প্রথমবার বাইক চালানোর অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ5 years ago

ক্লাস ৩ পর্যন্ত কোনো কিছুর প্রতি তেমন নেশা ছিলনা।কিন্তু ৪ এ উঠে হঠাত করেই ক্যানজানি সাইকেল চালানো শেখার নেশা বেশ জেকে বসেছিল।বাবাকে বলেছিলাম,বাবা আমি সাইকেল চালানো শিখবো।বাবা বলেছিল,"না এখন না।সময় হলে আমি নিজেই শেখাবো।"কে শোনে কার কথা।স্কুলে গেলে টিফিনের সময় আর ছুটির পর অন্যের সাইকেল দিয়ে চালানো শিখেছিলাম।

মাসখানেক আগ পর্যন্তও এই নেশাই ছিল।অবশ্য ক্লাস ৯ এর শুরুতে একটা সাইকেলও কিনে নিয়েছিলাম।এতোদিন সাইকেল চালিয়ে নেশাটা মারা যায়।ছোট নেশা থেকে বড় নেশার উদ্বেগ জাগে।বাইক চালানো শেখার প্রতি খুব ঝোক পড়ে।
ব্যাচের বন্ধুদের অনেকেরই নিজস্ব বাইক আছে।ওদের বলেছিলাম শেখানোর জন্য।কেউ বলে সময় নাই,কেউ বলে বড় গাড়ি দিয়ে চালানো শেখা কঠিন আবার কেউ বলে আরো বড় হলে শিখিস।এসব শুনতে শুনতে বুঝেছিলাম সোজা কথায় এরা কেউই শিখাবেনা।
এসাইনমেন্ট চলছে।প্রতিদিন কমপক্ষে ৪/৫ জন মেসেজ দেয় এসাইনমেন্ট সলুশনের জন্য।এদের মধ্যে একজন ছিল যার বাইক আছে।ওকেই বলেছিলাম যে এসাইনমেন্ট নিলে বাইক চালানো শেখাতে হবে।প্যাচে পড়ে সে বাছা এবার হ্যাঁ বলেছিল।
আজ জুম্মার নামাজ পড়ে খেয়ে দেয়ে ৪ টা নাগাদ বের হয়েছিলাম ওর সাথে।ওর বাইকের মডেল ছিল টিভিএস ১১০। ওর সাথে কলেজ মাঠে যাওয়ার সময়ই একটা উত্তেজনা কাজ করতেছিল ভেতোরে।মাঠে পৌছে খুব বেশি সময় না নিয়েই মূল কাজে লেগে পরেছিলাম।দুইবার ও পেছনে বসে শিখানোর পর আমি নিজেই চেষ্টা করেছি।৪ মিনিটের ভেতোরই শিখে গিয়েছিলাম।

IMG20210903162202.jpg

IMG20210903162328.jpg

IMG20210903162617.jpg

এবারও বাবাকে না জানিয়েই চালাতে গিয়েছিলাম।যাওয়ার আগে মৌ এর সাথে গল্প করতে করতে ওকে বলে ফেলেছিলাম যে আমি বাইক চালানো শিখবো।ও শোনার পর বলেছিল আংকেল কি জানে?আমি বলেছিলাম জানলে জীবনেও যাইতে দিবেনা।
তারপর ও শুরু করেছিল।বলে "সামনে এক্সাম,কিছু একটা হয়ে গেলে?আমার ভাইয়া শেখার সময় অনেক আঘাত পাইছে।শেখার অনেক সময় আছে,পরে শিখিও।"
এবার ওর কথাকেও পাত্তা না দিয়ে একপ্রকার যুদ্ধ করেই চালানো শিখেছি।
নিজে নিজে চালানোর পর আমার ওই বন্ধু বলেছিলো যে এরপর আর দুই তিনদিন ঘন্টা খানেক করে সময় দিলেই ভেতোরের ভয়টা কেটে যাবে।
ওখান থেকে আসার পর থেকে এখন মাথায় শুধু বাইকই ঘুরছে।

cc. @farhantanvir
shot on. oppo f19 pro
location
date. 03/09/21

Sort:  
 5 years ago 

দারুন অভিজ্ঞতা ও আপনার মুহূর্ত গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 5 years ago 

স্বাগতম❤️

 5 years ago 

প্রথমবার বাইক চালানোর অভিজ্ঞতা বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

স্বাগতম🥰

 5 years ago 

আপনার নতুন অভিজ্ঞতা জেনে ভালো লাগলো।আশা করি এতে সফল হবেন তাড়াতাড়ি।ধন্যবাদ ভাইয়া।

 5 years ago 

দোয়া রাখবেন দিদিমণি।❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64678.94
ETH 1881.02
USDT 1.00
SBD 0.38