্ট গড়ে ওঠে সেখানে মানুষজনের আনাগোনা একটু বেশিই থাকে, সবমিলিয়ে অসাধারণ ছিল। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

সবাই খুব অসাধারণ মুহূর্ত অতিবাহিত করেছেন । আপনার পোস্টটি দেখে খুব ভালো লাগলো । খাওয়া-দাওয়া আর গল্প-গুজব সবমিলিয়ে খুবই দুর্দান্ত সময় কাটিয়েছেন। এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64157.20
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38