বড় নানির বাড়িতে ছোট্ট সফর

in আমার বাংলা ব্লগ5 years ago

বাসা থেকে খুব একটা বেশি বের হওয়া হয়না।বিকেলে শুধু খেলতে বের হই তাও বাসার পাশেই।
প্রায় দিন ১৭ আগে আমার নানির বড় বোন,মানে আমার বড় নানি কভিড পজিটিভ হয়েছিলেন।নানু আর দুই আন্টি এবং তাদের স্বামীদের সেবায় আল্লাহর অশেষ রহমতে তিনি এখন অনেকটা সুস্থ।গতকাল রাতে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো যে তাকে দেখতে যাওয়া হবে।সেই সিদ্ধান্তের মান রাখতে আজ সকালে আমি আর বাবা বেরিয়ে পরেছিলাম নানি বাড়ির উদ্দেশ্যে। বাসা থেকে আম্মু করলা দিয়ে চিংড়ি মাছের চড়চটি,বোয়াল মাছের দো-পেয়াজী এবং ডিম দিয়ে আলুর ডাল করে দিয়েছিলেন আর দোকান থেকে কমলা,আমরা,আনারস এবং আনার নিয়ে গিয়েছিলাম নানিকে দেখতে।
ছোট বেলায় প্রায়সময়ই আমি ওখানে কাটাতাম।দুই আন্টি আমার থেকে ছয় বা সাত বছরের বড় হওয়ায় তাদের সাথে মিল আমার খুব ভালো।যখন যাইতাম যেমন আদর করতো আর আমার পছন্দের টম এন্ড জেরির এপিসোড ডিভিডিতে দেখাতো।আজ সেই দিনগুলো আবার মনে হয়েছিল।তবে,একটু বড় হয়ে গিয়েছি তো তাই তাদের সাথে আগের মতো কথা বলতে লজ্জা লাগে।তবে তাদের ভালোবাসা ঠিক আগের মতোই আছে।আমি যাওয়ার পর আমার পছন্দের কেক এবং পুডিং বানায়া খাওয়ায়ছিলো।
IMG20210817121425.jpg

IMG20210817121912.jpg

ওখানে ঘন্টা দুয়েক কাটানোর পর বাবা আর আমি রওনা দিয়েছিলাম বাসার উদ্দেশ্যে।মৃদু ঠান্ডা আবহাওয়ায় হাল্কা বৃষ্টির ভেতোর আসার অভিজ্ঞতাও ছিল অসাধারণ।
IMG20210817114026.jpg

IMG20210817113928.jpg

IMG20210817103030.jpg

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date. 17/08/21

Sort:  
 5 years ago 

পুডিংটি দেখেই খেতে ইচ্ছে করছে।অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।

 5 years ago 

আসলেই অনেক মজা হয়েছিলো পুডিংটি।ধন্যবাদ আপনাকে🥰

 5 years ago 

অনেক সুন্দর লিখেছেন ভাই আপনার নানিবাড়ি যাওয়ার ঘটনা নিয়ে। ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

স্বাগতম 🥰

অনেক সুন্দর লিখেছেন ♥️♥️

 5 years ago 

ধন্যবাদ🥰

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62057.21
ETH 1736.41
USDT 1.00
SBD 0.39